‘ডিয়ার ইউ’ চলচ্চিত্রটির ভিয়েতনামে প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে
গতকাল (মঙ্গলবার) হ্যানয়ের চায়না কালচারাল সেন্টারের সমর্থন ও সহযোগিতায়, চলচ্চিত্রটির ভিয়েতনামি পরিবেশকের আয়োজনে চীনা চলচ্চিত্র ‘ডিয়ার ইউ’-এর প্রিমিয়ার ভিয়েতনামের হো চি মিন সিটিতে অনুষ্ঠিত হয়। ভিয়েতনামি চলচ্চিত্র শিল্পের ব্যক্তিত্ব, সাংস্কৃতিক গবেষক, প্রবাসী চীনা, ভিয়েতনামে চীনা অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমের সাংবাদিকসহ প্রায় ১ হাজার জন এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন।
চলচ্চিত্রটি ৫ই আগস্ট ভিয়েতনাম জুড়ে প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়। বিভিন্ন দর্শকের দেখার চাহিদা মেটাতে, চলচ্চিত্রটি’র তিনটি সংস্করণ রয়েছে, ম্যান্ডারিন চীনা, ছাওশান উপভাষা এবং ভিয়েতনামি, প্রতিটিতে ভিয়েতনামি-ইংরেজি সাবটাইটেল থাকবে।
সম্প্রতি, ‘ডিয়ার ইউ’ সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং ফিলিপাইনসহ বেশ কয়েকটি বিদেশি বাজারে মুক্তি পেয়েছে। সিঙ্গাপুরে ছাওশান উপভাষায় প্রিমিয়ারে...











