চীনা বসন্ত উৎসবে রোবটের ঝলক
বিশ্বের সবচেয়ে বেশি দেখা টেলিভিশন অনুষ্ঠান চীনের বসন্ত উৎসব গালা ২০২৬ সালে প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার নতুন দিক তুলে ধরেছে। এবারের আয়োজনের বড় আকর্ষণ ছিল অত্যাধুনিক মানবাকৃতি রোবটের চমকপ্রদ প্রদর্শনী, যা চীনের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উজ্জ্বল বার্তা দিয়েছে।
সোমবার রাতের সরাসরি অনুষ্ঠানে গান, নাচ ও কৌতুকের সঙ্গে যুক্ত হয় রোবটদের বিশেষ পরিবেশনা। পূর্ব চীনের হাংচৌভিত্তিক ইউনিট্রি রোবোটিক্স আবারও দর্শকদের নজর কাড়ে। ২০২৫ সালের তুলনায় এবার তাদের রোবটগুলো আরও দক্ষতা দেখিয়েছে। কুংফু শিল্পীদের সঙ্গে মঞ্চে তলোয়ার ও নানচাকু ব্যবহার করে মার্শাল আর্ট প্রদর্শন করেছে ওরা।
রোবটগুলো ‘মাতাল বক্সিং’, বাধা এড়িয়ে চলা এবং ব্যাকফ্লিপের মতো জটিল কৌশল দেখায়। কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদম ও থ্রিডি লাইডার প্রযুক্তির সহায়তায় তারা টেবিলের ওপর দিয়ে বিশেষ লাফ, ৩ মিটারেরও বেশি উঁচু থকে উড়ন্ত ফ্লিপ এ...













