রিয়েল-টাইম হাইপারস্পেকট্রাল ইমেজিং বিশ্লেষণে চীনা গবেষকদের নতুন চিপ আবিষ্কার - Mati News
Saturday, September 12

রিয়েল-টাইম হাইপারস্পেকট্রাল ইমেজিং বিশ্লেষণে চীনা গবেষকদের নতুন চিপ আবিষ্কার

শুভ আনোয়ার

তাৎক্ষণিক হাইপারস্পেকট্রাল ইমেজিং বিশ্লেষণ সক্ষম একটি নতুন চিপ তৈরি করেছেন চীনা গবেষকরা, যা ভারী সার্ভার এবং বিশাল ডেটা ফাইলের প্রয়োজনীয়তা দূর করবে। বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) গবেষক দলের নেতৃত্বে পরিচালিত এই গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘সায়েন্স’ জার্নালে প্রকাশিত হয়েছে।

হাইপারস্পেকট্রাল ইমেজিং মূলত কোনো বস্তু কী দিয়ে তৈরি তা শনাক্ত করতে সাহায্য করে। বিভিন্ন পদার্থ তড়িৎ চৌম্বকীয় বর্ণালীতে আলো ভিন্নভাবে প্রতিফলন, শোষণ ও নির্গমন করে। এই অনন্য ‘স্পেকট্রাল ফিঙ্গারপ্রিন্ট’ বা বর্ণালী ছাপ ক্যাপচার করার মাধ্যমে রিমোট সেন্সিং এবং শিল্প ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এর অতিরিক্ত বর্ণালী মাত্রার কারণে বিপুল পরিমাণ ডেটা তৈরি হয়।

এই সমস্যা সমাধানে গবেষকরা প্রথমে ২০২৪ সালে ক্যামেরার অপটিক্যাল সিস্টেমকে চিপের আকারে নিয়ে আসেন। এরপর তারা অপ্রয়োজনীয় হিসাব কমিয়ে এবং চিপের ডিজাইন পরিবর্তন করে একক চিপেই ডেটা প্রক্রিয়াজাত করার ব্যবস্থা করেন। ফলে স্যাটেলাইটগুলোকে আর ডেটা মাটিতে পাঠানোর প্রয়োজন হবে না, বরং মহাকাশেই রিয়েল-টাইমে ফলাফল পাওয়া যাবে।

সূত্র: সিএমজি

The research team works on the new on‑chip spectral computing method. /Beijing Institute of Technology

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *