মানবমস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন চীনা গবেষকরা
ফয়সল আবদুল্লাহ: প্লাস্টিকের ক্ষুদ্র কণা যার আরেক নাম মাইক্রোপ্লাস্টিক, এটি এখন বিশ্বজুড়ে পরিবেশ ও মানবস্বাস্থ্যের বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। খাবার, পানি এমনকি বাতাসের মাধ্যমেও এসব কণা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। চীনা গবেষকেরা প্রথমবার মানুষের মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের উপস্থিতি এবং সেগুলোর বিস্তারের ধরন শনাক্ত করেছেন। চার বছরে শতাধিক রোগী ও সুস্থ মস্তিষ্কের নমুনা বিশ্লেষণে দেখা যায়, প্রায় সব নমুনাতেই ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি রয়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে নেচার হেলথ সাময়িকীতে। তবে এসব কণা সরাসরি মস্তিষ্কের টিউমার সৃষ্টি করে—এমন প্রমাণ তারা পাননি।
বেইজিং থিয়ানথান হাসপাতালের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, একদল চীনা গবেষক মানুষের মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের উপস্থিতি নিশ্চিতকরণের পাশপাশি মস্তিষ্কের টিউমার ও সুস্থ টিস্যুতে এই প্লাস্টিকের অবস্থানের ...














