china Archives - Page 11 of 42 - Mati News
Sunday, November 1

Tag: china

চীনের বিসিআই প্রযুক্তির অস্ত্রোপচারে ফিরে এলো আংশিক দৃষ্টিশক্তি

চীনের বিসিআই প্রযুক্তির অস্ত্রোপচারে ফিরে এলো আংশিক দৃষ্টিশক্তি

China, Tech news
ফয়সল আবদুল্লাহ চীনের হুনান প্রদেশের ছাংশায় একটি অত্যাধুনিক ব্রেন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তিনির্ভর অস্ত্রোপচারের মাধ্যমে দীর্ঘদিনের এক অন্ধ নারী আংশিক দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। এই সাফল্য রেটিনার ক্ষয়জনিত রোগে আক্রান্ত রোগীদের দেখাচ্ছে নতুন আশা। ৬১ বছর বয়সী ছেন নামের ওই নারী ৪০ বছর বয়সে রেটিনাইটিস পিগমেন্টোসা রোগে আক্রান্ত হন। সময়ের সঙ্গে সঙ্গে রোগটি তার দুই চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ কেড়ে নেয়। ২৩ এপ্রিল তিনি একটি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য নির্বাচিত হন এবং সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটির সিয়াংইয়া হসপিটালে অস্ত্রোপচার করান। অস্ত্রোপচারের সময় ৬ মিলিমিটার বাই ১০.৮ মিলিমিটার আকারের একটি ক্ষুদ্র ইলেকট্রোড অ্যারে রোগীর চোখের ভেতরে ম্যাকুলা অঞ্চলের রেটিনার উপরিভাগে স্থাপন করা হয়। অস্ত্রোপচারের পর রোগীকে একটি বিশেষ চশমা ব্যবহার করতে হয়, যাতে ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও রেডিও স...
গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬: আবেদন করবেন যেভাবে

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬: আবেদন করবেন যেভাবে

China, Cover Story
চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬’। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেওয়া হচ্ছে। আবেদন গ্রহণ করা হবে ১০ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশে নিবন্ধিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বাংলাদেশের নিবন্ধিত গণমাধ্যমে প্রকাশিত কনটেন্ট গ্রহণযোগ্য হবে। এ আয়োজনে যৌথ আয়োজক হিসেবে রয়েছে, বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসো...
‘চীনে বড় হয়েছি… সেখানে আমি ‘আমি’ হয়ে উঠেছি’

‘চীনে বড় হয়েছি… সেখানে আমি ‘আমি’ হয়ে উঠেছি’

Career, China
সময়টা দু’দশকেরও আগের। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের তোংকুয়ানের একটি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ স্বর্ণকেশী বিদেশি শিশুর ছবি স্থানীয় সংবাদপত্র ইয়াংছেন ইভনিং-এর প্রথম পাতায় জায়গা করে নেয়। সময়ের স্রোতে সেই শিশুদের একজন আবারও আলোচনায়—তবে, এবার একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে, যার পরিচয় গড়ে উঠছিল চীনের মাটিতেই। ২৯ বছরের আদ্রিয়ানা রোমেসভিঙ্কেল, অনলাইনে যিনি ‘অ্যাডি’ নামে পরিচিত। ২০০২ সালে মাত্র ছয় বছর বয়সে পরিবারসহ চীনে আসেন। তখন ছিল এমন এক সময়, যখন বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিওতে যোগ দেওয়ার পর দ্রুত পরিবর্তনের পথে এগোচ্ছিল চীন। সেই সময়ের ছোট্ট এক বিদেশি শিশু আজ নিজেকে খুঁজে পান এমন এক পরিচয়ে, যার শিকড় গভীরভাবে প্রোথিত চীনা সমাজ ও সংস্কৃতির সঙ্গে। অ্যাডির কাছে চীনে নিজের জায়গা খুঁজে পাওয়ার অভিজ্ঞতাটা নাটকীয় নয় বরং সাধারণ দিনের ছোট ছোট মুহূর্তে গড়ে ওঠা এক আত্মিক সম্পর্ক। তিনি বলেন,‘অন্তর্ভুক্তির অন...
২০২৬-২০৩০ মেয়াদে ৭ লাখ ৭০ হাজার কিলোমিটার নগর ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ ও আধুনিকায়ন করবে চীন

২০২৬-২০৩০ মেয়াদে ৭ লাখ ৭০ হাজার কিলোমিটার নগর ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ ও আধুনিকায়ন করবে চীন

China
১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে দেশের শহরাঞ্চলে প্রায় ৭ লাখ ৭০ হাজার কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে চীন। সোমবার এক নীতিবিষয়ক ব্রিফিংয়ে চীনের গৃহায়ন ও নগর-পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ছেন শাওফেং জানান, বর্তমানে দেশে প্রায় ৩৯ লাখ কিলোমিটার নগর ভূগর্ভস্থ পাইপলাইন এবং প্রায় ৭ হাজার ৭০০ কিলোমিটার সমন্বিত ইউটিলিটি টানেল রয়েছে। তিনি বলেন, নতুন পরিকল্পনার আওতায় নগর অবকাঠামোর সক্ষমতা বাড়াতে ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালীকরণ, পুরোনো পানি ও গ্যাস সরবরাহ পাইপলাইন প্রতিস্থাপন এবং তাপ সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি করা হবে। এছাড়া নগর অবকাঠামোর ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে স্মার্ট মনিটরিং ব্যবস্থা স্থাপন করা হবে, যা পাইপলাইন ও অন্যান্য অবকাঠামোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং সম্ভাব্য ...
সৃষ্টিশীল পণ্যে ঐতিহ্যের যোগ ঘটাচ্ছেন চীনের তরুণ ডিজাইনাররা

সৃষ্টিশীল পণ্যে ঐতিহ্যের যোগ ঘটাচ্ছেন চীনের তরুণ ডিজাইনাররা

Career, China
সাকিব সিকান্দার: চীনের পূর্বাঞ্চলের শানতোং প্রদেশের উতি কাউন্টির একটি ডিজাইন স্টুডিওতে কিছু একটা ঘটছে। সেখানে মহাব্যস্ত ২২ বছর বয়সী এক তরুণ ডিজাইনার লি চেয়ি, তিনি প্রাচীন চীনা জ্যোতির্বিদ্যা থেকে অনুপ্রাণিত নতুন এক সাংস্কৃতিক ও সৃষ্টিশীল পণ্যের সিরিজ তৈরি করছেন। তার কম্পিউটার স্ক্রিনে প্রাচীন চীনা জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষশাস্ত্রের ২৮টি নক্ষত্রমণ্ডলীকে আধুনিক, পরিষ্কার প্রতীক হিসেবে রূপ দেওয়া হয়েছে— যেখানে চীনা নান্দনিকতার স্বতন্ত্র নকশা ফুটে উঠেছে। লি বলেন, 'তরুণ ডিজাইনারদের উচিত একটি সেতুর মতো কাজ করা। আমাদের পুরোনো ঐতিহ্যকে নতুন অভিব্যক্তি রূপে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে এর মাধ্যমে তরুণদের সাংস্কৃতিক শিকড় নতুন করে আবিষ্কারে সাহায্য করতে হবে।' লি একসময় শাংহাইয়ে লেখাপড়া করেছেন। সেখানে কাজও করতেন তিনি। শাংহাইয়ের মতো এক বিশাল মহানগরে তিনি তরুণ ডিজাইনার হিসেবে নিজের শিল্পসত্ত্বা গড়ে তোলে...
ইরানের ‘কঠোর হুঁশিয়ারি’: ইরান-মার্কিন আলোচনা কি এই বাধা পার করতে পারবে?

ইরানের ‘কঠোর হুঁশিয়ারি’: ইরান-মার্কিন আলোচনা কি এই বাধা পার করতে পারবে?

China, Op-ed
    ইয়াং ওয়েইমিন স্বর্ণা ইয়াং ওয়েইমিন স্বর্ণা ইরান গত ১লা জুন জানিয়েছে, লেবাননে ইসরাইলের চলমান সামরিক অভিযানের জবাবে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনা স্থগিত করছে। ইরান ও ‘প্রতিরোধ অক্ষ‘ হরমুজ প্রণালী ‘সম্পূর্ণরূপে অবরোধ’ করার এবং ‘মান্দেব প্রণালীসহ অন্যান্য ফ্রন্টে অভিযান শুরু করার’ পরিকল্পনা করছে। ইসরাইলকে লক্ষ্য করে ইরানের এই ‘কঠোর হুঁশিয়ারির’ পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি ‘শান্ত করার’ তত্পরতা শুরু করেন। তিনি ওই দিনই ইসরাইল ও লেবাননের উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’ আনার কথা জানান এবং বলেন, ইরানের সঙ্গে মার্কিন আলোচনা ‘দ্রুত এগিয়ে চলেছে’। ট্রাম্প কেন এত দ্রুত ‘পরিস্থিতি শান্ত করতে’ চাইছেন? ইসরাইল কি ‘পরামর্শ শুনবে’? এই ঘটনার পর ইরান-মার্কিন আলোচনার ভবিষ্যৎ কী? মার্কিন য...
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’

China, Cover Story
বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-২০২৬’। বাংলাদেশের গণমাধ্যমে চীন সম্পর্কিত বস্তুনিষ্ঠ প্রতিবেদন এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে রোববার রাজধানী ঢাকায় অবস্থিত আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের কার্যালয়ে আয়োজক ও যৌথ আয়োজক হিসেবে বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব এবং দেশের শীর্ষস্থানীয় ১০টি সাংবাদিক সংগঠন যৌথভাবে এই পুরস্কারের আয়োজন করছে। আয়োজক সংগঠনগুলোর মধ্যে রয়েছে— জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপ...
হাইড্রোজেন–কয়লার যৌথ দহন প্রযুক্তিতে বড় অগ্রগতি চীনের

হাইড্রোজেন–কয়লার যৌথ দহন প্রযুক্তিতে বড় অগ্রগতি চীনের

China
ফয়সল আবদুল্লাহ চীন নিম্ন-কার্বন হাইড্রোজেন–কয়লা যৌথ দহন (হাইড্রোজেন-কোল-কো-কমবাশ্চন) প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। দেশটি প্রথমবারের মতো এমন একটি ব্যবস্থা তৈরি করেছে, যা ৫০ শতাংশ সবুজ হাইড্রোজেন মিশ্রণ অনুপাতে কয়লার সঙ্গে দহন এবং ১০০ শতাংশ বিশুদ্ধ হাইড্রোজেন দহন সক্ষমতা প্রদর্শন করেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তিটিতে সম্পূর্ণ দেশীয়ভাবে উদ্ভাবিত হাইড্রোজেন–কয়লা মিশ্রিত নিম্ন-নাইট্রোজেন বার্নার এবং হাইড্রোজেন পরিবহন থেকে শুরু করে চুল্লিতে দহন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় একটি সমন্বিত নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে বয়লারের ভেতরে হাইড্রোজেন ও গুঁড়ো কয়লা সম্পূর্ণভাবে মিশিয়ে কার্যকরভাবে দহন করা সম্ভব হয়েছে। পরীক্ষামূলক প্লাটফর্মে ৫০ শতাংশ হাইড্রোজেন মিশ্রণ অনুপাত অর্জিত হয়েছে। হাইড্রোজেন ব্যবহার করলে এই প্রযুক্তির মাধ্যমে কয়লার ব্যবহার ...

চীনের আবিষ্কার: পাঁচ বছর না খেয়েও যেভাবে বেঁচে থাকে গভীর সমুদ্রের প্রাণী

China
ফয়সল আবদুল্লাহ গভীর সমুদ্রের এক ধরনের বিশালাকার আইসোপড কীভাবে পাঁচ বছরেরও বেশি সময় কোনো খাবার ছাড়াই বেঁচে থাকতে পারে, সেই রহস্য উন্মোচন করেছেন চীনা বিজ্ঞানীরা। চীনের শানতোং প্রদেশের ছিংতাওয়ে অবস্থিত চীনা বিজ্ঞান একাডেমির সমুদ্রবিজ্ঞান সংস্থা, হংকংয়ের দ্য চাইনিজ ইউনিভার্সিটি এবং নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথ গবেষণার ফল আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সেল-এ প্রকাশিত হয়েছে। সুপারজায়ান্ট আইসোপড দেখতে অনেকটা বাগানে পাওয়া সাধারণ পিল বাগের বিশাল সংস্করণ। গভীর সমুদ্রের খাদ্যসংকটপূর্ণ পরিবেশে টিকে থাকার জন্য এদের রয়েছে বিশেষ অভিযোজন ক্ষমতা। চীনা গবেষকদের মতে, এই প্রাণী দুটি কৌশল ব্যবহার করে দীর্ঘ সময় খাদ্য ছাড়াই বেঁচে থাকে। প্রথমত, এর পাকস্থলী শরীরের প্রায় দুই-তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত, যা একটি বিশাল খাদ্যভান্ডারের কাজ করে। খাদ্য পাওয়া গেলে এটি প্রচুর পরিমাণে খে...
চীনে জাতীয় কৌশলগত চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়ে চালু হলো নতুন বিষয়সমূহ

চীনে জাতীয় কৌশলগত চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়ে চালু হলো নতুন বিষয়সমূহ

China
জুন ৭, সিএমজি বাংলা ডেস্ক: জাতীয় উন্নয়ন ও শিল্পখাতের ভবিষ্যৎ চাহিদা পূরণে চীনের বিশ্ববিদ্যালয়গুলো নতুন নতুন স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) বিষয় চালু করেছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ তালিকায় “এমবডিড ইন্টেলিজেন্স”, “লো-অ্যালটিটিউড ইকোনমি অ্যান্ড ম্যানেজমেন্ট” এবং “মেরিন ইন্টেলিজেন্স অ্যান্ড আনম্যানড টেকনোলজিস”সহ বেশ কয়েকটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের ২০২৬-২০৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিজ্ঞান, প্রকৌশল, কৃষি ও চিকিৎসাবিষয়ক শিক্ষায় ভর্তি সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়েছে। সম্প্রতি সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী হুয়াই চিনফেং জানিয়েছেন, প্রযুক্তিগত উদ্ভাবন, শিল্পোন্নয়ন এবং জাতীয় কৌশলগত প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে। নতুন তালিকায় ১৫টি আন্তঃবিষয় যুক্ত হয়েছে, যার মধ্যে “ব্রেইন-কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি” ও “এমবডিড ইন্টেল...
রোবট অর্থনীতিতে এগুচ্ছে চীন, সূচকে ২৫ শতাংশ প্রবৃদ্ধি

রোবট অর্থনীতিতে এগুচ্ছে চীন, সূচকে ২৫ শতাংশ প্রবৃদ্ধি

China, Tech news
পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে শনিবার অনুষ্ঠিত উদ্বোধনী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উচ্চমানের উন্নয়ন সম্মেলনে প্রকাশ করা হয়েছে ছাইসিন রোবোটিক্স ইন্ডাস্ট্রি ইনডেক্স-আরআইআই। রোবোটিক্স খাতের জন্য তৈরি এই গুরুত্বপূর্ণ সূচক অনুযায়ী, চলতি বছরের মে মাসে সূচকটি দাঁড়িয়েছে ১২৫ দশমিক ১, যা দুই বছর আগের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। বিশ্লেষকদের মতে, এ ঊর্ধ্বগতি শিল্পখাতে প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধি ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত বহন করছে। ছাইসিনের তথ্য অনুযায়ী, শহরভিত্তিক রোবোটিক্স শিল্প সূচকে শীর্ষে রয়েছে বেইজিং। এ সূচকের মাধ্যমে একটি শহরের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোয় রোবোটিক্স-সম্পর্কিত শিল্পের অংশগ্রহণ ও প্রভাব পরিমাপ করা হয়। তালিকায় বেইজিংয়ের পর জায়গা করে নিয়েছে নানচিং, শিয়েন, হাংচৌ ও সুচৌ, যা চীনে রোবোটিক্স শিল্পের দ্রুত বিস্তারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সাল...
মহাকাশভিত্তিক সৌরবিদ্যুতে নজর চীনের

মহাকাশভিত্তিক সৌরবিদ্যুতে নজর চীনের

China
ফয়সল আবদুল্লাহ বিশ্ব সৌরশক্তি খাতে নিজেদের নেতৃত্ব আরও শক্তিশালী করতে চীনের শীর্ষস্থানীয় ফোটোভোল্টাইক কোম্পানিগুলো এখন মহাকাশভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন প্রযুক্তিতে নজর দিচ্ছে। মঙ্গলবার শাংহাইয়ে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক ফোটোভোল্টাইক বিদ্যুৎ উৎপাদন ও স্মার্ট এনার্জি সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ১৩টি শীর্ষ সৌর ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সমন্বয়ে স্পেস এনার্জি ডেভেলপমেন্ট অ্যালায়েন্স গঠন করা হয়। জোটটির লক্ষ্য সৌরবিদ্যুৎ, শক্তি সঞ্চয়, হাইড্রোজেন শক্তি, কম্পিউটিং এবং চার্জিং প্রযুক্তিকে একত্রিত করে মহাকাশ শিল্প ও সবুজ জ্বালানি খাতের মধ্যে সমন্বয় গড়ে তোলা। বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর বায়ুমণ্ডল ও দিন-রাতের সীমাবদ্ধতা ছাড়াই মহাকাশে সৌরশক্তি সংগ্রহ করা সম্ভব। একই সঙ্গে পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির উন্নতির কারণে উৎক্ষেপণ ব্যয়ও কমছে, যা মহাকাশভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পকে অর্থনৈত...
উচ্চক্ষমতাসম্পন্ন কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে

উচ্চক্ষমতাসম্পন্ন কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে

China
ফয়সল আবদুল্লাহ চীন উচ্চক্ষমতাসম্পন্ন টি-১০০ গ্রেড কার্বন ফাইবার উৎপাদনে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সাফল্য অর্জন করেছে। শাংহাইয়ে ইতোমধ্যে এর বাণিজ্যিক উৎপাদনও শুরু হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে চীনের পেট্রোলিয়াম ও কেমিক্যাল করপোরেশন। এই প্রযুক্তিগত অগ্রগতি যৌথভাবে অর্জন করেছে সিনোপেক শাংহাই পেট্রোকেমিক্যাল ও সিনোপেক শাংহাই পেট্রোকেমিক্যাল প্রযুক্তি গবেষণা সংস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এই নতুন প্রজন্মের কার্বন ফাইবার মহাকাশ প্রযুক্তি, কাঠামোনির্ভর বুদ্ধিমত্তা (এমবডিড ইন্টেলিজেন্স), নিম্ন-উচ্চতার অর্থনীতি এবং অন্যান্য উচ্চপ্রযুক্তি শিল্পে গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে। নতুন এই পণ্যটির ধরন হলো ১২কে স্মল-টো কার্বন ফাইবার। অর্থাৎ, প্রতিটি ফাইবার বান্ডেলে ১২ হাজার পৃথক তন্তু রয়েছে। প্রতিটি তন্তুর ব্যাস মাত্র প্রায় ৭ মাইক্রোমিটার। কার্বন ফাইবারকে আধুনিক শিল্পের অন্যতম গুরুত...
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম

ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম

China
ফয়সল আবদুল্লাহ চীনের বিজ্ঞানীরা ভুট্টায় প্রোটিন উৎপাদন বাড়াতে সহায়ক একটি গুরুত্বপূর্ণ জিন শনাক্ত করেছেন। গবেষকদের মতে, এই আবিষ্কার ভুট্টার পুষ্টিমান উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং পশুখাদ্যের জন্য আমদানিকৃত সয়াবিনের ওপর চীনের নির্ভরতাও কমাবে। চীনের বিজ্ঞান একাডেমির সেন্টার ফর এক্সেলেন্স ইন মলিকুলার প্ল্যান্ট সায়েন্সেস, শাংহাইয়ের নরমাল বিশ্ববিদ্যালয় এবং সিছুয়ান কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা দলের ১৫ বছরের গবেষণার ফলাফল বুধবার বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, নতুন আবিষ্কৃত টিএইচপি৩-টি নামের জিনটি ২০২২ সালে আবিষ্কৃত টিএইচি৯-টি নামের আরেকটি জিনের সঙ্গে একত্রে ব্যবহার করলে সাধারণ ভুট্টার প্রোটিনের পরিমাণ ১০ শতাংশ থেকে ১৫ শতাংশে উন্নীত করা সম্ভব। একই সঙ্গে চীনে ব্যাপকভাবে চাষ হওয়া বাণিজ্যিক হাইব্রিড ভুট্টার প্রোটিনের পরিমাণ ৮ দশমিক ৫ শতাংশ থেকে ১২–১৩ শতাংশে উন্নী...
আন্তর্জাতিক এয়ার কার্গো রুটে বড় সম্প্রসারণ চীনের

আন্তর্জাতিক এয়ার কার্গো রুটে বড় সম্প্রসারণ চীনের

China
চীন ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে মোট ৮০টি নতুন আন্তর্জাতিক এয়ার কার্গো রুট চালু করেছে। চীনের লজিস্টিক ও ক্রয় ফেডারেশন এ তথ্য জানিয়েছে। ৩১ মে পর্যন্ত এসব নতুন রুটে সপ্তাহে ১৮০টিরও বেশি রাউন্ড-ট্রিপ ফ্লাইট যুক্ত হয়েছে। নতুন রুটগুলোর মধ্যে রয়েছে ইউরোপে ৩৫টি, এশিয়ায় ৩৩টি, উত্তর আমেরিকায় ১০টি, দক্ষিণ আমেরিকায় ১টি এবং আফ্রিকায় ১টি রুট। রুটগুলোয় মূলত ক্রস-বর্ডার ই-কমার্স পণ্য, উচ্চমানের উৎপাদিত পণ্য, উচ্চ-মূল্য সংযোজিত পণ্য এবং দ্রুত নষ্ট হয়ে যায় এমন পণ্য পরিবহন করা হচ্ছে। সিএমজি...