১৪০তম ক্যান্টন ফেয়ার উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সি চিন পিং - Mati News
Friday, November 6

১৪০তম ক্যান্টন ফেয়ার উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সি চিন পিং

১৪০তম চীন আমদানি ও রপ্তানি মেলা (ক্যান্টন ফেয়ার) উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

বুধবার পাঠানো শুভেচ্ছাবার্তায় সি চিন পিং বলেন, প্রতিষ্ঠার ৭০ বছরে ক্যান্টন ফেয়ার চীন ও অন্যান্য দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি চীনের উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ এবং একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তোলার কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

সি চিন পিং বলেন, বর্তমান নতুন পরিস্থিতিতে চীন বিশ্বের সব দেশের সঙ্গে হাত মিলিয়ে বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থা রক্ষা করতে, বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা এবং নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় পারস্পরিক লাভের সুযোগ আরও বাড়াতে আগ্রহী।

তিনি আরও বলেন, চীন এমন অর্থনৈতিক বিশ্বায়ন এগিয়ে নিতে চায়, যার সুফল সবাই পাবে এবং যেখানে সবাই অংশ নিতে পারবে। এর মাধ্যমে বিশ্বের উন্নয়ন ও সমৃদ্ধিতে নতুন গতি সঞ্চার অব্যাহত রাখতে চায় চীন।

১৪০তম ক্যান্টন ফেয়ার বুধবার চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহরে উদ্বোধন করা হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং কুয়াংতোং প্রাদেশিক সরকার যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *