প্রথম তিন প্রান্তিকে ‘বেল্ট অ্যান্ড রোড’ অংশীদারদের সঙ্গে চীনের বাণিজ্য ২০.৩৭ ট্রিলিয়ন ইউয়ান - Mati News
Thursday, October 15

প্রথম তিন প্রান্তিকে ‘বেল্ট অ্যান্ড রোড’ অংশীদারদের সঙ্গে চীনের বাণিজ্য ২০.৩৭ ট্রিলিয়ন ইউয়ান

২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশীদার দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ১ শতাংশ বেড়ে ২০.৩৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ৩.০৪ ট্রিলিয়ন। এসময় অংশীদার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চীনের মোট বৈদেশিক বাণিজ্যের ৫১ শতাংশে দাঁড়িয়েছে।

চীনের শুল্ক প্রশাসনের তথ্য অনুযায়ী, এ প্রবৃদ্ধি বিভিন্ন অংশীদার দেশের মধ্যে বিস্তৃত ছিল।

শুল্ক প্রশাসনের মুখপাত্র লু তালিয়াং জানান, প্রথম তিন প্রান্তিকে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের প্রায় ৮০ শতাংশ অংশীদার দেশের সঙ্গে চীনের বাণিজ্য বেড়েছে। এসব দেশ চীনের মোট বৈদেশিক বাণিজ্যের ৫১ শতাংশ এবং এ সময়ের মোট বাণিজ্য প্রবৃদ্ধির ৪৭ দশমিক ১ শতাংশে অবদান রেখেছে।

অংশীদার দেশগুলোতে চীনের রপ্তানি পণ্যের তালিকায় অবকাঠামো নির্মাণের উপকরণ থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম পর্যন্ত বিভিন্ন পণ্য রয়েছে।

লু তালিয়াং বলেন, ‘রপ্তানির ক্ষেত্রে, চীন বড় ধরনের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ছোট ছোট উদ্যোগগুলোকেও এগিয়ে নিয়েছে। প্রথম তিন প্রান্তিকে অংশীদার দেশগুলোতে নির্মাণ প্রকল্পের জন্য প্রায় ১০০ বিলিয়ন ইউয়ান বা প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করা হয়েছে, যা বড় অবকাঠামো প্রকল্পের উন্নয়নে সহায়তা করেছে। এ ছাড়া, অংশীদার দেশগুলোতে অস্ত্রোপচারের রোবট রপ্তানি ২৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা সেখানকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অবদান রাখছে।‘

তিনি আরও বলেন, “ভবিষ্যতে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশীদার দেশগুলো থেকে আরও উন্নত মানের পণ্য চীনা বাজারে আসবে, যা পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।“

সূত্র: সিএমজি

C:\Users\USER\Desktop\১১.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *