মানবিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারে একমত চীন-রাশিয়া
মানবিক, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেছে চীন ও রাশিয়া। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত চীন-রাশিয়া মানবিক সহযোগিতা কমিটির ২৭তম অধিবেশনে দুই দেশের প্রতিনিধিরা এ অঙ্গীকার করেন।
অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন চীনের রাষ্ট্রীয় কাউন্সেলর শেন ইয়িছিন এবং রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা।
শেন ইয়িছিন বলেন, গত মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন-রাশিয়া শিক্ষা বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেন। এর মধ্য দিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানেরা মানবিক সহযোগিতার ওপর যে উচ্চ গুরুত্ব দেন, তা প্রতিফলিত হয়েছে।
তিনি আরও বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনায় চীন ও রাশিয়া জনগণের মধ্যে যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়ের পরিধি ক্রমাগত বাড়িয়েছে। পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র ও উ...













