বিশ্বের অভিন্ন স্বার্থ রক্ষা করবে চীন, ইইউ-চীন সংলাপে ইতিবাচক ভূমিকা রাখবে ফ্রান্স : ওয়াং ই-ব্যারোর ফোনালাপ - Mati News
Wednesday, November 11

বিশ্বের অভিন্ন স্বার্থ রক্ষা করবে চীন, ইইউ-চীন সংলাপে ইতিবাচক ভূমিকা রাখবে ফ্রান্স : ওয়াং ই-ব্যারোর ফোনালাপ

নভেম্বর ১১: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনালাপ করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো। গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত ফোনালাপে ওয়াং ই বলেন, ফ্রান্সের সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী প্রতিনিধি দেশের দায়িত্ব পালন করে যৌথভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ রক্ষা করবে চীন। অন্যদিকে ব্যারো বলেছেন, ইইউ ও চীনের সংলাপে ফ্রান্স ইতিবাচক ভূমিকা পালন করতে আগ্রহী।

তিনি আরও বলেন, দু’দেশের নেতাদের মতৈক্য বাস্তবায়ন করে সংলাপ ও সহযোগিতা জোরদার করার পাশাপাশি, রাজনৈতিক আস্থা সুসংবদ্ধ এবং বিভিন্ন ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবিলা করবে চীন। ফ্রান্স বাস্তব পদক্ষেপে দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করবে—চীন এমনটা আশা করে বলেও জানান তিনি।

ব্যারো বলেছেন, ফ্রান্স বরাবরই বড় দেশ হিসেবে চীনের অবস্থানের ওপর গুরুত্ব দেয় এবং একচীন নীতি মেনে চলে। চীনের সঙ্গে উচ্চপর্যায়ের আদান-প্রদান বজায় রাখার পাশাপাশি, কৌশলগত আস্থা গভীর করা এবং বিনিময় ও সমন্বয় জোরদারে ইচ্ছুক তার দেশ।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *