চীন-সুইজারল্যান্ড মুক্ত বাণিজ্য উন্নতকরণ প্রোটোকল স্বাক্ষরিত - Mati News
Saturday, November 21

চীন-সুইজারল্যান্ড মুক্ত বাণিজ্য উন্নতকরণ প্রোটোকল স্বাক্ষরিত

গতকাল (শুক্রবার) বেইজিংয়ে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং সুইস ফেডারেল প্রেসিডেন্ট গাই পামার-এর উপস্থিতিতে, চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও এবং সুইজ ফেডারেল অর্থনীতি ও শিক্ষ বিভাগের রাজ্য সচিব এবং অর্থনীতি ব্যুরোর মহাপরিচালক বুডলিগার আর্টিয়েডা, চীন-সুইজারল্যান্ড মুক্ত বাণিজ্য উন্নতকরণ প্রোটোকলে স্বাক্ষর করেন।

উন্নত প্রোটোকল অনুযায়ী, চীন ও সুইজারল্যান্ড আগের মুক্ত বাণিজ্য প্রোটোকলের ভিত্তিতে, পণ্য, পরিষেবা ও বিনিয়োগ উচ্চ-পর্যায়ের উন্মুক্তকরণের জন্য কাজ করবে এবং বাণিজ্য সহজীকরণ, বাণিজ্যের প্রযুক্তিগত বাধা, ডিজিটাল বাণিজ্য, প্রতিযোগিতা, বাণিজ্য ও টেকসই উন্নয়নের মতো ক্ষেত্রগুলিতে বিধিমালা আরও উন্নত করবে।

চীন-সুইজারল্যান্ড মুক্ত বাণিজ্য প্রোটোকলের উন্নতি দ্বিপাক্ষিক অর্থনীতি ও বাণিজ্য সহযোগিতা গভীরতর করবে; দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ উদারীকরণ ও সহজীকরণের জন্য সুদৃঢ় প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা দেবে, যা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে মুক্ত বাণিজ্য, উন্মুক্ত সহযোগিতা, ও নিয়ম-ভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি উভয় পক্ষের সুস্পষ্ট সমর্থনমূলক অবস্থানকে তুলে ধরে।

উল্লেখ্য, ২০১৩ সালে চীন ও সুইজারল্যান্ড মুক্ত বাণিজ্য প্রোটোকল স্বাক্ষর করে এবং ২০১৪ সালের জুলাই মাস থেকে এটি কার্যকর হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে উভয় পক্ষ মুক্ত বাণিজ্য প্রোটোকলের উন্নয়নের জন্য আলোচনা শুরু করে এবং চলতি বছরের অগাস্টে আলোচনাটি সম্পন্ন হয়। প্রোটোকল উন্নত হওয়ার পর, দুই পক্ষ নিজ অভ্যন্তরীণ আইনি অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করবে এবং দ্রুত কার্যকরকরণ ও বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে, যাতে দু’দেশের উদ্যোগ ও জনগণ দ্রুত উপকৃত হতে পারে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *