November 2026 - Page 12 of 16 - Mati News
Thursday, November 19

Month: November 2026

মোংলা বন্দরকে আধুনিক প্রবেশদ্বারে রূপান্তরে প্রতিশ্রুতিবদ্ধ সিআরসিসি: তাই হেকেন

মোংলা বন্দরকে আধুনিক প্রবেশদ্বারে রূপান্তরে প্রতিশ্রুতিবদ্ধ সিআরসিসি: তাই হেকেন

China, Cover Story
আফরিন মিম বাংলাদেশের মোংলা বন্দরকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রবেশদ্বারে রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)। একইসঙ্গে সর্বোচ্চ নির্মাণমান, গুণগত উৎকর্ষ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার ‘মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ অঙ্গীকারের কথা জানান সিআরসিসির চেয়ারম্যান তাই হেকেন। তিনি বলেন, ‘এই গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব পেয়ে সিআরসিসি সম্মানিত বোধ করছে এবং এর গুরুত্ব ও দায়বদ্ধতা সম্পর্কে পুরোপুরি সচেতন। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে প্রতিষ্ঠানটির দক্ষ জনবল ও উন্নত সম্পদ কাজে লাগানো হবে। পাশাপাশি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে সিআরসিসি।‘ তাই ...
আত্মসংস্কারই চীনা কমিউনিস্ট পার্টির প্রাণশক্তি ও শাসনক্ষমতার মূল চাবিকাঠি

আত্মসংস্কারই চীনা কমিউনিস্ট পার্টির প্রাণশক্তি ও শাসনক্ষমতার মূল চাবিকাঠি

China
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিপিসি) আত্ম-সংস্কার এবং পূর্ণাঙ্গ ও কঠোর অভ্যন্তরীণ শাসনব্যবস্থার মাধ্যমে নিজেদের প্রাণশক্তি বজায় রাখা ও শাসনক্ষমতা উন্নত করার চেষ্টা করছে। কোনো একটি বিশেষ ঐতিহাসিক মুহূর্তের ওপর নির্ভর না করে দলটি ধারাবাহিক আত্ম-সংস্কারকে নিজেদের শাসনপ্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করেছে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) সদ্য প্রকাশিত এক প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে, কয়েক দশক ধরে ক্ষমতায় থেকেও কীভাবে সিপিসি আত্ম-সংস্কারের পথ অনুসরণ করে এবং জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিজেদের প্রাণশক্তি অটুট রাখছে। ২০২১ সালে অনুষ্ঠিত সিপিসির ১৯তম কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশনে সাধারণ সম্পাদক সি চিন পিং সিপিসি পরিচালনের মূলমন্ত্র কী— এই ঐতিহাসিক প্রশ্নের উত্তর দেন। আর তা হলো’আত্ম-সংস্কার’। ১৯৪৫ সালে চেয়ারম্যান মাও...
চীনের সহযোগিতায় মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

চীনের সহযোগিতায় মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

China, Cover Story
আফরিন মিম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নিমার্ণ কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরে আয়োজিত অনুষ্ঠানে তিনি ‘মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্প দেশের সামুদ্রিক বাণিজ্য, যোগাযোগ অবকাঠামো এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন (ইপিসি) ঠিকাদার হিসেবে কাজ করছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর...
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের সিআরসিসির সমঝোতা স্মারক সই

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের সিআরসিসির সমঝোতা স্মারক সই

China
বাংলাদেশে জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবহন, পরিবেশবান্ধব অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়ন খাতে বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)। বৃহস্পতিবার সকালে মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান তাই হেকেন। ইনভেস্ট বাংলাদেশের পক্ষে স্মারকে সই করেন সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ। অন্যদিকে, সিআরসিসির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সহযোগী সংস্থা চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) চেয়ারম্যান লি ছোংইয়াং। সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সম্ভাবনা সম্প্রসারণে দুই পক্ষ যৌথভ...
চীনে দুর্নীতিবিরোধী ব্যবস্থায় ক্ষমতা নিয়ন্ত্রণের তিন কৌশল তুলে ধরল সিজিটিএন

চীনে দুর্নীতিবিরোধী ব্যবস্থায় ক্ষমতা নিয়ন্ত্রণের তিন কৌশল তুলে ধরল সিজিটিএন

China
চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) নতুন তথ্যচিত্রে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) দুর্নীতিবিরোধী ব্যবস্থা এবং সরকারি ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখার কৌশল তুলে ধরা হয়েছে। “দ্য কমিউনিস্ট পার্টি অব চায়নার থ্রি নো’স: চীন কীভাবে ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখে” শীর্ষক তথ্যচিত্রে দুর্নীতি প্রতিরোধে সিপিসির ‘তিনটি না’ নীতির বিশ্লেষণ করা হয়েছে। এই ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের পাশাপাশি অভ্যন্তরীণ নৈতিকতা, চারিত্রিক উৎকর্ষ এবং সাংস্কৃতিক মূল্যবোধের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। চীনের দুর্নীতিবিরোধী ব্যবস্থার মূল ভিত্তি হলো ‘দুর্নীতি করার সাহস না থাকা’, ‘দুর্নীতি করার সুযোগ না থাকা’এবং ‘দুর্নীতি করার ইচ্ছা না থাকা’। ‘দুর্নীতি করার সাহস না থাকা’ নীতির আওতায় কঠোর ও কার্যকর প্রাতিষ্ঠানিকব্যবস্থার মাধ্যমে দুর্নীতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল করে তোলা হয়েছে। অন্যদিকে, ...
কুয়াংচৌয়ে ১৪০তম ক্যান্টন মেলা সমাপ্ত, অংশ নিলেন রেকর্ড ৩ লাখ ৫২ হাজার বিদেশি ক্রেতা

কুয়াংচৌয়ে ১৪০তম ক্যান্টন মেলা সমাপ্ত, অংশ নিলেন রেকর্ড ৩ লাখ ৫২ হাজার বিদেশি ক্রেতা

China
চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌয়ে বুধবার শেষ হয়েছে চীন আমদানি ও রপ্তানি মেলার ১৪০তম আসর, যা ক্যান্টন ফেয়ার নামে পরিচিত। এবারের মেলায় ২১৯টি দেশ ও অঞ্চল থেকে রেকর্ড ৩ লাখ ৫২ হাজার বিদেশি ক্রেতা অংশ নিয়েছেন। আগের আসরের তুলনায় এই সংখ্যা ১২ দশমিক ২ শতাংশ বেশি। এবারের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মান আরও উন্নত হয়েছে। এতে চীনের ‘নতুন গুণগত উৎপাদনশক্তি’ বিকাশের সর্বশেষ অর্জনগুলো তুলে ধরা হয়েছে। মোট ৩২ হাজার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ১১ হাজারের বেশি ছিল বিশেষায়িত ও উন্নত প্রযুক্তি-ভিত্তিক উদ্যোগ। এসব প্রতিষ্ঠান অভিনব ও অনন্য পণ্য তৈরি করে অথবা নির্দিষ্ট পণ্য উৎপাদনে বিশেষ দক্ষতা অর্জন করেছে। মেলায় উচ্চক্ষমতাসম্পন্ন চিপ, নতুন ধরনের জ্বালানি সংরক্ষণব্যবস্থা এবং যাত্রীবাহী ড্রোনসহ বিভিন্ন অত্যাধুনিক পণ্য প্রদর্শিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত উদ্ভাবন— যেমন সেবামূ...
প্রাথমিক শিক্ষায় চীনের সহযোগিতায় নতুন অধ্যায় শুরু: এহছানুল হক মিলন

প্রাথমিক শিক্ষায় চীনের সহযোগিতায় নতুন অধ্যায় শুরু: এহছানুল হক মিলন

China, Cover Story, শিক্ষা সংবাদ
প্রাথমিক পর্যায় থেকেই বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার শিক্ষা ও চীনা ভাষা শেখার সুযোগ তৈরি করছে চীন। দুই দেশের বন্ধুত্বকে কেবল চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় শামসুল হক স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত স্কুলে চীনের অনুদান সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং এবং প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। আরও ছিলেন বাংলাদেশের চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং-সহ অন্যান্য কর্মকর্তারা। এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে চীনের সহযোগিতায় স্মার্ট ক্লাসরুম ও প্রযুক্তি-নির্ভর শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন...
ডলারের বিপরীতে ইউয়ানের মান বাড়ল

ডলারের বিপরীতে ইউয়ানের মান বাড়ল

China
মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ২৪ পয়েন্ট বেড়ে ৬ দশমিক ৭১৫৬-এ দাঁড়িয়েছে। বৃহস্পতিবার চীনের বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থা এ তথ্য জানিয়েছে। চীনের বৈদেশিক মুদ্রার স্পট বাজারে প্রতিদিনের লেনদেনে ইউয়ানের বিনিময় হার কেন্দ্রীয় নির্ধারিত হারের তুলনায় সর্বোচ্চ ২ শতাংশ বাড়তে বা কমতে পারে। প্রতিদিন আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজার খোলার আগে বাজারের বিভিন্ন অনুমোদিত লেনদেনকারীর দেওয়া দরের ‘ওয়েটেড গড়’ হিসাবের ভিত্তিতে ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার নির্ধারণ করা হয়। সূত্র: সিএমজি...
চীনের বাল্ক পণ্যবাজার সূচক অক্টোবরে ২১ শতাংশ বেড়েছে

চীনের বাল্ক পণ্যবাজার সূচক অক্টোবরে ২১ শতাংশ বেড়েছে

Default
বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ শিল্পখাতের তথ্যে দেখা গেছে, অক্টোবরে চীনের বাল্ক পণ্যবাজারের উন্নয়ন পরিমাপক সূচকে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। চীনের লজিস্টিকস ও ক্রয়খাতবিষয়ক ফেডারেশন প্রকাশিত তথ্যে বলা হয়েছে, গত মাসে বাল্ক পণ্যের মূল্যসূচক দাঁড়িয়েছে ১৩৭ পয়েন্টে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। তথ্যে আরও বলা হয়েছে, চীনের পণ্য মূল্যসূচকে বছরওয়ারি উল্লেখযোগ্য বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে বোঝা যায়, পণ্যবাজার সামগ্রিকভাবে স্থিতিশীল ছিল এবং গত বছরের একই সময়ের তুলনায় সার্বিকভাবে ভালো করেছে। সূত্র: সিএমজি...
পরিবেশবান্ধব রাসায়নিক উৎপাদনের নতুন পদ্ধতি উদ্ভাবন চীনা বিজ্ঞানীদের

পরিবেশবান্ধব রাসায়নিক উৎপাদনের নতুন পদ্ধতি উদ্ভাবন চীনা বিজ্ঞানীদের

China
ফয়সল আবদুল্লাহ রাসায়নিক উৎপাদনের শত বছরের পুরনো একটি প্রক্রিয়া হলো কার্বনাইলেশন। সেই প্রক্রিয়ায় নতুন ও পরিবেশবান্ধব পদ্ধতি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। ওষুধ, খাদ্য সংরক্ষক এবং প্রসাধনী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই রাসায়নিক বিক্রিয়া। সম্প্রতি বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, ব্যয়বহুল ধাতব অনুঘটকের পরিবর্তে কঠিন জিওলাইট ব্যবহার করার এই প্রযুক্তি পরিবেশবান্ধব ও কম শক্তি-নির্ভর রাসায়নিক শিল্প গড়ে তোলার নতুন সম্ভাবনা তৈরি করেছে। এতে কম খরচ, কম শক্তি এবং পরিবেশের কম ক্ষতি করে উচ্চমূল্যের রাসায়নিক উপাদান তৈরি করা সম্ভব। এ ক্ষেত্রে ব্যয়বহুল মূল্যবান ধাতুর অনুঘটকের প্রয়োজন হবে না। অ্যাসিডযুক্ত বর্জ্যপানিও তৈরি হবে না। আধুনিক রাসায়নিক শিল্পে কার্বনাইলেশন বা কার্বন মনোক্সাইডের সঙ্গে হাইড্রোকার্বনের বিক্রিয়া ঘটিয়ে বিভিন্ন রাসায়নিক উপাদান তৈরি করা হয়। এসব উপাদান অ্যাসিটি...
সিপিসির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের নির্দেশনা বাস্তবায়নের আহ্বান ওয়াং হুনিংয়ের

সিপিসির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের নির্দেশনা বাস্তবায়নের আহ্বান ওয়াং হুনিংয়ের

China
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির সদ্যসমাপ্ত পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের নির্দেশনাগুলো গভীরভাবে অধ্যয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং। বুধবার সিপিসির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং সংস্থাটির স্থায়ী কমিটির অধিবেশনের সমাপনী বৈঠকে বক্তব্যে এ আহ্বান জানান। ২৬ থেকে ২৯ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠিত ওই পূর্ণাঙ্গ অধিবেশনে দলের অভ্যন্তরীণ শাসনব্যবস্থাকে পূর্ণাঙ্গ ও কঠোরভাবে পরিচালনার বিষয়ে অবিচল থাকার একটি প্রস্তাব গৃহীত হয়। ওয়াং বলেন, ‘পূর্ণাঙ্গ অধিবেশনের নির্দেশনাগুলো গভীরভাবে অধ্যয়ন ও বাস্তবায়নকে সিপিপিসিসির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।‘ তিনি আরও বলেন, ‘সিপিপিসিসি-কে নিজেদের কাজে এসব নির্দেশনা পুরোপুরি বা...
চীনে এআইয়ের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা

চীনে এআইয়ের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা

China
চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগের ব্যাপক সম্ভাবনা দেখছেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা। তাদের ধারণা, এআই নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি এর বাস্তব অর্থনৈতিক সুফল ও বিনিয়োগের মুনাফা অর্জনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। বুধবার শেষ হওয়া পঞ্চম বৈশ্বিক অর্থায়ন সংশ্লিষ্ট নেতাদের বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগ ব্যাংকার ও অর্থনীতিবিদরা এ আশাবাদ ব্যক্ত করেন। হিলহাউস ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠাতা চাং লেই বলেন, ‘এআই প্রযুক্তিকে অবশ্যই উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম হতে হবে। বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগের পর এখন বিনিয়োগকারীরা আর্থিক সুফল দেখতে চান।‘ তার মতে, উৎপাদন, স্বাস্থ্যসেবা, পরিষেবা ও ভোগ্যপণ্যসহ প্রতিটি শিল্পখাতেই এআইয়ের ব্যবহার ছড়িয়ে পড়বে। এ ক্ষেত্রে এশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেG কারণ বিশ্বের অন্য অঞ্চলের ত...
চোং আরের ৪৫ কিলোমিটার পিছু হটা: রাষ্ট্রে রাষ্ট্রে সততা ও আন্তরিকতার শিক্ষা

চোং আরের ৪৫ কিলোমিটার পিছু হটা: রাষ্ট্রে রাষ্ট্রে সততা ও আন্তরিকতার শিক্ষা

China
ইয়াং ওয়েইমিং স্বর্ণা চীনের জনগণ বরাবরই বিশ্বাসযোগ্যতাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এসেছে। শুধু ব্যক্তিজীবনে পালনীয় একটি মহৎ গুণ হিসেবে নয়, বরং রাষ্ট্র পরিচালনার নীতির অংশ হিসেবেও তারা সততা ও প্রতিশ্রুতি রক্ষার বিষয়টিকে বিবেচনা করে। হাজার হাজার বছরের ঐতিহ্য ও প্রজন্মের পর প্রজন্মের চর্চায় ‘বিশ্বাসযোগ্যতা’ চীনা জনগণের চিন্তাধারা ও কর্মপদ্ধতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। একই সঙ্গে এটি চীনের আন্তর্জাতিক সম্পর্কেরও একটি গুরুত্বপূর্ণ নীতি। আজ আমরা শুনব বসন্ত-শরৎ যুগের চিন রাজ্যের শাসক চোং আরের দেওয়া কথা রাখার এক অনন্য কাহিনি—যেখানে প্রতিশ্রুতি রক্ষার জন্য তিনি যুদ্ধক্ষেত্রে ৪৫ কিলোমিটার পিছু হটেছিলেন।   চোং আর (খ্রিষ্টপূর্ব ৬৯৭–৬২৮) ছিলেন চিন রাজ্যের এক রাজপুত্র। রাজা হওয়ার আগে তাকে বেশ কিছুদিন নির্বাসনে কাটাতে হয়েছিল। নির্বাসনকালে চু রাজ্যের রাজা তাকে আন্তরিকভাবে আপ্যায়ন করেন এবং সম্মানিত ...
এমন আশ্চর্য রাত : উপন্যাস : ধ্রুব নীল (পর্ব ১)

এমন আশ্চর্য রাত : উপন্যাস : ধ্রুব নীল (পর্ব ১)

Stories
ধ্রুব নীলের ধারাবাহিক উপন্যাস এমন আশ্চর্য রাত । পর্ব-১একতলা আধপাকা বাড়িটার পেছনে মজা খাল। খালে প্যাচপ্যাচে কাদামাটি। একে মজা খাল বলতে হবে কেন? ইন্টারনেটে উত্তর খুঁজতে ইচ্ছে হলো না জহির উদ্দিনের।পৌষের আরও দুদিন। খালে পানি নেই। জংলায় ঢাকা ভাঙাচোরা ঘাট।শুক্লাদ্বাদশীর চাঁদ। কুয়াশা ভেদ করে আসা আলোয় ঘাট-জঙ্গল চোখে পড়ে না। আলো-আঁধারিতে ব্রোঞ্জের মূর্তির মতো জলচৌকিতে বসে আছেন জহির।গোসলের সময় মানুষ জলচৌকিতে বসে। জহিরও গোসল করছেন। জোছনা কুয়াশায় মাখামাখি অবস্থা।জহির চাঁদ দেখতে আসেননি। পঞ্চান্ন বছর আগে মানুষ চাঁদে গিয়ে চাঁদ দেখে এসেছে। সেখানে গলফও খেলেছে। তারচেয়ে আলতাকান্দিতে বসে ঢাকার জিগাতলা দেখতে পেলে খুশি হতেন।জিগাতলায় একমাত্র মেয়ে লিপির বাসা। বিয়ে হয়েছে বছর পাঁচেক। একটা চার বছরের ছেলেও আছে।এখন ভিডিও কলের যুগ। লিপি সেটা দেয় না। নাতির চেয়েও জহির উদ্দিনের বেশি ইচ্ছা হয় মেয়েকে দেখার। একমাত্র ম...
আগামী পাঁচ বছরে জাতীয় পানি নেটওয়ার্ক উন্নয়নের কাজ ত্বরান্বিত করবে চীন

আগামী পাঁচ বছরে জাতীয় পানি নেটওয়ার্ক উন্নয়নের কাজ ত্বরান্বিত করবে চীন

China
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের আজ (বুধবার) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়, আগামী পাঁচ বছরে তথা পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নকালে, চীনের জাতীয় পানি নেটওয়ার্ক উন্নয়নের কাজ ত্বরান্বিত করা হবে। ব্রিফিংয়ে বলা হয়, দক্ষিণ-উত্তর পানি স্থানান্তর প্রকল্পের উন্নয়ন ও নির্মাণকাজ আরও এগিয়ে নেওয়া হবে; প্রকল্পটির পূর্বাঞ্চলীয় রুটের দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজ শুরু করা হবে এবং মধ্যাঞ্চলীয় রুটের পানি সরবরাহ সক্ষমতা বাড়ানো হবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে পানিসম্পদের সামগ্রিক বণ্টনব্যবস্থা আরও উন্নত করা হবে এবং বিভিন্ন অঞ্চলে পানি সরবরাহের ব্যবস্থা জোরদার করা হবে। পাশাপাশি, চীন সমন্বিতভাবে বেশকিছু বড় সেচ এলাকার আধুনিকায়ন ও সংস্কারকাজ এগিয়ে নেবে; সেচের চাহিদা এবং পানি ও ভূমিসম্পদের পরিস্থিতি বিবেচনায় নিয়ে, উত্তর-পূর্বাঞ্চল, ইয়াংসি নদীর মধ্য ও নিম্ন অববাহিকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মতো উপযুক্ত এলা...