চুলে পেঁয়াজের রস যেভাবে ব্যবহার করবেন - Mati News
Sunday, June 14

চুলে পেঁয়াজের রস যেভাবে ব্যবহার করবেন

প্রায়ই রূপচর্চায় উঠে আসে রান্নাঘরের এক কোণে পড়ে থাকা সাধারণ মসলা পেঁয়াজ। আর এই পেঁয়াজ রান্নায় যেমন লাগবেই, তেমনি রূপচর্চাতেও আছে ব্যবহার। বিশেষ করে চুলের জন্য পেঁয়াজের রসের উপকারের কথা তো সবারই জানা। চলুন জেনে নেওয়া যাক রূপচর্চায় পেঁয়াজের ব্যবহার ও চুল পড়া ঠেকাতে যেভাবে মাথায় পেঁয়াজের রস লাগাবেন।

রূপচর্চায় পেঁয়াজের ব্যবহার

চুল পড়া ঠেকাতে পেঁয়াজের রস ব্যবহারের নিয়ম

  • পেঁয়াজের রস চুলের বৃদ্ধিতে টনিকের কাজ করে। ব্লেন্ড বা গ্রেট করে পেঁয়াজের রস বের করে সরাসরি স্কাল্পে লাগাতে পারেন। ৩০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই হবে।
  • শুধু চুলের বৃদ্ধি নয়, যে স্কাল্পে পেঁয়াজের রস লাগানো হবে সেটার স্বাস্থ্যও ঠিক থাকবে। বিশেষ করে খুশকির সমস্যা বা ফাঙ্গাসের আক্রমণ হলে সেটাও দূর করতে পারবে পেঁয়াজের রস।
  • পেঁয়াজের রসের সঙ্গে অ্যালোভেরা জেল বা নারিকেল তেল মিশিয়ে চুল ও স্কাল্পে মেখে আধা ঘণ্টা রেখে দিন। চুলের উজ্জ্বলতা বাড়বে এতে।
  • পেঁয়াজের রসে আছে সালফার। এটি ব্রণের পেছনে দায়ী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। আক্রান্ত স্থানে কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।
  • পেঁয়াজের রসে মধু যোগ করে ডার্ক স্পট বা ব্লেমিশে লাগালে ত্বকের ওই স্পটগুলো আরও উজ্জ্বল হবে।
  • নখের শক্তি বাড়াতে পারে পেঁয়াজের রস। এ জন্য পেঁয়াজের রস ও হালকা গরম পানির মিশ্রণে আঙুল ডুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx