এবারও স্বল্পোন্নত দেশগুলোর জন্য বিনামূল্যে স্টল থাকছে চীন আন্তর্জাতিক আমদানি মেলায় - Mati News
Friday, November 6

এবারও স্বল্পোন্নত দেশগুলোর জন্য বিনামূল্যে স্টল থাকছে চীন আন্তর্জাতিক আমদানি মেলায়

এ বছরও চীন আন্তর্জাতিক আমদানি মেলায় (সিআইআইই) স্বল্পোন্নত দেশগুলোকে বিনামূল্যে প্রদর্শনী স্টল দেওয়া হবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

১৪০তম চীন আমদানি ও রপ্তানি মেলা বা ক্যান্টন ফেয়ার শুরু হয়েছে। নবম চীন আন্তর্জাতিক আমদানি মেলা শুরু হবে ৫ নভেম্বর।

সম্প্রতি চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা, চীন-আসিয়ান এক্সপো এবং বৈশ্বিক ডিজিটাল বাণিজ্য এক্সপোর মতো একাধিক আন্তর্জাতিক প্রদর্শনীরও সফল আয়োজন করেছে চীন। কিছু সংবাদমাধ্যমের মতে, ধারাবাহিকভাবে এসব আন্তর্জাতিক মেলার আয়োজন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানকে আকৃষ্ট করছে।

এসব বিষয়ে মুখপাত্রের মন্তব্য জানতে চান এক সাংবাদিক। জবাবে মাও নিং বলেন, এ বছর ক্যান্টন ফেয়ারের ৭০ বছর পূর্তি হচ্ছে। এবারের মেলায় ৩২ হাজার প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে বিশেষায়িত, উন্নত, স্বতন্ত্র ও উদ্ভাবনী প্রতিষ্ঠান এবং নির্দিষ্ট পণ্য বা খাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসহ ১১ হাজারেরও বেশি মানসম্পন্ন কোম্পানি রয়েছে।

মাও নিং আরও বলেন, এ বছরও চীন আন্তর্জাতিক আমদানি মেলায় স্বল্পোন্নত দেশগুলোকে বিনামূল্যে প্রদর্শনী স্টল দেওয়া হবে। পাশাপাশি, এশিয়া ও আফ্রিকার পণ্যের জন্য নির্ধারিত বিশেষ প্রদর্শনী এলাকাকে আরও উন্নত করা হবে। এর ফলে আফ্রিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে—এমন দেশগুলো শুল্কমুক্ত সুবিধার সুফল কাজে লাগাতে পারবে।

তিনি বলেন, এসব আন্তর্জাতিক মেলার ব্যাপক আকর্ষণের পেছনে রয়েছে উচ্চমানের উন্মুক্তকরণ এগিয়ে নেওয়া এবং বিশ্বের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগ করে নেওয়ার বিষয়ে চীনের দৃঢ় সংকল্প ও নিরলস প্রচেষ্টা।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *