পদক জয়ের প্রত্যাশা নিয়ে চীনের পথে স্কেটিং দল - Mati News
Saturday, August 8

পদক জয়ের প্রত্যাশা নিয়ে চীনের পথে স্কেটিং দল

এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের প্রত্যাশা নিয়ে চীনের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ স্কেটিং দল। চীনের লিশুই শহরে ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন ২২ জন স্কেটার।

বাংলাদেশ দলে আছেন ৯ জন নারী ও ১৩ জন পুরুষ স্কেটার। পাঁচজন কর্মকর্তাসহ মোট ২৭ সদস্যের দলটি রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ত্যাগ করে।

এবারের আসরে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে স্বাগতিক চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, রাশিয়ার মতো শক্তিশালী দেশ। কঠিন প্রতিযোগিতা অপেক্ষা করলেও গত আসরের সাফল্য নতুন করে আত্মবিশ্বাস জোগাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের।

গত বছর আরেক প্রতিযোগিতায় বাংলাদেশের স্কেটাররা দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জিতে দেশের ক্রীড়াঙ্গনে সাড়া ফেলেছিলেন। বিশেষ করে নাবীয়ুন ইসলাম ৫০০ মিটার স্পিড রেস এবং ১,০০০ মিটার স্প্রিন্টে দুটি স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছিলেন।

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) স্কেটিং দলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী।

বাংলাদেশ স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘গতবার আমরা দুটি স্বর্ণপদক জিতেছিলাম। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছি। দেশের মানুষের দোয়া ও সমর্থন আমাদের সবচেয়ে বড় শক্তি।’

সূত্র: সিএমজি

C:\Users\USER\Desktop\11.jfif

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *