চীনের ইয়াংজি নদী ডেল্টা অঞ্চলে উচ্চগতির রেলপথ ৮৫০০ কিলোমিটার ছাড়াল - Mati News
Friday, November 27

চীনের ইয়াংজি নদী ডেল্টা অঞ্চলে উচ্চগতির রেলপথ ৮৫০০ কিলোমিটার ছাড়াল

পূর্ব চীনের আনহুই প্রদেশে তিনটি উচ্চগতির রেলপথ চালু হয়েছে। শুক্রবার চালু হওয়া এই রেলপথের বদৌলতে ইয়াংজি নদী ডেল্টা অঞ্চলে উচ্চগতির রেলপথের মোট দৈর্ঘ্য সাড়ে আট হাজার কিলোমিটার ছাড়িয়ে গেছে।

নতুন রেলপথগুলোতে প্রায় ৩৬৪.৫ কিলোমিটার নতুন মূল রেললাইন যুক্ত হয়েছে। এসব রেলপথ ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার গতিতে চলাচলের উপযোগী করে তৈরি হয়। এর ফলে প্রধান শহরগুলোর মধ্যে একাধিক দ্রুতগতির রেলযোগাযোগ চালু এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে।

সম্প্রসারিত এই রেল নেটওয়ার্ক চীনের অন্যতম প্রাণবন্ত অর্থনৈতিক অঞ্চলকে সেবা দেবে। শাংহাই ও চিয়াংসু, চেচিয়াং ও আনহুই প্রদেশ নিয়ে গঠিত ইয়াংজি নদী ডেল্টা অঞ্চল ২০২৫ সালে চীনের মোট জিডিপির প্রায় এক-চতুর্থাংশ অবদান রাখে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *