চীনের বক্স অফিস আয় ২০ বিলিয়ন ইউয়ান ছাড়াল - Mati News
Tuesday, July 21

চীনের বক্স অফিস আয় ২০ বিলিয়ন ইউয়ান ছাড়াল

গ্রীষ্মকালীন সিনেমা মৌসুমে দর্শকদের ব্যাপক সাড়ায় ২০২৬ সালে চীনের বক্স অফিস আয় ২০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। রোববার পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রিসহ মোট আয় দাঁড়িয়েছে ২০ বিলিয়ন ইউয়ানের বেশি।

চলতি বছরে বক্স অফিসের শীর্ষ তিন ছবির মধ্যে রয়েছে দেশীয় রেসিং-কমেডি ‘পেগাসাস থ্রি’, পারিবারিক গল্পের ‘ডিয়ার ইউ’ এবং অ্যাকশনধর্মী ‘ব্লেডস অব দ্য গার্ডিয়ানস: উইন্ড রাইজেস ইন দ্য ডেজার্ট’

প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলা গ্রীষ্মকালীন সিনেমা মৌসুমে এবার এখন পর্যন্ত আয় হয়েছে ৪ দশমিক ২ বিলিয়ন ইউয়ানের বেশি।

জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে পরিচালক স্টিফেন চৌয়ের ‘কুং ফু সকার’ ইতোমধ্যে ১ দশমিক ৩ বিলিয়ন ইউয়ানের বেশি আয় করেছে। অন্যদিকে লোককাহিনি অবলম্বনে নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘অল উইশেস কাম ট্রু’ আয় করেছে ২০০ মিলিয়ন ইউয়ানের বেশি।

এবারের গ্রীষ্মকালীন মৌসুমে প্রায় ৯০টি দেশি-বিদেশি চলচ্চিত্র মুক্তি পাওয়ার কথা রয়েছে। কমেডি, ইতিহাস, বিজ্ঞান কল্পকাহিনি, অ্যাকশন ও অ্যানিমেশনসহ নানা ধরনের চলচ্চিত্র রয়েছে এই তালিকায়।

এ পর্যন্ত চীন ও বিদেশের ১১০টিরও বেশি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ফলে বৈচিত্র্যময় চলচ্চিত্র এবং দর্শকদের আগ্রহে চীনের সিনেমা বাজারে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

সূত্র: সিএমজি

China's 2026 summer movie season has surpassed 3 billion yuan (about $440  million) in box office revenue, including advance sales, according to  ticketing platform Maoyan. [Photo: VCG]#ChinaTravel #betterlife #CoolChina # summer #film #ReelViewsRealJourneys

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *