চীনের উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করা এবং পুঁজিবাজারে বিনিয়োগ ও অর্থায়নব্যবস্থার সংস্কার আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। শুক্রবার বেইজিংয়ে স্টেট কাউন্সিলের এক সভায় সভাপতিত্ব করেন তিনি।
সভায় উচ্চমানের উন্নয়ন প্রচেষ্টার সামগ্রিক পরিদর্শন সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসময় পুঁজিবাজারে বিনিয়োগ ও অর্থায়ন সংক্রান্ত সংস্কার কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া, সভায় জাতীয় মানদণ্ডব্যবস্থার উন্নয়নবিষয়ক একটি প্রতিবেদন পেশ করা হয়েছে। পাশাপাশি কর্মক্ষেত্রে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি শনাক্তকরণ ও তা নিরসনের লক্ষ্যে প্রণীত একটি খসড়া প্রবিধান পর্যালোচনার পর অনুমোদন পায়।
সিএমজি




















