চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে কিরগিজ মন্ত্রিসভা প্রধানের বৈঠক - Mati News
Friday, September 25

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে কিরগিজ মন্ত্রিসভা প্রধানের বৈঠক

কিরগিজস্তানের মন্ত্রিসভার চেয়ারম্যান আদিলবেক আলেশোভিচ কাসিমালিয়েভের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বুধবার পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌতে এই বৈঠক করেন তিনি।

বৈঠকে লি ছিয়াং বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের দিকনির্দেশনায় চীন-কিরগিজস্তান সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা দ্রুত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে।

তিনি বলেন, চীন কিরগিজস্তানের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত। পাশাপাশি চীনের প্রেসিডেন্টের কিরগিজস্তান সফরের সময় যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়ন এবং চীন-কিরগিজস্তান ‘অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন সম্প্রদায়’ গঠনে আরও অগ্রগতি অর্জনের উদ্যোগ নেওয়া হবে।

লি ছিয়াং আরও বলেন, দুই দেশ উন্নয়ন কৌশলের মধ্যে আরও সমন্বয় করবে এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা অব্যাহত রাখবে। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথ নির্মাণ এবং বন্দর আধুনিকায়নের মতো প্রকল্প এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

চীন কিরগিজস্তানের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, সবুজ জ্বালানি ও অর্থনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী বলেও জানান লি। একই সঙ্গে সংস্কৃতি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়িয়ে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের ভিত্তি আরও শক্তিশালী করার কথা বলেন তিনি।

বৈঠকে কাসিমালিয়েভ চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে দেশটির জনগণের অর্জিত উন্নয়ন ও সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, কিরগিজস্তান দৃঢ়ভাবে ‘এক চীন’ নীতি অনুসরণ করে এবং দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া ঐকমত্য বাস্তবায়নে চীনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

কাসিমালিয়েভ আরও বলেন, কিরগিজস্তান চীনের চারটি বড় বৈশ্বিক উদ্যোগ, বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা এবং আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থাকে সমর্থন করে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *