ক্যান্টন ফেয়ারে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করল চীনা দূতাবাস - Mati News
Tuesday, July 28

ক্যান্টন ফেয়ারে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করল চীনা দূতাবাস

১৪০তম চীন আমদানি ও রপ্তানি মেলা বা ক্যান্টন ফেয়ারে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে চীনা দূতাবাস। আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত চীনের কুয়াংচৌতে এই মেলার প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সোমবার দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যান্টন ফেয়ারের ভিসার জন্য আবেদনকারীদের একমাত্র বাধ্যতামূলক নথিপত্র হিসেবে কেবল মেলার অফিসিয়াল আমন্ত্রণপত্র জমা দিতে হবে। তবে ভিসা প্রক্রিয়াকরণ আরও সহজ করতে আবেদনকারীদের পূর্ববর্তী ভিসা, ভ্রমণের রেকর্ড এবং কোম্পানির গ্যারান্টি চিঠির মতো সহায়ক নথিপত্রগুলো (ঐচ্ছিক) অনলাইন আবেদনের সাথে আপলোড করার জন্য উৎসাহিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, অসম্পূর্ণ বা ভুল ভিসা আবেদন ফরম সরাসরি ফেরত দেওয়া হবে। তাই ভ্রমণের পরিকল্পনায় বিলম্ব, অতিরিক্ত খরচ ও অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে অনলাইন ভিসা আবেদন ফরমটি অত্যন্ত যত্ন সহকারে, পূর্ণাঙ্গ ও সঠিকভাবে পূরণ করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া আমন্ত্রণপত্র জাল বা পরিবর্তন করা, মিথ্যা তথ্য দেওয়া কিংবা প্রতারণামূলক কাগজপত্র জমা দিলে ভিসা প্রত্যাখ্যান করা হতে পারে এবং তা ভবিষ্যতের ভিসা আবেদনকেও প্রভাবিত করতে পারে। আবেদনকারীদের নিজেদের ফরম নিজেরা পূরণের পরামর্শ দেওয়া হয়েছে এবং অন্য কোনো ব্যক্তি বা এজেন্সির ওপর নির্ভর না করার তাগিদ দেওয়া হয়েছে।

ভিসা সংক্রান্ত প্রতারণা রোধে দূতাবাস জানায়, ভিসা সেবার জন্য কোনো এজেন্সি বা ব্যক্তিকে অনুমোদন দেওয়া হয়নি। ভিসার ক্যাটাগরি, মেয়াদ, অবস্থানের সময়কাল এবং এন্ট্রির সংখ্যা সংশ্লিষ্ট নিয়ম ও আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতির ওপর ভিত্তি করে দূতাবাস নির্ধারণ করবে। তাই “গ্যারান্টিযুক্ত ভিসা”, “ভিসা না পেলে ফি ফেরত”, “ভেতরের যোগাযোগ” বা “বিশেষ চ্যানেল” জাতীয় যেকোনো প্রতারণামূলক দাবি থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

চীনা দূতাবাস আরও জানিয়েছে, আইনসম্মত, স্বচ্ছ ও দক্ষ ভিসা সেবা প্রদানে প্রতিজ্ঞবদ্ধ দূতাবাস। ব্যক্তিগত লাভের আশায় ভিসার সিদ্ধান্তে প্রভাব বিস্তার বা ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দেওয়ার বিষয়ে স্থানীয় কর্মীদের জন্য কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এ ধরনের কোনো নিয়মভঙ্গ হলে প্রচলিত বিধি ও শৃঙ্খলা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনসাধারণের যেকোনো ধরনের তদারকি ও অভিযোগকে স্বাগত জানানো হয়েছে।

অভিযোগের জন্য ইমেল:

chinaemb_bd@mfa.gov.cn

dhaka@csm.mfa.gov.cn

ঢাকা চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের হটলাইন: (০০৮৮-০২) ২২৬৬০৩২৬১ (কার্যদিবসে সকাল ৮:০০ থেকে দুপুর ৪:০০ টা পর্যন্ত)।

সূত্র: সিএমজি

No photo description available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *