নেপালের দুর্যোগ-পরবর্তী পুনর্গঠনে সক্রিয়ভাবে সহায়তা করবে চীন: মুখপাত্র - Mati News
Tuesday, November 24

নেপালের দুর্যোগ-পরবর্তী পুনর্গঠনে সক্রিয়ভাবে সহায়তা করবে চীন: মুখপাত্র

নেপালের দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রমে সক্রিয়ভাবে সহায়তা করবে চীন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ এবং যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনে ফিরতে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।

সোমবার নেপালে আগস্টের শেষ দিকে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পরিপ্রেক্ষিতে দেশটির পরিকল্পিত তহবিল সংগ্রহ সম্মেলন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কুও চিয়াখুন জানান, উত্তর নেপালে ভূমিধসের বিপর্যয়ের পরপরই চীন জরুরি সহায়তা ও উদ্ধার তৎপরতায় সহযোগিতার ঘোষণা দেয়।

তিনি বলেন, ‘চীন ও নেপাল পর্বত ও নদী দ্বারা সংযুক্ত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে বেইজিং নেপালকে নগদ অর্থ সহায়তা, পাঁচ দফায় জরুরি ত্রাণসামগ্রী এবং টানেল উদ্ধার ও ফরেনসিক শনাক্তকরণে বিশেষজ্ঞ ২০ জনের বেশি সদস্য পাঠিয়েছে। এ ছাড়া আবহাওয়া, পানিবিদ্যা ও ভূতাত্ত্বিক তথ্য সরবরাহ অব্যাহত রেখেছে।‘

চীনের বিভিন্ন পর্যায়ের মানুষ ও সংগঠনও নেপালের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তাদের প্রতি সহমর্মিতা ও সমর্থন জানিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *