November 2026 - Page 13 of 15 - Mati News
Thursday, November 19

Month: November 2026

চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে ভিয়েতনামি প্রতিনিধিদলের সাক্ষাৎ

চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে ভিয়েতনামি প্রতিনিধিদলের সাক্ষাৎ

China
ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির (সিপিভি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং। সোমবার বেইজিংয়ে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির (সিপিভি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং নীতি ও কৌশল কমিশনের চেয়ারম্যান নগুয়েন থান নঘি নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক করেন তিনি। বৈঠকে ওয়াং বলেন, দুই পার্টি ও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে গৃহীত গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়ন অব্যাহত রাখতে ভিয়েতনামের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত চীন। তিনি পার্টি শাসন ও রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক শিক্ষায় উভয়পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় ওয়াং হুনিং সম্প্রতি সমাপ্ত কংগ্রেসের ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের সংক্ষিপ্ত তথ্যও ভিয়েতনামি প্রতিনিধিদলের কাছে উপস্থাপন করেন। নগুয়েন থান নঘি বৈঠকে চীনের ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির পঞ্চ...
চীনের লিচিয়ান-২ রকেটে নতুন স্যাটেলাইট বহর উৎক্ষেপণ

চীনের লিচিয়ান-২ রকেটে নতুন স্যাটেলাইট বহর উৎক্ষেপণ

China
  চীন সফলভাবে লিচিয়ান-২ ওয়াই২ ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষামূলক অঞ্চল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। বেইজিং সময় সকাল ৮টা ১৫ মিনিটে উৎক্ষেপণের পর রকেটটি ১৮টি স্যাটেলাইটের একটি বহর নির্ধারিত কক্ষপথে পাঠায়। এটি লিচিয়ান-২ রকেটের দ্বিতীয় উৎক্ষেপণ। সূত্র: সিএমজি...
চীন-রাশিয়া সম্পর্ক আরও গভীর করতে চাও ল্যচি-মাতভিয়েঙ্কোর বৈঠক

চীন-রাশিয়া সম্পর্ক আরও গভীর করতে চাও ল্যচি-মাতভিয়েঙ্কোর বৈঠক

China
চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত যোগাযোগ, রাজনৈতিক পারস্পরিক আস্থা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে একমত হয়েছেন দুই দেশের জ্যেষ্ঠ আইনপ্রণেতারা। সোমবার বেইজিংয়ে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচির সঙ্গে বৈঠক করেন রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো। বৈঠকে চাও ল্যচি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্যকে দিক নির্দেশনা হিসেবে নিয়ে মস্কোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত আছে বেইজিং। বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি ও সম্পদ এবং যোগাযোগ অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির মতো নতুন ক্ষেত্রেও সহযোগিতা সম্প্রসারণ এবং শিল্প ও সরবরাহব্যবস্থায় সমন্বয় জোরদারের আহ্বান জানান চীনের এ শীর্ষ আইনপ্রণেতা। তিনি আরও বলেন, শিক্ষা বিনিময়ের...
তিনদিনের সফরে ঢাকায় আসছেন লিউ হাইসিং

তিনদিনের সফরে ঢাকায় আসছেন লিউ হাইসিং

Default
তিন দিনের সফরে আজ মঙ্গলবার বাংলাদেশে আসছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। তার এ সফরে রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। সফরের অংশ হিসেবে বুধবার রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘চায়না-বাংলাদেশ পলিটিক্যাল পার্টিজ প্লাস’ শীর্ষক রাউন্ডটেবিল অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের রাজনৈতিক দলগুলোর যোগাযোগ ও উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হবে। একই অনুষ্ঠানে বাংলাদেশ-চায়না সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ উদ্বোধনের কথাও রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে চীনা বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন, জ্বালানি এবং বাংলাদেশের পণ্য রপ্তানির সুযোগ বাড়ানোর বিষয় গুরুত্ব পেতে পারে। সূত্র: সিএমজ...
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে প্রেসিডেন্ট সি’র উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে চীন

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে প্রেসিডেন্ট সি’র উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে চীন

China
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে প্রেসিডেন্ট সি চিন পিং-এর উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে চীন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) উপসচিব আলি বাঘেরি কানির সঙ্গে সোমবার বেইজিংয়ে বৈঠকে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার মঙ্গলবারের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কমিশনের কার্যালয়ের পরিচালক ওয়াং ই আরও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রশমনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেয়া উদ্যোগ ও প্রস্তাবনা বাস্তবায়নে কাজ করবে বেইজিং। আঞ্চলিক শান্তি পুনঃপ্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করতেও প্রস্তুত চীন। ওয়াং ই বলেন, সংকট সমাধানে সংলাপ ও আলোচনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংঘাতে না ফিরে সব পক্ষের উচিত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পরস্পরের অবস্থানের কাছাকাছি আসা...
হংকংয়ে বৈশ্বিক ক্রেতাদের সামনে পোশাকশিল্পের সক্ষমতা তুলে ধরল বাংলাদেশ

হংকংয়ে বৈশ্বিক ক্রেতাদের সামনে পোশাকশিল্পের সক্ষমতা তুলে ধরল বাংলাদেশ

China
এইচএসবিসি বাংলাদেশ এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) যৌথ উদ্যোগে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে ‘বাংলাদেশ অ্যাপারেল রোড শো ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা, পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, উদ্ভাবনী প্রযুক্তি ও টেকসই উৎপাদনব্যবস্থা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে অংশীদারত্ব বাড়ানো এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে স্থানীয় প্রস্তুতকারকদের দীর্ঘমেয়াদি সম্পর্ক জোরদারের বিষয়ও উঠে আসে। হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় এ রোড শো-য়ে ১৩০ জনের বেশি আন্তর্জাতিক ক্রেতা, সোর্সিং পেশাজীবী, পোশাক প্রস্তুতকারক ও খাত সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। এইচএসবিসি বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এইচএসবিসির হেড অব গ্লোবাল নেটওয়ার্ক ব্যাংকিং অলিভার টি...
চীনের এই দামি আখরোট খাওয়ার জন্য নয়!

চীনের এই দামি আখরোট খাওয়ার জন্য নয়!

China, Health and Lifestyle
  সাকিব সিকান্দার আট বছর আগে মিলানে ইতালির কনটেন্ট ক্রিয়েটর ক্যারোলিনা ডি কন্ডিও প্রথমবারের মতো তার হবু স্বামীর সঙ্গে পরিচিত হন। তার স্বামী একজন চীনা। তখন তিনি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। তার স্বামী সবসময় হাতের তালুতে দুটি আখরোট ঘোরাতেন।     আখরোট ঘোরানোর এই কৌশল ও টুকটুক শব্দে মুগ্ধ হয়ে ডি কন্ডিও নিজেও চেষ্টা করেন। তবে দেখতে যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে তা ততটা সহজ ছিল না। কিন্তু একটি প্রশ্ন তাকে ভাবিয়ে তুলেছিল। শেষ পর্যন্ত তিনি জানতে চান, ‘আমি কি এগুলো ভেঙে খেতে পারি?’ এ কথা শুনে তার স্বামীর মুখের অভিব্যক্তি ছিল মনে রাখার মতো। সেখানে একইসঙ্গে বিস্ময় ও আতঙ্কের ছাপ ছিল। এভাবেই ডি কন্ডিওর পরিচয় ঘটে চীনের ঐতিহ্যবাহী ওয়েনওয়ান আখরোটের সঙ্গে। শব্দটির আক্ষরিক অর্থ ‘খেলনা আখরোট’। এগুলো খাওয়ার জন্য নয়। বরং শতাব্দী প্রাচীন একটি চীনা শখের অংশ হিসেবে বিশেষভাবে...
চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের সুলতানের বৈঠক, সহযোগিতা বৃদ্ধির বার্তা

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের সুলতানের বৈঠক, সহযোগিতা বৃদ্ধির বার্তা

China
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন চীন সফররত ওমানের সুলতান হিথাম বিন তারিক আল সাঈদ। সোমবার তাদের মাঝে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লি বলেন, ‘সোমবার সকালে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে চীন-ওমান কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার নতুন রূপরেখা তৈরি হয়েছে।‘ তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, রাজনৈতিক পারস্পরিক আস্থা সুদৃঢ় ও একে অপরকে সমর্থন জোরদার করা, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের আধুনিকায়নে আরও ভালোভাবে সহায়তা করতে ওমানের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। ওমানের সঙ্গে উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদার, তেল ও গ্যাস শিল্পের পুরো সরবরাহ শৃঙ্খলে সহযোগিতা গভীর করা এবং আরও উন্নতমানের পরিচ্ছন্ন জ্বালানি প্রকল্প বাস্তবায়নে চীনের আগ্রহের কথা তুলে ধরেন চীনা প্রধানমন্ত্রী। তিনি কৃষি ও মৎস্য, মহাকাশ ও স্যাটেলাইট, তথ্য ও যোগাযোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক...
চীনের পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি’র জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

চীনের পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি’র জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

China
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের রাষ্ট্রীয় মন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ বিন মোহাম্মদ আল-আইবান। সোমবার বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আল-আইবান সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের একটি চিঠি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কাছে হস্তান্তর করেন। চিঠিতে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যবিষয়ক কূটনীতিতে সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেয় চীন। দু’দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন-সৌদি সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে এ সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈঠকে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন এ দুই নেতা। এ সময় ওয়াং ই বলেন, দীর্ঘমেয়াদে...
সিআইআইই’র উদ্বোধনে যোগ দিচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী

সিআইআইই’র উদ্বোধনে যোগ দিচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী

China
চীনের নবম চায়না আন্তর্জাতিক আমদানি মেলার (সিআইআইই) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির উপপ্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং। অনুষ্ঠানে যোগ দিয়ে মূল বক্তব্য রাখবেন তিনি। মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতোং। তিনি জানান, আগামী ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম চায়না আন্তর্জাতিক আমদানি মেলা। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও এ আয়োজনের সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিচ্ছেন উপপ্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং। সূত্র: সিএমজি...
চীনের আইনসভায় আন্তঃসীমান্ত দুর্নীতি দমন ও আর্থিকখাতের খসড়া আইন পর্যালোচনা

চীনের আইনসভায় আন্তঃসীমান্ত দুর্নীতি দমন ও আর্থিকখাতের খসড়া আইন পর্যালোচনা

China
২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত বেইজিংয়ে সর্বশেষ স্থায়ী কমিটির অধিবেশন আহ্বান করেছে চীনের সর্বোচ্চ আইনসভা। এতে সরকারি স্বার্থসংশ্লিষ্ট মামলা, রাষ্ট্রীয় সম্পদ, অ্যান্টার্কটিকার সুরক্ষা এবং আন্তঃসীমান্ত দুর্নীতি দমনসহ বিভিন্ন বিষয়ে একাধিক খসড়া আইন ও সংশোধনী বিল পর্যালোচনা করা হচ্ছে। আন্তঃসীমান্ত দুর্নীতি দমন বিলের দ্বিতীয় খসড়ায় জাতীয় নিরাপত্তার সামগ্রিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আইন প্রণয়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে আইনের কঠোর প্রয়োগ, যথাযথ আইনি প্রক্রিয়া এবং মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। চীনের ১৪তম জাতীয় গণ-কংগ্রেসের সংবিধান ও আইন কমিটির ভাইস চেয়ারম্যান চৌ কুয়াংছুয়ান জানান, খসড়ায় আন্তঃসীমান্ত দুর্নীতি দমন কার্যক্রমে কর্তৃপক্ষের তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিষয়ে বিধান রাখা হয়েছে। তিনি আরও বলেন, ‘রাষ্ট্রীয় গোপনীয়তা, কাজের গোপনীয়তা, বাণিজ্যিক গোপনীয়তা, ব্যক্তিগত তথ্য এবং গোপনীয়তা সুরক্ষায়...
বিএনপির জন্ম ও জামায়াতের একা পথচলা

বিএনপির জন্ম ও জামায়াতের একা পথচলা

Op-ed
ইঞ্জিনিয়ার সাইমুম সাদির ফেসবুক থেকে বিএনপির প্রথম প্রধান মন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান। তিনি ৫২ ভাষা আন্দোলনের বিরোধিতা করেছিলেন। এবং ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে জাতি সংঘের অধিবেশনে যোগ দিয়ে, জোর গলায় বলেছিলেন,আমি একজন বাঙালী হয়ে বলছি ,২৫ মার্চ রাতে পাকিস্তান ঢাকায় কোন গণহত্যা চালায়নি। স্বাধীনতা যুদ্ধের পরে শাহ আজিজুর রহমান রাজাকার আইনে গ্রেফতার হয়ে ২ বছর জেল খাটেন।১৯৭৩ সালে শর্ষিনার পীরের বিশেষ অনুরোধে শেখ মুজিব শাহ আজিজুর রহমানকে মুক্তি দেন এবং ১৯৭৬ সালে মুসলিমলীগ ও প্রতিটি জেলার সকল রাজাকারদের নেতা কর্মী ও সমর্থক নিয়ে শাহ আজিজুর একটা দল গঠন করেন যার নাম দেন "জাতীয়তাবাদী ফ্রন্ট"। কয়েক মাসের মধ্যেই দলটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। অন্য দিকে বিএনপির প্রথম সরকারের প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী ছিল মশিউর রহমান যাদু মিয়া নামে আরেক রাজাকারের বড়ো নেতা যিনি দেশ স্বাধীন হওয়ার পর রা...
ইউরোপে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি যে ১০ দেশে, শীর্ষে কোন দেশ

ইউরোপে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি যে ১০ দেশে, শীর্ষে কোন দেশ

Career
ইউরোপে কাজ করতে চান? কিংবা কোন দেশে চাকরি করলে তুলনামূলক বেশি আয় করা সম্ভব, তা জানতে আগ্রহী? সে ক্ষেত্রে শুধু একজন কর্মীর মোট বেতন বা মাসিক আয়ের পরিমাণ দেখলেই হবে না। আয়কর, সামাজিক নিরাপত্তা চাঁদা এবং অন্যান্য বাধ্যতামূলক কর্তন শেষে একজন কর্মীর হাতে প্রকৃতপক্ষে কত অর্থ থাকে, সেটিও বিবেচনায় নেওয়া জরুরি। ইউরোপের বিভিন্ন দেশে বেতনকাঠামো, করব্যবস্থা ও সামাজিক নিরাপত্তাসুবিধার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। কোথাও তুলনামূলক বেশি বেতন দেওয়া হলেও কর ও অন্যান্য কর্তনের পর প্রকৃত আয় কমে যায়। আবার কোনো কোনো দেশে শক্তিশালী সামাজিক নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি কর্মীদের হাতে থাকা অর্থের পরিমাণও বেশ আকর্ষণীয়। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্যের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যেসব দেশে কর্মীদের গড় ঘণ্টাপ্রতি কর-পরবর্তী আয় সবচেয়ে বেশি, সেগুলোর একটি তালিকা তুলে ধরা হয়েছে। তালিকা...
সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনার সহজ ব্যাখ্যা

সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনার সহজ ব্যাখ্যা

China
চীন কেন দীর্ঘকাল ধরে স্থিতিশীলতা বজায় রাখতে এবং একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে পারছে? এ প্রশ্নের উত্তর পেতে, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কুড়িতম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের দিকে দৃষ্টি দেওয়া যেতে পারে। এ অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো, সার্বিক ও কঠোরভাবে দল পরিচালনার কাজ অব্যাহত রাখার বিষয়ে একটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ। কেন চীন দলের বিকাশের ওপর এতো গুরুত্ব দেয়? এই সিদ্ধান্তের মূল বিষয়গুলো কী? আর চীনের ভবিষ্যতের উন্নয়নে এর প্রভাব কী হবে? চীনের সর্বোচ্চ নেতা সি চিন পিং বলেছেন, “চীনের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার মূল চাবিকাঠি হলো পার্টি।” চীনা কমিউনিস্ট পার্টির লক্ষ্য শুধু স্বল্পমেয়াদি সাফল্য অর্জন করা নয়; বরং, এর লক্ষ্য চীনা জাতির হাজার বছরের মহান কাজ আঞ্জাম দেওয়া এবং চীনা শৈলীর আধুনিকায়ন বাস্তবায়নের মাধ্যমে দেশ ...
চীনের গণমুক্তি ফৌজের বিমানবাহিনীর প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

চীনের গণমুক্তি ফৌজের বিমানবাহিনীর প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

China
রাতের আকাশের পটভূমিতে আলো-ছায়াকে তুলির আঁচড় হিসেবে ব্যবহার করে, গতকাল রোববার সন্ধ্যায় চীনের কুয়াংতোং প্রদেশের চুহাই শহরের আকাশে দুই হাজার ড্রোনের বর্ণাঢ্য আলোক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। চীনের গণমুক্তি ফৌজের বিমানবাহিনী—পিএলএএএফের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ধারাবাহিক কর্মসূচির সূচনা হয় এই প্রদর্শনীর মধ্য দিয়ে। চুহাইয়ের উপকূলীয় আকাশে ড্রোনগুলো ক্ষণে ক্ষণে নিজেদের বিন্যাস বদলে তৈরি করে বিভিন্ন যুদ্ধবিমানের প্রতিকৃতি। এর মধ্যে ছিল জে-২০, জে-৩৫এ ও জে-১৬-এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমানের ছবি। পাশাপাশি আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ‘আকাশ ও মহাকাশের সমন্বয়, আক্রমণ ও প্রতিরক্ষার ঐক্য’ এবং ‘নতুন যুগের জন্য প্রচেষ্টা’-এর মতো স্লোগান। ‘শেকড়ের সন্ধান, স্বপ্নের অনুসরণ এবং দৃঢ় সংকল্পে এগিয়ে চলা’ শীর্ষক ধারাবাহিক কর্মসূচির উদ্বোধনী আয়োজন ছিল এই ড্রোন প্রদর্শনী। এতে মোট ১৫টি ঐতিহাসিক ও প্রতীকী নক...