প্রথম তিন প্রান্তিকে ‘বেল্ট অ্যান্ড রোড’ অংশীদারদের সঙ্গে চীনের বাণিজ্য ২০.৩৭ ট্রিলিয়ন ইউয়ান
২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশীদার দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ১ শতাংশ বেড়ে ২০.৩৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ৩.০৪ ট্রিলিয়ন। এসময় অংশীদার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চীনের মোট বৈদেশিক বাণিজ্যের ৫১ শতাংশে দাঁড়িয়েছে।
চীনের শুল্ক প্রশাসনের তথ্য অনুযায়ী, এ প্রবৃদ্ধি বিভিন্ন অংশীদার দেশের মধ্যে বিস্তৃত ছিল।
শুল্ক প্রশাসনের মুখপাত্র লু তালিয়াং জানান, প্রথম তিন প্রান্তিকে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের প্রায় ৮০ শতাংশ অংশীদার দেশের সঙ্গে চীনের বাণিজ্য বেড়েছে। এসব দেশ চীনের মোট বৈদেশিক বাণিজ্যের ৫১ শতাংশ এবং এ সময়ের মোট বাণিজ্য প্রবৃদ্ধির ৪৭ দশমিক ১ শতাংশে অবদান রেখেছে।
অংশীদার দেশগুলোতে চীনের রপ্তানি পণ্যের তালিকায় অবকাঠামো নির্মাণের উপকরণ থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম পর্যন্ত বিভিন্ন পণ্...









