Sample Page - Page 19 of 481 - Mati News
Wednesday, July 22

Sample Page

চীনে নতুন মাদকসেবী কমেছে ৪০ শতাংশ

চীনে নতুন মাদকসেবী কমেছে ৪০ শতাংশ

China
২০২৫ সালে চীনে ৩৫ বছরের কম বয়সী নতুন মাদকসেবীর সংখ্যা আগের বছরের তুলনায় ৪১.৬ শতাংশ কমেছে। দেশটির মাদকবিরোধী কর্তৃপক্ষ বলছে, তরুণদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এ অগ্রগতি অর্জিত হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের জাতীয় মাদক নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয়ের কর্মকর্তা ওয়েই শিয়াওচুন এ তথ্য জানান। তিনি বলেন, মাদকসংক্রান্ত অপরাধ দমন, জনসচেতনতামূলক কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে তরুণদের মধ্যে মাদকাসক্তি প্রতিরোধে চীন উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর প্রধান এবং জাতীয় মাদক নিয়ন্ত্রণ কমিশনের কার্যালয়ের নির্বাহী উপপরিচালক ওয়েই জানান, ২০২৫ সালে দেশজুড়ে প্রায় ২৭ হাজার মাদকসংক্রান্ত ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়েছে। সূত্র: সিএমজি...
চীনে লবণ-সহনশীল আলু চাষে অগ্রগতি

চীনে লবণ-সহনশীল আলু চাষে অগ্রগতি

Agriculture Tips, China
ফয়সল আবদুল্লাহ লবণ-সহনশীল আলুর নতুন জাত উদ্ভাবনে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। দুই দশকেরও বেশি সময়ের গবেষণার পর চীনের জাতীয় আলু প্রকৌশল গবেষণা কেন্দ্র ও সিশেন পটেটো ইন্ডাস্ট্রি গ্রুপ এ সফলতা পেয়েছে। এর ফলে এখন লবণাক্ত ও ক্ষারীয় মাটিতেও আলু চাষ সম্ভব হচ্ছে। গবেষণা দলটি লবণ-সহনশীল আলুর জন্য একটি উন্নত জার্মপ্লাজম রিসোর্স ব্যাংক গড়ে তুলেছে, যেখানে ২ হাজার ৮০০টিরও বেশি জার্মপ্লাজম সংরক্ষিত রয়েছে। লবণ সহনশীলতা মূল্যায়নের জন্য একটি মানসম্মত বৈজ্ঞানিক পদ্ধতিও তৈরি করা হয়েছে। এ পর্যন্ত ছয়টি নতুন লবণ-সহনশীল আলুর জাত উদ্ভাবন করা হয়েছে। এর মধ্যে সিশেন নং ৫৩ বিশেষভাবে উল্লেখযোগ্য, যা লবণাক্ত মাটিতে প্রতি মু জমিতে তিন হাজার কেজির বেশি উৎপাদন দিতে পেরেছে। এই নতুন জাত ও চাষাবাদ প্রযুক্তি ইতোমধ্যে চীনের ইয়েলো রিভার বদ্বীপ অঞ্চলের ১০ হাজার মুর’ও বেশি জমিতে সম্প্রসারিত হয়েছে। সূত্র: সিএমজি...
শানসিতে ঝাড়ুদারদের জন্য বিনামূল্যে নাস্তা কর্মসূচি চালু

শানসিতে ঝাড়ুদারদের জন্য বিনামূল্যে নাস্তা কর্মসূচি চালু

China
গত ১০ বছর ধরে চীনের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রাস্তা পরিষ্কারকারী কর্মীদের জন্য প্রতিদিন বিনামূল্যে সকালের নাস্তা সরবরাহ করে আসছে। চীনের শানসি প্রদেশের ইয়ুনছেং শহরের ইয়ানহু জেলায় দেখা গেল এমন উদ্যোগ। ইয়াহু জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশন পরিচালিত উদ্যোগটি ২০১৫ সালে শুরু হয়। এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশ নিয়েছেন এবং মোট ২ লাখ ৭০ হাজারেরও বেশি খাবার পরিবেশন করা হয়েছে। প্রতিদিন ভোর ৪টার দিকে রান্নার কাজ শুরু হয় এবং সকাল ৫টার মধ্যে খাবার প্রস্তুত করা হয়। সকাল ৬টা নাগাদ বিভিন্ন বিতরণ কেন্দ্রে খাবার পৌঁছে দেওয়া হয়। প্রকল্পের সূচনাকারী ও সংগঠনের সভাপতি চাং ছাংছিন জানান, ১০ বছর আগে শীতের এক সকালে তিনি লক্ষ্য করেন, পরিচ্ছন্নতাকর্মীরা ঠান্ডা খাবার খাচ্ছেন, যা তাকে এই উদ্যোগে অনুপ্রাণিত করে। ৬৩ বছর বয়সী পরিচ্ছন্নতা কর্মী লি ওয়েইছান জানান, প্রতিদিন গরম খাবার পাওয়ায় তাদের ক...
চীনের ধারণা ও কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ক্রমশ সমাদৃত হচ্ছে: শ্বেতপত্র

চীনের ধারণা ও কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ক্রমশ সমাদৃত হচ্ছে: শ্বেতপত্র

China
চীনের ধারণা ও কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ক্রমশ সমাদৃত হচ্ছে এবং বৈশ্বিক শাসন উদ্যোগ (জিজিআই) প্রায় ১৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক অনুমোদিত হয়েছে বলে বুধবার প্রকাশিত এক শ্বেতপত্রে জানানো হয়। বুধবার রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় প্রকাশিত ‘আরও ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক বৈশ্বিক শাসন: চীনের নীতি, প্রস্তাবনা ও কর্মকাণ্ড’ শীর্ষক শ্বেতপত্রে বলা হয়েছে, এর কারণ হলো চীন জানে কীভাবে সময়ের চাহিদা মেটাতে হয় এবং আমাদের সময়ের ধারাকে রূপ দিতে হয়। শ্বেতপত্রটিতে উল্লেখ করা হয়েছে, একটি সমতাভিত্তিক ও সুশৃঙ্খল বহুমেরু বিশ্ব এবং সার্বজনীনভাবে উপকারী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নই হলো সময়ের ধারা এবং প্রকৃত বহুপাক্ষিকতাই হলো এগিয়ে যাওয়ার একমাত্র পথ। এতে জোর দিয়ে বলা হয়েছে যে, জিজিআই চীনে প্রতিষ্ঠিত হলেও এটি বিশ্বের জন্য উপকারী। শ্বেতপত্রে বলা হয়, চীন এমন কিছু নতুন ...
চীনের ইনার মঙ্গোলিয়ার ডেইরি কারখানায় উৎপাদন বাড়াচ্ছে স্বয়ংক্রিয় প্রযুক্তি

চীনের ইনার মঙ্গোলিয়ার ডেইরি কারখানায় উৎপাদন বাড়াচ্ছে স্বয়ংক্রিয় প্রযুক্তি

Agriculture Tips, China
ফয়সল আবদুল্লাহ উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হোহট শহরের একটি ডেইরি কারখানায় দুধ উৎপাদন ও প্যাকেজিং প্রক্রিয়া পরিচালিত হচ্ছে পুরোপুরি স্বয়ংক্রিয় প্রযুক্তিতে। এখানে দুধের কার্টন সিল করা ও ফিলিং লাইনে চলার পর স্বয়ংক্রিয় যন্ত্রে প্যাক করা হয়, রোবোটিক আর্ম দিয়ে স্তূপ করা হয় এবং রিমোট কন্ট্রোলড যানবাহনের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়। মংনিউ ডেইরির প্লান্টটি দেখিয়েছে কীভাবে ইনার মঙ্গোলিয়া ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬–২০৩০) সময়কালে দুগ্ধশিল্পে প্রক্রিয়াজাতকরণ, আধুনিক উৎপাদন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নে জোর দিচ্ছে। কারখানাটিতে স্বয়ংক্রিয় উৎপাদন লাইন ও স্মার্ট যন্ত্রপাতির মাধ্যমে হাজার হাজার টন দুগ্ধজাত পণ্য উৎপাদন করা হয়। এখানে কর্মীরা মূলত যন্ত্রপাতি পর্যবেক্ষণ, মান নিয়ন্ত্রণ ও পরিচালন ব্যবস্থাপনার কাজ করেন। একটি স্মার্ট অপারেশন স্ক্রিনে উৎপাদন, নিরাপত্তা, যন্ত্রপাতির অব...
চীনে কম্পিউটিং শক্তির নেটওয়ার্ক বাড়ছে, গতি পাচ্ছে উচ্চ-প্রযুক্তি খাত

চীনে কম্পিউটিং শক্তির নেটওয়ার্ক বাড়ছে, গতি পাচ্ছে উচ্চ-প্রযুক্তি খাত

China, Tech news
চীনে গড়ে উঠছে একটি সুবিশাল ‘কম্পিউটিং পাওয়ার নেটওয়ার্ক’, যা ইতিমধ্যেই ট্রিলিয়ন ইউয়ান বিনিয়োগের একটি চক্র তৈরি করেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন উচ্চ-প্রযুক্তি খাতে বড় উন্নয়ন এনেছে। সাম্প্রতিক সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম ও সিভিল ইঞ্জিনিয়ারিংসহ কম্পিউটিং অবকাঠামোতে সরাসরি বিনিয়োগ ট্রিলিয়ন ইউয়ান পর্যায়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই নেটওয়ার্ক কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংচালিত যানবাহন, নিম্ন উচ্চতার অর্থনীতি এবং সিন্থেটিক বায়োলজির মতো খাতে দ্রুত প্রবৃদ্ধি ঘটাচ্ছে। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হোরিঙ্গার ডাটা সেন্টার ক্লাস্টারে ‘পুবের ডেটা, পশ্চিমের কম্পিউটিং’ প্রকল্পের অধীনে বিভিন্ন অ্যাপ্লিকেশন, যেমনআবহাওয়া পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক গবেষণার বাণিজ্যিকীকরণ, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডেটা ট্রেডিং—ক্রমাগত গড়ে উঠছে। এখানে চীনের সবচেয়ে বড় সিন্থেটিক ব...
জাপানের পুনঃসামরিকীকরণ নিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা

জাপানের পুনঃসামরিকীকরণ নিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা

China
জাপানের পুনঃসামরিকীকরণ প্রচেষ্টা সম্পর্কে শান্তিপ্রিয় জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং দেশটির ‘নব্য সামরিকতাবাদী’ পদক্ষেপ রোধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। জাপানের ২০২৬ সালের প্রতিরক্ষা শ্বেতপত্রে চীনকে ‘অভূতপূর্ব এবং সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করা এবং একই সঙ্গে দীর্ঘপাল্লার হামলা সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছেন সি বলেন, জাপান বারবার তথাকথিত ‘চীনের সামরিক হুমকি’ তত্ত্ব প্রচার করছে, ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করছে এবং নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলছে। তিনি বলেন, তথাকথিত এই প্রতিরক্ষা শ্বেতপত্রে জাপান আবারও চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার চালিয়েছে। ছেন শি দাবি করেন, যারা নিজেদের হুমকির শিকার বলে তুলে ধরছে, প্রকৃতপক্ষ...
মহাকাশের পরিবেশে নজর রাখতে স্যাটেলাইট পাঠাল চীন

মহাকাশের পরিবেশে নজর রাখতে স্যাটেলাইট পাঠাল চীন

China
চীন একটি লং মার্চ-৩বি বাহক রকেটে করে সফলভাবে নতুন একটি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। শিচিয়ান-৩১ নামের স্যাটেলাইটটি দক্ষিণ-পশ্চিম সিছুয়ান প্রদেশের সিছাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে বেইজিং সময় মঙ্গলবার বিকেলে উৎক্ষেপিত হয়। স্যাটেলাইটটির মূল কাজ হবে মহাকাশের পরিবেশ শনাক্ত করা। এটি লং মার্চ সিরিজের ৬৫১তম ফ্লাইট মিশন। সূত্র: সিএমজি...
ভর্তুকিতে চীনের মরু নিয়ন্ত্রণ এখন লাভজনক উদ্যোগ

ভর্তুকিতে চীনের মরু নিয়ন্ত্রণ এখন লাভজনক উদ্যোগ

Agriculture Tips, China
ফয়সল আবদুল্লাহ চীনের সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তাকলামাকান মরুভূমির দক্ষিণ প্রান্তে সারি সারি ছোট ওলিয়াস্টার গাছের চারা বাতাসে দুলছে। চারাগুলোর পাশে বাঁশের খুঁটি, আর মাঝের জমিতে গম ও আলফালফার সবুজ আচ্ছাদন। একসময় যেখানে ১০ মিটারেরও বেশি উঁচু বালিয়াড়ি ছিল, সেখানে এখন সবুজের ছোঁয়া। এই পরিবর্তনের পেছনে রয়েছে ২০২৪ সালে হোতান অঞ্চলে চালু হওয়া ‘আগে নির্মাণ, পরে ভর্তুকি’ নীতি। এ নীতির আওতায় সরকার স্থানীয় বাসিন্দাদের বিনা ভাড়ায় মরু-জমি ব্যবহার করতে দেয়। বাসিন্দারা নিজেদের অর্থে বালিয়াড়ি সমতল করে খরা-সহনশীল গাছ লাগান। পরে স্বাধীন পরিদর্শনে গাছের বেঁচে থাকার হার ৮৫ শতাংশের বেশি প্রমাণিত হলে সরকার ভর্তুকি প্রদান করে। আয়িমাক গ্রামের বাসিন্দা ও উদ্যোক্তা সুদিওমার তুরসুন এ কর্মসূচির প্রথম দিকের অংশগ্রহণকারীদের একজন। গত বছরের অক্টোবরে তিনি ১৮ জন গ্রামবাসীকে নিয়ে একটি কৃষি সমবায় গঠন করে মরু-জম...
বিসিআই প্রযুক্তিতে আলো ছড়াচ্ছে চীনের থিয়েনচিন

বিসিআই প্রযুক্তিতে আলো ছড়াচ্ছে চীনের থিয়েনচিন

China, Tech news
ফয়সল আবদুল্লাহ চীনের থিয়েনচিনে সম্প্রতি ব্রেন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির জন্য একটি বিশেষায়িত শিল্প ক্লাস্টার উদ্বোধন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে নন-ইনভেসিভ (অস্ত্রোপচারবিহীন) বিসিআই প্রযুক্তির গবেষণা ফলাফলের বৃহৎ পরিসরে শিল্পায়ন ও ব্যবহার আরও দ্রুত এগিয়ে যাবে। সম্প্রতি থিয়েনচিন সরকার ২০২৬-২০৩০ মেয়াদের জন্য ব্রেন-কম্পিউটার ইন্টারফেস উদ্ভাবনী উন্নয়ন কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে ৫০টি উদ্ভাবনী প্রতিষ্ঠান গড়ে তোলা এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা, উন্নত উৎপাদনসহ বিভিন্ন খাতে বিসিআই পণ্যের ব্যাপক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনার আওতায় ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন ইউয়ানের বেশি মূল্যের একটি শিল্প তহবিল গঠন করা হবে এবং ১০টিরও বেশি নন-ইনভেসিভ বিসিআই পণ্যকে ব্যাপক ক্লিনিক্যাল ব্যবহারে আনা হবে। হাইহ্য ল্যাবরেটরি অব ব্রেন-কম্পি...
প্রবীণদের জীবনে নতুন গল্প লিখছে শাংহাইয়ের এই কমিউনিটি

প্রবীণদের জীবনে নতুন গল্প লিখছে শাংহাইয়ের এই কমিউনিটি

Default
জুন ১৬, সিএমজি বাংলা ডেস্ক: একসময় বার্ধক্য মানেই ছিল নিঃসঙ্গতা আর নির্ভরতার গল্প। তবে চীনের শাংহাইয়ে সেই ধারণা বদলে দিচ্ছে বিশেষ প্রবীণবান্ধব কমিউনিটি। যেখানে চিকিৎসা, খাবার, শরীরচর্চা আর আড্ডায় জীবনের শেষ সময়টাও কাটছে স্বস্তি আর আনন্দে। সূর্য ওঠার আগেই ঘর থেকে বেরিয়ে পড়েন ৭২ বছর বয়সী ইয়ইন ই। হাতে ছোট ব্যাগ, মুখে হাসি। সকালের নাস্তা কমিউনিটির ক্যান্টিনে, তারপর বন্ধুদের সঙ্গে গল্প করতে লাইব্রেরি, বিকেলে একটু ব্যায়াম। দিন শেষে প্রয়োজনে চিকিৎসকও হাতের নাগালে। জীবনের শেষবেলায় এখন তার কাছে জীবন মানে সাজানো এক বাগান। চীনের শাংহাইয়ের পুতোং নিউ এরিয়ার সাংকাং কমিউনিটি বয়স্কদের জন্য এমন এক পরিবেশ গড়ে তোলা হয়েছে, যেখানে শুধু দিন পার করা নয়, মর্যাদা আর আনন্দ নিয়েই কাটছে জীবন। বিশ্বের অন্যতম অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র সাংহাইয়ে বর্তমানে প্রায় ৬০ লাখ প্রবীণ আছে, যা শহরের জনসংখ্যার ৩৭ শতাংশেরও বেশি।...
কুইচৌর থোংরেনে শুরু হলো ড্রাগন বোট শোভাযাত্রা

কুইচৌর থোংরেনে শুরু হলো ড্রাগন বোট শোভাযাত্রা

China
জুন ১৬, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের থোংরেন শহরে রবিবার শুরু হয়েছে বর্ণাঢ্য ড্রাগন বোট শোভাযাত্রা। আসন্ন এই নৌকা বাইচ উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য উৎসবের আগাম আমেজ নিয়ে এসেছে। রোববার সকালে একটি স্থানীয় ঘাটে শোভাযাত্রার সূচনা হয়। এ সময় প্রায় ২০০টি নৌকা বিভিন্ন বিন্যাসে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। এর মধ্যে ছিল ঐতিহ্যবাহী চীনা প্রমোদতরী, বাঁশের ভেলা, ঐতিহ্যবাহী ড্রাগন বোট এবং স্থানীয় বিশেষ প্রতিযোগিতা ‘নিউলং’-এর নৌকা। শোভাযাত্রার পথটি সিনচিয়াং নদীর প্রধান মনোরম অঞ্চল অতিক্রম করে, যা থোংরেন শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ও সাংস্কৃতিক আকর্ষণকে সংযুক্ত করেছে। প্রমোদতরীগুলোতে শিল্পীরা দর্শকদের জন্য ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশন করেন। ঘন্টা ও ঢাকের শব্দের মধ্যে নাবিকরা একে অপরের ওপর জল ছিটিয়ে দেন। এই বিশেষ রীতির মাধ্যমে তারা পরস্...
সময়মতো পূর্বাভাসেই বেঁচে যাচ্ছে চীনের জুঁই

সময়মতো পূর্বাভাসেই বেঁচে যাচ্ছে চীনের জুঁই

Agriculture Tips, China
ফয়সল আবদুল্লাহ চীনের দক্ষিণাঞ্চলে কয়েকদিনের টানা বৃষ্টির পর যখন ফুলের গুণগত মান ও বাজারদর নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন জুঁইচাষি, তখন তাদের উদ্ধারে এগিয়ে আসে আবহাওয়া পূর্বাভাস। চীনের বৃহত্তম জুঁই উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংচৌ শহর এখন আবহাওয়াভিত্তিক সেবা ব্যবহার করে জুঁই শিল্পকে আরও টেকসই করে তুলছে। মে’র শেষ দিকে হেংচৌর বিস্তীর্ণ মাঠে জুঁই ফুল সংগ্রহের মৌসুম শুরু হয়। সুগন্ধি ও চা শিল্পে ব্যবহৃত এই ফুল আবহাওয়ার প্রতি বেশ সংবেদনশীল। অতিরিক্ত বৃষ্টি ফুলের সুগন্ধ কমিয়ে দেয় এবং গুণগত মান নষ্ট করে, অন্যদিকে খরা ও অতিরিক্ত তাপ কুঁড়ির বিকাশ ব্যাহত করে উৎপাদন কমিয়ে দেয়। হেংচৌর ৬৬৭ হেক্টর আয়তনের জুঁই বাগান ‘চাইনিজ জেসমিন গার্ডেন’-এর ব্যবস্থাপক উ চিফু বলেন, জুঁই আবহাওয়ার ওপর নির্ভরশীল। রোদেলা দিনে ফুলের সুগন্ধ বেশি থাকে এবং বাজারমূল্যও ভালো পাওয়া যায়। তবে টানা বৃষ্...
স্পেসএক্স-এর আইপিও আমেরিকার সম্পদ বৈষম্য তুলে ধরেছে, নতুন ‘রবিন হুডের’ প্রত্যাশা ডেমোক্র্যাটিকদের

স্পেসএক্স-এর আইপিও আমেরিকার সম্পদ বৈষম্য তুলে ধরেছে, নতুন ‘রবিন হুডের’ প্রত্যাশা ডেমোক্র্যাটিকদের

Cover Story
জুন ১৫: আমেরিকার সম্পদ ক্রমশ মুষ্টিমেয় কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। ঠিক যেমন স্পেসএক্স-এর আইপিও সম্পদ সৃষ্টির একটি ঢেউ তুলেছিল, তেমনি এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, আবারও সম্পদ বৈষম্য নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছেন। স্পেসএক্স গত ১২ জুন নাসডাকে শেয়ার প্রতি ১৫০ ডলারে লেনদেন শুরু করে এবং দিনের শেষে ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে এর বাজার মূলধন ২.১ ট্রিলিয়ন ডলারে দাঁড়ায়। স্পেসএক্স-এর প্রায় ৪২ শতাংশ শেয়ারের মালিক মাস্ক মানব ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ারে পরিণত হন। এ ছাড়া, কর্মচারী স্টক মালিকানা এবং ইক্যুইটি ইনসেনটিভ ব্যবস্থার মাধ্যমে, এই আইপিও স্পেসএক্স-এর প্রায় ৪০০জন মূল কর্মচারীর শেয়ারের মূল্য ১০০ মিলিয়ন ডলার বা তার বেশি হয়। এদের মধ্যে কেবল ঊর্ধ্বতন কর্মকর্তারাই নন, বরং প্রকৌশলী এবং উত্ক্ষেপণ কেন্দ্রের সাধারণ কর্মীদের মতো প্রাথমিক পর্যায়ের কর্মচারীরাও রয়েছেন। পরবর্তীতে, ম্যাসাচুসেটসের সিনে...
প্রযুক্তির মহাপ্রাচীরে দারিদ্র্য আটকাল চীন, সম্ভাবনা বাংলাদেশেরও

প্রযুক্তির মহাপ্রাচীরে দারিদ্র্য আটকাল চীন, সম্ভাবনা বাংলাদেশেরও

China, Op-ed
ফয়সল আবদুল্লাহ রাত গভীর। চীনের কুইচৌ প্রদেশের একটি হাসপাতালের ওয়ার্ডে শুয়ে আছেন পঞ্চাশোর্ধ্ব ছেন ইউকুও। চোখে ঘুম নেই। হাসপাতালের বেডে শুয়ে কেটেছে কয়েকটি দিন। টেনশনটা নিজের রোগ নিয়ে নয়। মন পড়ে আছে বাড়ির খামারে। গবাদিপশুগুলোকে ফেলে এসেছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর স্ত্রীও কাছছাড়া হয়নি। প্রাণীগুলোকে খাবার দেওয়ার কেউ আছে? এদিকে হাসপাতালের বিলটাও বেড়ে চলেছে লাগামহীন। ছেন স্পষ্ট বুঝতে পারছিলেন, তার এমন অসুস্থতা মানেই সংসারটা আবার রাতরাতি চলে যাবে দারিদ্র্যের পাড়ায়। যে দারিদ্র্যটাকে তিনি এর আগে একবার ঝেঁটিয়ে বিদায় জানিয়েছিলেন। তবে ছেনের কানে তখনও একটা খবর পৌঁছায়নি। তার এই ঘোরতর সংকটের খবর কিন্তু চলে গেছে স্থানীয় প্রশাসনের কানে। হাসপাতালের বিলের খবরটাও তারা জানেন। কীভাবে? ছেনের মতো নিম্নবিত্ত মানুষের হাসপাতাল বিল যখন একটা সীমা অতিক্রম করে, তখনই টনক নড়ে কুইচৌ প্রদেশের একটি এআই পর্যবেক্ষণ ...