‘সিলেক্টেড ওয়ার্কস অব সি চিন পিং অন কালচার’-এর প্রথম ও দ্বিতীয় খণ্ড অধ্যয়নবিষয়ক একটি সভা, আজ (শুক্রবার), বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং প্রচারমন্ত্রী লি শুলেই সভায় উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, ‘সিলেক্টেড ওয়ার্কস অব সি চিন পিং অন কালচার’-এর প্রথম ও দ্বিতীয় খণ্ডে, সি চিন পিংকে কেন্দ্র করে গঠিত চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে, নতুন যুগে চীনের সাংস্কৃতিক উন্নয়নের ঐতিহাসিক অগ্রযাত্রা তুলে ধরা হয়েছে। একইসঙ্গে, এতে সি চিন পিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারার মৌলিক চেতনা, বিষয়বস্তু ও প্রয়োজনীয় দিকগুলো উপস্থাপন করা হয়েছে।
তাঁদের মতে, নতুন যুগে প্রচার, মতাদর্শ ও সংস্কৃতিবিষয়ক কাজের মৌলিক দিকনির্দেশনা হিসেবে, সি চিন পিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করতে হবে। পাশাপাশি, এই চিন্তাধারার মৌলিক অবদান, একটি শক্তিশালী সাংস্কৃতিক দেশ গড়ার কৌশলগত পরিকল্পনা, এর গভীর ঐতিহ্য ও ব্যাপক মানবিক দৃষ্টিভঙ্গি এবং এর অন্তর্নিহিত চিন্তাপদ্ধতি ও কর্মপদ্ধতি গভীরভাবে অনুধাবন করতে হবে।
সূত্র: সিএমজি



















