ছয় দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল চীন - Mati News
Saturday, November 7

ছয় দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল চীন

নভেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: ছয়টি দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। দেশটির শীর্ষ আইনসভা জাতীয় গণ কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে বলে শুক্রবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নরওয়েতে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন চৌ চিংসিং। তিনি হৌ ইউয়ের স্থলাভিষিক্ত হবেন। চেক প্রজাতন্ত্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন চৌ ছিয়ান। তিনি ফেং বিওর স্থলাভিষিক্ত হবেন।

অন্যদিকে, হৌ ইউকে ইতালি ও সান মারিনোতে চীনের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চিয়া কুইত্যের স্থলাভিষিক্ত হবেন।

কিরিবাতিতে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াও ফেই। তিনি চৌ লিমিনের স্থলাভিষিক্ত হবেন। এ ছাড়া ফিজিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ছেন হাইপিং। তিনি চৌ চিয়ানের স্থলাভিষিক্ত হবেন।

নিউজিল্যান্ড, কুক দ্বীপপুঞ্জ এবং নিয়ুতে চীনের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেয়েছেন চাও সিং। তিনি ওয়াং সিয়াওলংয়ের স্থলাভিষিক্ত হবেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *