চীনসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে - Mati News
Wednesday, October 7

চীনসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে

বাংলাদেশের রপ্তানির গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠছে এশিয়ার বড় বাজারগুলো। এর মধ্যে চীনের বাজারে বাংলাদেশের রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে।

সম্প্রতি বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বরে চীনে বাংলাদেশের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ২২ কোটি ৫৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২০ কোটি ৬১ লাখ ৮০ হাজার ডলার।

চীনের বাজারে এই প্রবৃদ্ধি বাংলাদেশের রপ্তানি পণ্যের নতুন বাজার খোঁজা এবং রপ্তানি বহুমুখীকরণের সম্ভাবনাকে আরও জোরালো করছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *