পচা পেঁয়াজ ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা
কয়েকগুণ বেশি দামে বিক্রির আশায় বাড়তি পেঁয়াজ আমদানি করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু সেই পেঁয়াজ এখন আমদানিকারকদের গলার কাঁটা। বিভিন্ন দেশ থেকে অতিরিক্ত পেঁয়াজ আমদানি করে বাড়তি লাভের আশায় মজুদ করা হয়। কিন্তু দেশের বাজারে এখন দাম কমে গেছে। ফলে কম দামেই সেই পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। নষ্ট হয়ে যাওয়ায় শত টন পেঁয়াজ ফেলে দিতে হচ্ছে খালে কিংবা ভাগাড়ে।
দাম বাড়ার আশায় কোনো কোনো আমদানিকারক বন্দর থেকে সময়মতো খালাস না করায় নষ্ট হয়ে গেছে টনের টন পেঁয়াজ। নির্দিষ্ট সময়ে বিক্রি করতে না পারায় পেঁয়াজে চারা গজিয়েছে। দু-তিন দিনের ব্যবধানে নষ্ট হয়ে যাচ্ছে আমদানি করা পেঁয়াজের একটি বড় অংশ। ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জের বহু আড়তে এখন নষ্ট পেঁয়াজের স্তূপ। প্রতি কেজি ৪০ থেকে ৫৫ টাকায় কেনা পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় মাত্র ১০ থেকে ২০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। এতে বড় ক্ষতির মুখে পড়া...










