জাপান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি: জাতিসংঘে চীনা প্রতিনিধি
বর্তমান জাপানি সরকারের ‘পুনঃসামরিকীকরণ’ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি প্রধান হুমকি হয়ে উঠেছে। গতকাল (বৃহস্পতিবার), ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটির (প্রথম কমিটি) সাধারণ বিতর্কে অংশ নিয়ে এ মন্তব্য করেন, চীনা প্রতিনিধিদলের প্রধান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক সুন সিয়াও পো।
সুন সিয়াও পো বলেন, চলতি বছর টোকিও ট্রায়ালের ৮০তম বার্ষিকী। তখন জাপান তার সামরিক অপরাধ স্বীকার করে এবং জাতিসংঘ সনদের সম্পূর্ণ বিষয়বস্তু মেনে নেওয়ার শর্তে জাতিসংঘে যোগ দেয়। কিন্তু বর্তমান জাপানি সরকার তার আগ্রাসনের ইতিহাস অস্বীকার করছে, যুদ্ধাপরাধকে মহিমান্বিত করছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের পূজা করছে, সামরিক শক্তি বৃদ্ধি ও ‘পুনঃসামরিকীকরণ’ ত্বরান্বিত করছে। যার ফলে দেশটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি প্রধান হুমকি হয়ে উঠে...









