চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের নতুন জ্বালানিচালিত গাড়ির (এনইভি) বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিদেশের বাজারেও এসব গাড়ির বিক্রি বেড়েছে। সোমবার চীনের মোটরগাড়ি প্রস্তুতকারক সমিতি (সিএএএম) প্রকাশিত খাতসংশ্লিষ্ট পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম ৯ মাসে চীনের গাড়ি শিল্পে প্রবৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত ছিল।
পরিসংখ্যানে দেখা গেছে, জুন মাস থেকে টানা তিন মাস চীন প্রতি মাসে ১০ লাখের বেশি গাড়ি বিদেশের বাজারে রপ্তানি করেছে। একই সময়ে টানা তিন মাস দেশটির মোট গাড়ি রপ্তানির অর্ধেকেরও বেশি ছিল নতুন জ্বালানিচালিত গাড়ি। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে এনইভি`র এই প্রবৃদ্ধি চীনের গাড়ি শিল্পের সম্প্রসারণের ধারাকে তুলে ধরেছে।
সূত্র: সিএমজি বাংলা 



















