গরমে চাঙ্গা হচ্ছে ‘কুলিং ইকোনমি’, বাড়ছে চীনা পণ্যের রপ্তানি
ফয়সল আবদুল্লাহ
বিশ্বজুড়ে গ্রীষ্মের দাবদাহ বাড়ার সঙ্গে সঙ্গে ‘কুলিং ইকোনমি’ বা শীতলতা-নির্ভর পণ্যের বাজারও বাড়ছে। এই প্রবণতাকে কাজে লাগিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে চীনা পণ্য নির্মাতারা।
কুলিং ম্যাট, বাঁশের পাটি থেকে শুরু করে স্মার্ট এয়ার কন্ডিশনার এবং জ্বালানি-সাশ্রয়ী বৈদ্যুতিক পাখার মতো পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
চীনের চেচিয়াং প্রদেশের থাইচৌ শহরে কুলিং ম্যাট রপ্তানি দ্রুত বাড়ছে। একসময় ঐতিহ্যবাহী বাঁশ ও ঘাসের তৈরি এই পণ্য এখন আধুনিক উপকরণ ও উন্নত বস্ত্রপ্রযুক্তির মাধ্যমে হালকা, নরম ও তাপ-নিয়ন্ত্রণ সক্ষম পণ্যে পরিণত হয়েছে।
বিশেষ করে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে এসব পণ্যের চাহিদা বেশি। এসব দেশে দিনের তাপমাত্রা ইতোমধ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে।
থাইচৌভিত্তিক সিংসিন ম্যাটস ইন্ডাস্ট্রির ...













