বেইজিংয়ে শুরু হচ্ছে সপ্তম বিশ্ব গণমাধ্যম সম্মেলন, গুরুত্ব পাবে এআই ও গণমাধ্যম সহযোগিতা - Mati News
Thursday, November 5

বেইজিংয়ে শুরু হচ্ছে সপ্তম বিশ্ব গণমাধ্যম সম্মেলন, গুরুত্ব পাবে এআই ও গণমাধ্যম সহযোগিতা

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ৫ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম বিশ্ব গণমাধ্যম সম্মেলন। সিনহুয়া নিউজ এজেন্সি এবং বেইজিং পৌর সরকারের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন সচিবালয়ের তথ্য অনুযায়ী, ‘বুদ্ধিমত্তার যুগে গণমাধ্যম: ঐকমত্য থেকে কর্মপন্থা’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ১১২টি দেশ ও অঞ্চলের প্রায় ৩৩০টি মূলধারার গণমাধ্যম প্রতিষ্ঠান, থিংক ট্যাংক, সরকারি বিভাগ ও আন্তর্জাতিক সংস্থার প্রায় ৫০০ প্রতিনিধি অংশ নেবেন।

সম্মেলনে অংশগ্রহণকারীরা বৈশ্বিক গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও রূপান্তর, নিরাপদ বিশ্বের জন্য গণমাধ্যমের সংলাপ ও সহযোগিতা, সভ্যতাগুলো মধ্যে যোগাযোগ সম্প্রসারণে এআইয়ের ভূমিকা, বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাপনার ভবিষ্যৎ এবং চীনা আধুনিকায়নের বেইজিং মডেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন।

এ ছাড়া সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে প্রতিনিধিদের জন্য বেইজিংয়ের বিভিন্ন স্থান পরিদর্শনের আয়োজনও থাকবে।

উল্লেখ্য, ২০০৯ সালে বিশ্ব গণমাধ্যম সম্মেলনের উদ্যোগ শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে এটি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মধ্যে উচ্চপর্যায়ের মতবিনিময়, যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা পালন করে আসছে।

সূত্র: সিএমজি

7th World Media Summit to kick off in Beijing to boost media cooperation in intelligent  age-Xinhua

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *