প্রথমবার উড়বে চীনের পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান ‘লিহোং-২’ - Mati News
Saturday, November 21

প্রথমবার উড়বে চীনের পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান ‘লিহোং-২’

২০২৭ সালের প্রথম ৯ মাসে পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান ‘লিহোং ২’ এর প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পরিকল্পনা করেছে চীনের বাণিজ্যিক মহাকাশ সংস্থা ‘সিএএস স্পেস’। এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন কুয়াংচৌভিত্তিক ‘সিএএস স্পেস ফ্রন্টিয়ার ল্যাবস’-এর জ্যেষ্ঠ নির্বাহী ওয়াং ইংছেং।

প্রায় ১৮ মিটার লম্বা ও ৩ দশমিক ৩৫ মিটার ব্যাস বিশিষ্ট এই মহাকাশযানের ওজন প্রায় ৬০ টন। এতে একটি বুস্টার রকেট ও পেলোড মডিউল রয়েছে। মহাকাশযানটি একবারে কমপক্ষে ৩ টন পেলোড বা সর্বোচ্চ সাতজন যাত্রী বহন করতে সক্ষম।

মহাকাশযান গবেষক ওয়াং ইংছেং বলেন, মহাকাশযানটির নকশার কাজ শেষ হয়েছে এবং প্রোটোটাইপের স্থলভিত্তিক পরীক্ষা সুষ্ঠুভাবে এগোচ্ছে।

তিনি আরও জানান, পেলোড মডিউল ও বুস্টার রকেটের উইন্ড টানেল পরীক্ষা এবং জ্বালানি ধরে রাখার পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে ইঞ্জিনের হট ফায়ার পরীক্ষা এবং ক্যাপটিভ ক্যারি পরীক্ষা চলছে।

ওয়াং বলেন, প্রথম উড্ডয়নে মহাকাশযানটি প্রায় ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে নিরাপদে পৃথিবীতে ফিরে উল্লম্বভাবে অবতরণ করতে পারে কি না, তা যাচাই করা হবে। পরীক্ষামূলক উড্ডয়নে মহাকাশযানটিতে মহাকাশে তৈরি ওষুধ, বুদ্ধিমান রোবটসহ বিভিন্ন ধরনের পেলোড বহন করা হবে। সেগুলো ব্যবহার করে মহাশূন্যে পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার পরিকল্পনা রয়েছে। লিহোং-২ প্রতিবার অন্তত ৩ টন পেলোড অথবা সর্বোচ্চ সাতজন যাত্রী বহনের সক্ষমতা নিয়ে নকশা করা হয়েছে বলে জানান ওয়াং।

সূত্র: সিএমজি

No photo description available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *