October 2026 - Page 3 of 5 - Mati News
Saturday, October 10

Month: October 2026

চীনের সর্ববৃহৎ উভচর বিমান ‘এজি৬০০ কুংলোং’-এর সফল অগ্নিনির্বাপণ অভিযান

চীনের সর্ববৃহৎ উভচর বিমান ‘এজি৬০০ কুংলোং’-এর সফল অগ্নিনির্বাপণ অভিযান

China
চার মাসব্যাপী জরুরি অগ্নিনির্বাপণ ও বন সুরক্ষা অভিযান সম্পন্ন করলো নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশ্বের বৃহত্তম উভচর বিমান ‘এজি৬০০ খুনলোং’। সোমবার এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না এই তথ্য নিশ্চিত করেছে। গত চার মাস ধরে বিমানটি এই অঞ্চলে আকাশপথে জরুরি সেবা এবং দাবানল প্রতিরোধ কার্যক্রমে নিয়োজিত ছিল। এই মেয়াদে এজি৬০০ বিমানটি মোট ৩৫টি ফরেস্ট পেট্রল বা বন টহল ফ্লাইট পরিচালনা করেছে, যার মাধ্যমে ১০০ ঘণ্টা নিরাপদ ফ্লাইট টাইম এবং প্রায় ৩৯০ টন পানি বর্ষণ রেকর্ড করা হয়েছে। এই কার্যক্রমে বিমানটি ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের গ্রেটার খিনকান পর্বতমালা অঞ্চলে আয়োজিত বন আগুন মহড়ায় অংশ নেয়। সেখানে এটি আকাশ ও ভূমির যৌথ সমন্বিত প্রচেষ্টা এবং গাছের চূড়ার আগুন নিয়ন্ত্রণের মতো জটিল ও তীব্র অগ্নিনির্বাপণ অভিযান সফলভাবে পরিচালনা করে। স্বল্প উচ্চতা ও গতিতে ওড়ার ক্ষমতা, বিশাল পানি ধারণক্ষমতা এবং দু...
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই

ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই

China
  গ্রীষ্মের তীব্র দাবদাহ ও বিদ্যুতের রেকর্ড চাহিদার মুখে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’ (ভিপিপি) প্রযুক্তিতে নতুন মাইলফলক স্পর্শ করেছে চীনের অর্থনৈতিক কেন্দ্র শাংহাই। ডিজিটাল ব্যবস্থাপনায় সর্বোচ্চ ১৬ দশমিক ৫ লাখ কিলোওয়াট বিদ্যুৎ লোড সমন্বয় করে দেশটি প্রথম শহর হিসেবে এই জাতীয় রেকর্ড গড়ল। ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট হলো একটি অগ্রসর ডিজিটাল নেটওয়ার্ক, যা শহরের বিকেন্দ্রীভূত বিদ্যুৎ উৎপাদন, ব্যাটারি স্টোরেজ ও গ্রাহক পর্যায়ের বিদ্যুতের ব্যবহারকে একত্রিত ও নিয়ন্ত্রণ করে। উদাহরণস্বরূপ, বিদ্যুতের ঘাটতি দেখা দিলে বাণিজ্যিক ভবনের এসি তাপমাত্রা মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে বা ইভি গাড়ি থেকে পাওয়ার ব্যাংক হিসেবে বিদ্যুৎ সরবরাহ করে গ্রিডের ভারসাম্য রক্ষা করা হয়। রাষ্ট্রায়ত্ত গ্রিড কোম্পানি জানায়, ২০২৩ সালের ৩ দশমিক ২ লাখ কিলোওয়াট থেকে ২০২৬ সালে এসে শহরের ভিপিপি সক্ষমতা বেড়ে ১৬ দশমিক ৫ লাখ কিলোওয়াটে পৌ...
চীনের পূর্ণাঙ্গ সরবরাহ ব্যবস্থা ও দ্রুত প্রবৃদ্ধি বিশ্বজুড়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আকৃষ্ট করছে

চীনের পূর্ণাঙ্গ সরবরাহ ব্যবস্থা ও দ্রুত প্রবৃদ্ধি বিশ্বজুড়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আকৃষ্ট করছে

China
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সংখ্যক উৎপাদন উদ্যোক্তা চীনকে ব্যবসা শুরু ও সম্প্রসারণের কেন্দ্র হিসেবে বেছে নিচ্ছেন। চীনের সুপ্রতিষ্ঠিত সরবরাহ ব্যবস্থা এবং দ্রুত উন্নয়নের গতিকে তারা সেখানে ব্যবসা শুরু ও বিনিয়োগ বাড়ানোর প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের তাইচাংয়ে সুইডিশ উদ্যোক্তা জন লোব্যাক-এর লিফট তৈরির কারখানাটি মালয়েশিয়া, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ডার পূরণে ব্যস্ত। কোম্পানিটির প্রয়োজনীয় যন্ত্রাংশ ও উপকরণের প্রায় ৭০ শতাংশই স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকে আসে। এর মধ্যে রয়েছে কাঁচ, ধাতু ও অ্যালুমিনিয়াম। ফলে তারা সাশ্রয়ী মূল্যে উপকরণ পাওয়ার পাশাপাশি দ্রুত উৎপাদনও করতে পারছেন। তাইচাংয়ে ১২ হাজার শিল্পপ্রতিষ্ঠান এবং ১ হাজার ৮০০-এর বেশি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে। ইয়াংজি নদীর বদ্বীপ অঞ্চলের বিস্তৃত শিল্প-কাঠামো, বহুমুখী পরিবহন ব্যবস্থা, বন্দরের ক...
চীনের মরু-তেলক্ষেত্র থেকে ২৬ মিলিয়ন টনেরও বেশি তেল ও গ্যাস উত্তোলন

চীনের মরু-তেলক্ষেত্র থেকে ২৬ মিলিয়ন টনেরও বেশি তেল ও গ্যাস উত্তোলন

China
চীনের বৃহত্তম মরু-তেলক্ষেত্র থেকে ভূগর্ভের ৬ হাজার মিটারেরও বেশি গভীরের আধার থেকে ২৬ মিলিয়ন টনেরও বেশি তেল ও গ্যাস উত্তোলন করা হয়েছে। সোমবার চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তাকলামাকান মরুভূমির উত্তর প্রান্তে অবস্থিত হাদে-ফুমান তেলক্ষেত্রে এই উৎপাদন রেকর্ড করা হয়েছে। সম্প্রতি এ তেলক্ষেত্রের ‘চেনশেন-১’ কূপ থেকে ৮ হাজার ৮০ মিটার গভীরতা থেকে সফলভাবে একটি শিলাখণ্ডের নমুনা সংগ্রহ করা হয়েছে। শিলাখণ্ডটি প্রায় ৫০ কোটি বছর ধরে মাটির নিচে অবস্থান করছিল। উত্তর-পশ্চিমাঞ্চলের তারিম অববাহিকায় ৮ হাজার মিটারেরও বেশি গভীরতা থেকে চীনের শিলাখণ্ডের নমুনা সংগ্রহের ঘটনা এটিই প্রথম। এই নমুনা অতি-গভীর তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধানে মূল্যবান ভূতাত্ত্বিক তথ্য প্রদান করছে। সাম্প্রতিক বছরগুলোতে তারিম তেলক্ষেত্র কর্তৃপক্ষ তাকলামাকান মরুভূমির ন...
‘লং মার্চ’-এ বিজয়ের ৯০তম বার্ষিকীতে বেইজিংয়ে ৩ শ’র বেশি নিদর্শনের প্রদর্শনী

‘লং মার্চ’-এ বিজয়ের ৯০তম বার্ষিকীতে বেইজিংয়ে ৩ শ’র বেশি নিদর্শনের প্রদর্শনী

China
‘লং মার্চ’ বা দীর্ঘ অভিযাত্রার বিজয়ের ৯০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ের চীনা জনগণের বিপ্লবের সামরিক জাদুঘরে ৩০০টিরও বেশি নিদর্শন ও ঐতিহাসিক নথিপত্র প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। ১৯৩৪ সালে শুরু হওয়া প্রায় ১২ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ এই সামরিক অভিযান ১৯৩৬ সালের অক্টোবরে রেড আর্মির মূল বাহিনী চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে পুনরায় একত্রিত হওয়ার মধ্য দিয়ে শেষ হয়। প্রদর্শনীতে যুদ্ধ, বেতার যোগাযোগ ও দৈনন্দিন জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরা পাণ্ডুলিপি রয়েছে। এর কিছু অংশগ্রহণকারীরা নিজেরাই লিখেছিলেন, আর অধিকাংশ তাঁদের মৌখিক বর্ণনা থেকে সংকলিত। প্রদর্শিত নিদর্শনের মধ্যে রয়েছে বরফাচ্ছাদিত পাহাড় পার হওয়ার সময় সৈন্যদের ব্যবহৃত নীল কোট ও বোনা কম্বল, আগুন জ্বালানোর সরঞ্জাম, প্রাথমিক চিকিৎসার কিট, বেল্টের অর্ধেক অংশ এবং জলাভূমি পার হওয়ার সময় ব্যবহৃত খড়ের স্যান্ডেল। ‘লং মার্চ’-এ রেড আর্মির মূল বাহিনী ৪ হাজা...
জাতীয় দিবসের ছুটিতে স্থানীয় ঐতিহ্যের সঙ্গে সিনেমার নতুন সংযোগ

জাতীয় দিবসের ছুটিতে স্থানীয় ঐতিহ্যের সঙ্গে সিনেমার নতুন সংযোগ

China, Entertainment
জাতীয় দিবসের দীর্ঘ ছুটিতে বক্স অফিসের আয় বাড়াতে স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে কাজে লাগাচ্ছে চীনের বিভিন্ন সিনেমা হল। সিনেমা দেখার পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন কার্যক্রম, বিশেষ ছাড় ও প্রচারণামূলক সুবিধা দর্শকদের আকৃষ্ট করছে। বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উদযাপিত হয়েছে। এর অংশ হিসেবে দেশটিতে বার্ষিক ‘গোল্ডেন উইক’ বা দীর্ঘ ছুটির সময়কাল ৭ অক্টোবর পর্যন্ত চলবে। মধ্য চীনের হুনান প্রদেশের ইউয়েইয়াং শহরের একটি সিনেমা হল চলচ্চিত্র প্রদর্শনের সঙ্গে তংথিং অঞ্চলের বিভিন্ন অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যকে একীভূত করেছে। এর মধ্যে রয়েছে পাখা তৈরির শিল্প, প্রাচীন পদ্ধতিতে মৃৎপাত্র পোড়ানোর কৌশল এবং কাগজ কেটে নকশা তৈরির শিল্প। এর ফলে দর্শকরা হ্রদ-অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হুচৌ শহরে অবস্থিত বিখ্যাত...
এশিয়ান গেমসে টানা ১২ বার পদক তালিকার শীর্ষে চীন

এশিয়ান গেমসে টানা ১২ বার পদক তালিকার শীর্ষে চীন

China
অক্টোবর ৫, সিএমজি বাংলা ডেস্ক: জাপানের আইচি-নাগোয়ায় বসেছিল এশিয়ান গেমসের আড়ম্বরপূর্ণ আসর। টানা দুই সপ্তাহের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা শেষে রোববার আনুষ্ঠানিকভাবে পর্দা নেমেছে এশিয়ান ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় এই মিলনমেলার। এ আসরে আধিপত্য বজায় রেখে টানা ১২তম বারের মতো পদক তালিকার শীর্ষস্থান দখল করেছে চীন। ১৬৯টি স্বর্ণ, ৮৯টি রৌপ্য এবং ৮৩টি ব্রোঞ্জসহ মোট ৩৪১টি পদক জিতে নিজেদের ক্রীড়া ইতিহাসের সেরা বিদেশ সফর উদযাপন করেছেন চীনা অ্যাথলেটরা। নিজ দেশের বাইরে আয়োজিত কোনো এশিয়ান গেমসে এটাই চীনের সর্বকালের সেরা পদক জয়ের রেকর্ড। পদক তালিকায় ৮৩টি স্বর্ণ, ৯৫টি রৌপ্য ও ৯১টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে থেকে আসর শেষ করেছে আয়োজক দেশ জাপান। আর ৩৯টি স্বর্ণ, ৪৩টি রৌপ্য ও ৬৮টি ব্রোঞ্জ অর্জন করে তালিকার তৃতীয় স্থান অর্জন করেছে দক্ষিণ কোরিয়া। এদিকে প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার 'মোস্ট ভ্যালু...
‘বৈশ্বিক বিন্যাস পরিবর্তনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক জোরদার করছে হংকং’

‘বৈশ্বিক বিন্যাস পরিবর্তনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক জোরদার করছে হংকং’

China
  বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সরবরাহ ব্যবস্থার বিন্যাস পরিবর্তনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য ও উন্নয়নশীল বিশ্বের সঙ্গে সহযোগিতা আরও গভীর করছে হংকং। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের অর্থমন্ত্রী পল চ্যান রোববার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও ‘বৈশ্বিক দক্ষিণের’ সঙ্গে হংকংয়ের সহযোগিতা এখন আরও গভীর ও অর্থবহ হচ্ছে। এ সহযোগিতা শুধু পুঁজি ও জনশক্তির আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উদ্ভাবন, প্রযুক্তি ও শিল্প প্রকল্পের পাশাপাশি প্রাতিষ্ঠানিক উন্নয়নের ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের দিকেও প্রসারিত হচ্ছে। নিজের ব্লগে চ্যান উল্লেখ করেন, ২০২৬ সালের প্রথম নয় মাসে হংকংয়ের শেয়ারবাজারে গড় দৈনিক লেনদেনের পরিমাণ ২৭২ দশমিক ৯ বিলিয়ন হংকং ডলারে, অর্থাৎ প্রায় ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ বেশি। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বাজারও এ সময়ে সক্রিয় ছি...
জাতীয় দিবসের ছুটির প্রথম দিনে হাইনানে শুল্কমুক্ত কেনাকাটা ছাড়িয়েছে ১০ কোটি ইউয়ান

জাতীয় দিবসের ছুটির প্রথম দিনে হাইনানে শুল্কমুক্ত কেনাকাটা ছাড়িয়েছে ১০ কোটি ইউয়ান

China
চীনের হাইখৌ শহরের শুল্ক বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, জাতীয় দিবসের ছুটির প্রথম দিনে হাইনানে শুল্কমুক্ত কেনাকাটার পরিমাণ ১০ কোটি ৭০ লাখ ইউয়ানে পৌঁছেছে। এ দিন ১৮ হাজার ৯০০ পর্যটক মোট ৮৩ হাজার শুল্কমুক্ত পণ্য ক্রয় করেছেন। গতবছরের একই সময়ের তুলনায় হাইনানে শুল্কমুক্ত কেনাকাটার পরিমাণ, ভোক্তাদের সংখ্যা এবং ক্রয়কৃত পণ্যের সংখ্যা যথাক্রমে ২১.১৭, ১৩.৮১ ও ১১.২৪ শতাংশ বেড়েছে। সূত্র: সিএমজি...
জাতীয় দিবসের ছুটিতে অর্থনীতির প্রাণশক্তি দেখাল চীন

জাতীয় দিবসের ছুটিতে অর্থনীতির প্রাণশক্তি দেখাল চীন

China
১ অক্টোবর থেকে টানা এক সপ্তাহ ধরে চলছে চীনের জাতীয় দিবসের ছুটি। এ সময় চীনে পর্যটকের আগমন ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আগের চেয়ে আরও বেশি বিদেশি পর্যটক একটি উন্মুক্ত ও প্রাণবন্ত দেশের সাংস্কৃতিক ও পর্যটন আকর্ষণ এবং উন্নয়নের প্রাণশক্তি অনুভব করতে চীনে আসছেন। চলতি বছরের প্রথমার্ধে চীনে বিদেশি পর্যটকের সংখ্যা ২ কোটি ২৯ লাখ ১৪ হাজারে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ২০ শতাংশেরও বেশি। তাদের মধ্যে ভিসামুক্ত পর্যটকের সংখ্যা গত বছরের তুলনায় ৩০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। বিশ্বব্যাপী সিজিটিএন পরিচালিত জরিপে দেখা গেছে, ৯২ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে চীনা পর্যটন-সম্পর্কিত বিষয়বস্তু চীন সম্পর্কে জানা এবং দেশটিতে ভ্রমণের প্রতি তাদের আগ্রহ ক্রমাগত বাড়িয়ে তুলছে। ৮৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, সরাসরি চীনে ভ্রমণ করলে চীনের সংস্কৃতি, সমাজ ও উন্নয়ন সম্পর্কে আরও ব্যাপক ও বাস্তবসম্মত ধারণা ...
গোল্ডেন উইকে পর্যটকের চাপ চীনের নতুন ফিংলু খালে

গোল্ডেন উইকে পর্যটকের চাপ চীনের নতুন ফিংলু খালে

China
চীনের জাতীয় দিবসের ছুটিতে জমে উঠেছে দক্ষিণাঞ্চলীয় কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের সদ্য চালু হওয়া ফিংলু খাল। ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলা ‘গোল্ডেন উইক’ ছুটিতে দেশের নানাপ্রান্তের পর্যটক ভিড় করছেন নতুন এই নৌপথে। গেল ১৬ সেপ্টেম্বর চালু হওয়া ১৩৪ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ফিংলু খাল উত্তরের শিচিয়াং নদীর নৌপথকে দক্ষিণের বেইবু উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ১৯৪৯ সালের পর এটি চীনে জাতীয় পর্যায়ে পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে নির্মিত প্রথম বড় নদী-সমুদ্র সংযোগ খাল। ছুটির সময়ে খাল ঘুরে দেখতে নৌভ্রমণে অংশ নিচ্ছেন পর্যটকরা। নৌপথ, নেভিগেশন হাব, সেতু এবং আশপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন তারা। খালের ছিনচৌ সমন্বিত সেবা এলাকায় পর্যটকের জন্য সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্যও রাখা হয়েছে। নৌভ্রমণের অপেক্ষায় থাকা পর্যটকরা সেখান থেকে এসব পণ্য কিনতে পারছেন। ৫ হাজার টন পর্যন্ত ধারণক্ষমতার জাহাজ চলাচলের উপযোগী করে নির্ম...
চীনের জাতীয় দিবসে বুর্জ খলিফায় সিএমজির লাইট শো

চীনের জাতীয় দিবসে বুর্জ খলিফায় সিএমজির লাইট শো

China
গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাকে ‘চায়না রেড’ রঙে আলোকিত করা হয়। চায়না মিডিয়া গ্রুপের সিএমজি’র সুনিপুণভাবে নির্মিত লাইট শো’র মাধ্যমে ৮২৮ মিটার উঁচু ভবনটি পাঁচতারা লাল পতাকা ও চোখ ধাঁধানো আলোয় আলোকিত হয়ে ওঠে। এর মধ্য দিয়ে দুবাইয়ের রাতের আকাশে মাতৃভূমির প্রতি আন্তরিক শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়া হয়। চীনের জাতীয় দিবসে বিশ্বের সর্বোচ্চ ভবনে সিএমজির ভিডিও লাইট শো প্রদর্শনের ঘটনা এটিই প্রথম। জাতীয় দিবসের এই লাইট শো’র পেছনে রয়েছে সাংস্কৃতিক সৃজনশীলতা ও দৃশ্যপ্রযুক্তির গভীর সমন্বয়। সিএমজির প্রযোজনা দল পুরো নির্মাণ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা-উৎপাদিত কনটেন্ট বা এআইজিসি প্রযুক্তি ব্যবহার করেছে। স্টোরিবোর্ড থেকে শুরু করে চিত্র নির্মাণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে এ প্রযুক্তি প্রয়োগ কর...
বাংলাদেশের জনগণের দৃঢ়তা ও জাতীয় মর্যাদাবোধ দেখে মুগ্ধ: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশের জনগণের দৃঢ়তা ও জাতীয় মর্যাদাবোধ দেখে মুগ্ধ: চীনা রাষ্ট্রদূত

China
পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও গভীর হওয়া, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় অগ্রগতি এবং দুই দেশের জনগণের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগের কারণে চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ‘অর্ধশতাব্দীরও বেশি সময় হাতে হাত রেখে, আরও উজ্জ্বল ভবিষ্যতের পথে’ শীর্ষক এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ইয়াও ওয়েন বলেন, এই বন্ধুত্ব দুই দেশ ও তাদের জনগণের মৌলিক স্বার্থে কাজ করে। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহতভাবে এগিয়ে যাবে। বেইজিং বাংলাদেশের নতুন সরকারকে দেশ পরিচালনায় সমর্থন করে যাচ্ছে বলেও জানান চীনের রাষ্ট্রদূত। একইসঙ্গে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন সমর্থন অব্যাহত রাখবে, বহিরাগত হস্তক্ষেপের বিরোধি...
জাতীয় দিবসে আতশবাজিতে ঝলমলে চীনের হংকং

জাতীয় দিবসে আতশবাজিতে ঝলমলে চীনের হংকং

China
চীনের জাতীয় দিবসে বর্ণিল সাজে সেজেছিল চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। ভিক্টোরিয়া হারবারের দুই তীরে হাজারো মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাতের আকাশে ২৩ মিনিটের মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনীতে উদযাপিত হয় গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আট পর্বের এই বিশেষ আতশবাজি প্রদর্শনীতে একের পর এক রঙের বিস্ফোরণে আলোকিত হয়ে ওঠে হংকংয়ের রাতের আকাশ। সবুজ ও নীল আলোয় ফুটে ওঠে দেশের পাহাড়-নদীর সৌন্দর্য। আর সোনালি বৃত্তের আকৃতি যেন মহাকাশের কক্ষপথ ও মহাবিশ্বের বিস্ময়কে তুলে ধরে। আতশবাজির দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে ব্যস্ত ছিলেন অনেকেই। প্রদর্শনী শেষ হলেও উৎসবের আমেজ কাটেনি। ছবি তোলা ও রাতের সৌন্দর্য উপভোগ করতে অনেকেই আরও কিছু সময় সেখানে অবস্থান করেন। তবে আতশবাজিই ছিল না জাতীয় দিবসের একমাত্র আকর্ষণ। দিনব্যাপী নানা আয়োজনে উৎসবমুখর ছিল হংকং। সকালে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান।...
জাতীয় দিবসের ছুটি: চীনে বাড়ানো হয়েছে ট্রেন ও সড়ক পরিবহন সক্ষমতা

জাতীয় দিবসের ছুটি: চীনে বাড়ানো হয়েছে ট্রেন ও সড়ক পরিবহন সক্ষমতা

China
চীনে শুরু হয়েছে সাত দিনের জাতীয় দিবসের ছুটি। এ সময় বাড়তি যাত্রী চাপ সামলাতে অতিরিক্ত ট্রেন চালু, রেল স্টেশনগুলোতে রাতভর কার্যক্রম এবং মহাসড়কে যান চলাচলের সক্ষমতা বাড়ানো হয়েছে। চীনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে যে, বৃহস্পতিবার দেশজুড়ে আন্তঃআঞ্চলিক যাত্রা ছাড়ানোর কথা প্রায় ৩৩ কোটি ৪০ লাখ। জাতীয় দিবসের ছুটি চীনের অন্যতম ব্যস্ত ভ্রমণ মৌসুম। এ সময়ে অনেকে অবকাশ যাপন কিংবা পরিবারের সঙ্গে সময় কাটাতে বিভিন্ন গন্তব্যে যান। রাত ১২টা থেকে সাত বা তার কম আসনের যাত্রীবাহী গাড়ির জন্য মহাসড়কে টোলমুক্ত যাত্রা শুরু হওয়ায় যানবাহনের চাপ দ্রুত বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকার মহাসড়কের টোল প্লাজা ও সার্ভিস এলাকায় অতিরিক্ত লেন ও প্রবেশপথ চালু করা হয়েছে। রেলপথে ২ হাজার ৩২৪টি অতিরিক্ত ট্রেন সার্ভিস চালানোর পরিকল্পনায় আছে। এ ছাড়া বেইজিং-শাংহাই, বেইজিং-কুয়াংচৌ ও বেইজিং-হারবিন রুটে রাতভর চলাচল করেছে দ্রুতগ...