November 2026 - Page 14 of 15 - Mati News
Thursday, November 19

Month: November 2026

চীন ও পেরুর প্রেসিডেন্টদ্বয়ের শুভেচ্ছাবার্তা বিনিময়

চীন ও পেরুর প্রেসিডেন্টদ্বয়ের শুভেচ্ছাবার্তা বিনিময়

China
  দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উপলক্ষে, আজ (সোমবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি, পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান। শুভেচ্ছাবার্তায় সি চিন পিং বলেন, চীন ও পেরু পরস্পরের সার্বিক কৌশলগত অংশীদার। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৫৫ বছরে, আন্তর্জাতিক পরিস্থিতির নানান পরিবর্তন সত্ত্বেও, দুই দেশের সম্পর্কের উন্নয়নে ধারাবাহিকতা বজায় রয়েছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থা দিন দিন দৃঢ় হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে, এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়েছে। দীর্ঘকাল ধরে ‘এক-চীননীতি’ মেনে চলায় পেরু প্রশংসার্হ। তিনি বলেন, দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি পয়লা নভেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এটি চীন-পেরু অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার মান ও সক্ষমতা আরও উন্নত করবে এবং দ্...
ফুতান বিশ্ববিদ্যালয়ে ওয়াং ছুচাংয়ের পাণ্ডিত্য ও ক্যালিগ্রাফি প্রদর্শনী

ফুতান বিশ্ববিদ্যালয়ে ওয়াং ছুচাংয়ের পাণ্ডিত্য ও ক্যালিগ্রাফি প্রদর্শনী

China, Entertainment
সাকিব সিকান্দার শাংহাইয়ে চীনের পণ্ডিত ও ক্যালিগ্রাফার ওয়াং ছুচাং-কে নিয়ে একটি বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। ফুতান বিশ্ববিদ্যালয়ের ফুতান শিল্প জাদুঘরে ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী বছরের ২৫ মার্চ পর্যন্ত। এ প্রদর্শনীতে জনসাধারণ তো বটেই, বিশেষ করে তারুণ্যের উপস্থিতি ও আগ্রহ চোখে পড়ার মতো। ফুতান বিশ্ববিদ্যালয়ের ফুতান আর্ট ইনস্টিটিউটের স্কুল অব ফিলোসফি এবং ফুতান শিল্প জাদুঘর যৌথভাবে এর আয়োজন করেছে। ‘স্কলারশিপ ও ওয়াং ছুচাংয়ের ক্যালিগ্রাফি শিল্প’ শিরোনামের এ প্রদর্শনীতে পাণ্ডিত্য ও ক্যালিগ্রাফি— উভয় ক্ষেত্রেই তার অবদান তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে চারটি অধ্যায়ে ১০০টির বেশি শিল্পকর্ম, পাণ্ডুলিপি, চিঠি ও ব্যক্তিগত নথি স্থান পেয়েছে। এর মধ্যে কিছু উপকরণ প্রথমবারের মতো জনসাধারণের সামনে প্রদর্শিত হচ্ছে। এসব নিদর্শনের মাধ্যমে পণ্ডিত, কবি, দেশপ্রেমিক ও ক্যালিগ্রা...
দেশীয় ইঞ্জিন ও এআই সমন্বয়ে আরও শক্তিশালী চীনের জে-২০

দেশীয় ইঞ্জিন ও এআই সমন্বয়ে আরও শক্তিশালী চীনের জে-২০

China
২০১৬ সালে উন্মোচনের পর থেকে গত এক দশকের প্রযুক্তিগত অগ্রগতি এবং স্বাধীন গবেষণার মধ্য দিয়ে ক্রমাগত উন্নত হয়েছে চীনের জে-২০ স্টিলথ ফাইটার জেট। আমদানিকৃত ইঞ্জিন নির্ভরতা থেকে বেরিয়ে দেশীয় প্রযুক্তিতে ইঞ্জিন তৈরি, এক আসনের পরিবর্তে দুই আসন আর কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় সব মিলিয়ে চীনের এই যুদ্ধ বিমান হয়ে উঠেছে অপ্রতিরোধ্য হাতিয়ার। সামরিক পর্যবেক্ষক ওয়াং মিংলিয়াং বলেন, ইঞ্জিন হলো একটি বিমানের হৃৎপিণ্ড। দেশীয় ইঞ্জিনের সাহায্যে জে-২০ এখন আরও শক্তিশালী থ্রাস্ট তৈরি করতে সক্ষম। এটি আরও দ্রুত উড়তে, দীর্ঘ সময় ধরে সুপারসনিক গতিতে চলতে এবং বহুদূর পর্যন্ত উড়তে পারে। এর সামনের আসনে থাকা পাইলট আকাশযুদ্ধ এবং কৌশলগত চালনার উপর মনোযোগ দেন, আর পেছনের আসনের অপারেটর ড্রোন বা মানববিহীন ফর্মেশন কমান্ড, পরিস্থিতি সমন্বয়, কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা এবং স্থল ও সামুদ্রিক মিশন পরিকল্পনার কাজ পরিচালনা করেন। এ...
সিনচিয়াংয়ে জিরকন বালুর বড় মজুদ আবিষ্কার, খনিজ সম্পদে নতুন সম্ভাবনা

সিনচিয়াংয়ে জিরকন বালুর বড় মজুদ আবিষ্কার, খনিজ সম্পদে নতুন সম্ভাবনা

China, আন্তর্জাতিক
চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আকসু প্রিফেকচারের বাইছেন কাউন্টিতে জিরকন বালুর একটি বিশাল মজুদ আবিষ্কৃত হয়েছে। শনিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এই আবিষ্কারের ঘোষণা দেয়। মজুদটির নিশ্চিত সম্পদের পরিমাণ ৪০টিরও বেশি বৃহৎ জিরকন খনিজক্ষেত্রের সমপর্যায়ের। পাশাপাশি এর সঙ্গে সংশ্লিষ্ট হাফনিয়ামের মজুদও অতিবৃহৎ পর্যায়ের বলে নিশ্চিত করা হয়েছে। আবিষ্কারটি জিরকনের সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে চীনের জন্য বড় অগ্রগতি। দেশটিতে এ খনিজের প্রাকৃতিক মজুদ তুলনামূলকভাবে কম। বিশ্বের মোট জিরকন মজুতের প্রায় ৭০ শতাংশই রয়েছে অস্ট্রেলিয়ায়। অন্যদিকে, চীনে রয়েছে ১ শতাংশেরও কম। জিরকন একটি প্রাকৃতিক খনিজ পদার্থ। রাসায়নিকভাবে এটি জিরকোনিয়াম সিলিকেট নামে পরিচিত যা, ভূ-ত্বকে পাওয়া অন্যতম প্রাচীন এবং শক্ত একটি খনিজ। এর গলনাঙ্ক অনেক বেশি, ক্ষয় প্রতিরোধক্ষমতা চমৎকার এবং নিউট্রন শোষণের ক্...
চীনে বিয়ে হলো সহজ, ফুলেফেঁপে উঠছে ‘রোমান্স অর্থনীতি’

চীনে বিয়ে হলো সহজ, ফুলেফেঁপে উঠছে ‘রোমান্স অর্থনীতি’

China, Health and Lifestyle
সাকিব সিকান্দার ফুটবল মাঠে তখন দর্শকদের উল্লাস। বাইরে অস্থায়ী মঞ্চ, লাল রঙের সাজসজ্জা আর ক্যামেরার ঝলকানি। ম্যাচ দেখতে আসা মানুষের ভিড়ের মধ্যেই হবু স্বামীর হাত ধরে বিয়ের নিবন্ধনের জন্য এগিয়ে যান উয়ু চিংইয়ু। কয়েক মুহূর্তের মধ্যে তারা শপথ নেন, হাতে পান বিয়ের সনদ। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের উসি শহরে ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামের বাইরে এভাবেই বিয়ে নিবন্ধন করেন এই দম্পতি। উয়ুর ভাষায়, ফুটবল দেখার উত্তেজনা আর বিয়ের আনন্দ এক হয়ে গিয়েছিল সেই মুহূর্তে। “এটি সত্যিই অবিস্মরণীয় ছিল। ফুটবল খেলার উচ্ছ্বাসের সঙ্গে বিয়ের রোমান্স মিশে গিয়েছিল,” বলেন তিনি। চীনে বিয়ের নিবন্ধন এখন আর শুধু সরকারি কার্যালয়ের আনুষ্ঠানিক কাজের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। পর্যটনকেন্দ্র, ফুটবল স্টেডিয়াম, সংগীত উৎসব, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা ঐতিহ্যবাহী স্থাপনা—তরুণ দম্পতিরা নিজেদের পছন্দ, ভালোবাসার গল্প ও আগ্রহের সঙ্গে মি...
শীতলক্ষ্যা থেকে গভীর রাতে ডাঙায় উঠে আসত যে রহস্যময় মাছ

শীতলক্ষ্যা থেকে গভীর রাতে ডাঙায় উঠে আসত যে রহস্যময় মাছ

Agriculture Tips, Cover Story
মধ্যরাত। মাথার ওপর তারাভরা আকাশ। চারদিকে নিস্তব্ধতা। নরসিংদীর চরসিন্দুরের চরে নিজের ক্ষীরাখেতের এক পাশে সতর্ক শিকারির মতো বসে আছেন কৃষক বুরুজ মিয়া। সে বছর ক্ষীরার ফলন বেশ ভালো হয়েছে। বাজারে দামও সন্তোষজনক। কিন্তু ফসল ঘরে তুলতে হলে রাতদিন খেত পাহারা দিতে হয়। কারণ, মানুষের পাশাপাশি কিছু বন্য প্রাণীরও নজর পড়ে ফসলের ওপর। বুরুজ মিয়া সেদিন অপেক্ষা করছেন তেমনই এক রহস্যময় আগন্তুকের। রাত দেড়টার দিকে হঠাৎ খেতের ভেতর থেকে ভেসে এল পরিচিত এক শব্দ। এই শব্দের অপেক্ষাতেই ছিলেন তিনি। আর দেরি না করে খেত থেকে বেরিয়ে সোজা হাঁটা ধরলেন শীতলক্ষ্যা নদীর দিকে। এক হাতে শুকনো ছাইভর্তি পাটের ব্যাগ, অন্য হাতে বাঁশের লাঠি। নদীর পাড়ে পৌঁছে টর্চের আলোয় খুঁজতে লাগলেন কিছু একটা। অবশেষে পেয়ে গেলেন কাঙ্ক্ষিত চিহ্ন। প্রাণীটি নদীর দিক থেকে বুকে ভর দিয়ে এ পথেই ক্ষীরাখেতের দিকে এসেছে। বুরুজ মিয়া পথটি ধরে কিছুটা এগিয়ে নির্দ...
কত কোটি টাকার মালিক ঐশ্বরিয়া বচ্চন?

কত কোটি টাকার মালিক ঐশ্বরিয়া বচ্চন?

Entertainment
ক্যারিয়ারের প্রায় তিন দশক বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের। অভিনয়ের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক সংস্থার হয়ে কাজ করছেন তিনি। এ ছাড়া রয়েছে তার একাধিক বিনিয়োগও। বলা চলে, সব মিলিয়ে বিপুল সম্পত্তির মালিক অভিনেত্রী। Aishwarya rai হিসাব বলছে, ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমাণ আমেরিকান ডলারে ১০০ মিলিয়ন। ভারতীয় মুদ্রায় যা সাড়ে ৯০০ কোটি রুপি ছাড়িয়ে যায়।এর মধ্যে তার ২৮ বছরের কর্মজীবনের আয়, একাধিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি— সবই আছে। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনের ক্ষেত্রেও অভিনেত্রীর উপস্থিতি বেশ জোরালো।এক প্রথম সারির প্রসাধনী সংস্থার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ঐশ্বরিয়ার। সূত্রের খবর, প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ওই সংস্থার মুখ হন তিনিই। এই সংস্থাও তার বিশ্বজোড়া খ্যাতির নেপথ্যে কাজ করেছে। এ ছাড়া এক সুইস ঘড়ি তৈরির সংস্থার সঙ্গেও যুক্ত তিনি। ঐশ্বরিয়াকে বড়পর্দায় শ...
একঘেয়ে ঢেঁড়সের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মজাদার স্টাফড ঢেঁড়স : ঢেঁড়সের ভাইরাল রেসিপি

একঘেয়ে ঢেঁড়সের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মজাদার স্টাফড ঢেঁড়স : ঢেঁড়সের ভাইরাল রেসিপি

Health and Lifestyle, Recipe
প্রতিদিন একইভাবে ঢেঁড়সের তরকারি খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে? তাহলে স্বাদে আনতে পারেন একটু ভিন্নতা। তৈরি করে ফেলুন মশলাদার স্টাফড ঢেঁড়স। বাদাম, তিল, সুগন্ধি মশলা ও ভাজা বেসনের মিশ্রণে তৈরি বিশেষ পুর ঢেঁড়সের স্বাদকে করে তুলবে আরও আকর্ষণীয়। রুটি, পরোটা কিংবা গরম ভাত—সবকিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায় এই পদ। সবচেয়ে ভালো বিষয় হলো, খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই ঘরে তৈরি করা যায় মুখরোচক এই খাবার। উপকরণ পুর তৈরির জন্য: চিনাবাদাম ২ টেবিল চামচ মৌরি ২ চা চামচ জিরা ২ চা চামচ ধনে ২ চা চামচ তিল ২ টেবিল চামচ মরিচের গুঁড়া ১ টেবিল চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ আমচুরের গুঁড়া ১ চা চামচ লবণ ১ চা চামচ রসুন ৩ কোয়া ভাজা বেসন ৩ টেবিল চামচ ঢেঁড়স ২৫টি রান্নার জন্য: তেল ২ টেবিল চামচ জিরা ১ চা চামচ কসুরি মেথি ২ টেবিল চামচ প্রণালি প্রথমে একটি কড়াইয়ে অ...
প্রশান্ত মহাসাগরের তলদেশে চিয়াওলং, রহস্যময় সমুদ্রজীবের ছবি তুললেন গবেষকরা

প্রশান্ত মহাসাগরের তলদেশে চিয়াওলং, রহস্যময় সমুদ্রজীবের ছবি তুললেন গবেষকরা

China
চীনের মানববাহী সাবমার্সিবল 'চিয়াওলং'। পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীরে সফলভাবে ৪৭০তম ডাইভ সম্পন্ন করে বিরল সামুদ্রিক স্পঞ্জসহ অজানা সমুদ্রজীবের আলোকচিত্র ধারণ করেছে এটি। এই বৈজ্ঞানিক অনুসন্ধান গভীর সমুদ্রের বিরল জীববৈচিত্র্য, পরিবেশ ও সামুদ্রিক বাস্তুতন্ত্র অনুধাবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন মেরিন গবেষকরা। পৃথিবীর তিন- চতুর্থাংশ জুড়ে থাকা মহাসাগরের অতল গহ্বরে লুকিয়ে রয়েছে অগণিত রহস্য। সেই রহস্যের জট খুলতেই পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীরে অভিযানে নেমেছে চীনের আধুনিক ও উন্নত প্রযুক্তি সম্পন্ন মানববাহী সাবমার্সিবল 'চিয়াওলং'। সম্প্রতি সফলভাবে নিজেদের ৪৭০তম ডাইভ সম্পন্ন করে সাবমার্সিবলটি নিয়ে এসেছে গভীর সমুদ্রের রোমাঞ্চকর ও বিস্ময়কর কিছু তথ্য ও চিত্র। গেল ১৫ অক্টোবরের এই অভিযানে চিয়াওলংয়ের পর্যবেক্ষণ জানালা দিয়ে গবেষকদের চোখে ধরা পড়ে এক অনন্য দৃশ্য—সমুদ্রের তলদ...
‘মাচু’ সমুদ্র পূর্বাভাসের সংখ্যাতাত্ত্বিক মডেলের ২.০ সংস্করণ প্রকাশ

‘মাচু’ সমুদ্র পূর্বাভাসের সংখ্যাতাত্ত্বিক মডেলের ২.০ সংস্করণ প্রকাশ

China
আজ (রোববার) চীনের গভীর সমুদ্র ও মেরু অঞ্চলে অনুসন্ধান এবং সমুদ্রপথের নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ চাহিদা পূরণের লক্ষ্যে, প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় সামুদ্রিক পরিবেশ পূর্বাভাস কেন্দ্র, নিজস্ব উদ্যোগে উদ্ভাবিত ‘মাচু’ সমুদ্র পূর্বাভাসের সংখ্যাতাত্ত্বিক মডেলের ২.০ সংস্করণ প্রকাশ করেছে। নতুন এই সংস্করণের বৈশ্বিক পূর্বাভাস ব্যবস্থার রেজল্যুশন আগের সংস্করণের তুলনায় দ্বিগুণ উন্নত হয়ে ৫ কিলোমিটারে পৌঁছেছে। চীনের উপকূলীয় সমুদ্র অঞ্চল ও পশ্চিম প্রশান্ত মহাসাগরসহ গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলে এই রেজল্যুশন উন্নীত হয়েছে ১ কিলোমিটারে। এর ফলে, গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলের তলদেশের ভূপ্রকৃতি ও পানির বৈশিষ্ট্য আরও নিখুঁতভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে। বর্তমানে এই মডেলের সামগ্রিক কার্যক্ষমতা আন্তর্জাতিক অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। চীনের বিভিন্ন সামুদ্রিক উৎপাদন ও কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি,...
চীন-আফ্রিকা বাণিজ্য বেড়েছে ২২ শতাংশ

চীন-আফ্রিকা বাণিজ্য বেড়েছে ২২ শতাংশ

Default
চলতি বছরের প্রথম নয় মাসে, চীন ও আফ্রিকার মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে, ৩১২.১ বিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি। চলতি বছরের ১ মে থেকে চীন আফ্রিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন ৫৩টি দেশের সব ধরনের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্কমুক্ত সুবিধা কার্যকর করেছে। এর ফলে আফ্রিকার বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ পণ্য সমুদ্র পেরিয়ে চীনের বাজারে প্রবেশ করছে। চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত, আফ্রিকা থেকে চিনাবাদাম, হিমায়িত স্ট্রবেরি ও অ্যাভোকাডো আমদানির আর্থিক মূল্য, গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৪.৪ গুণ, ১১৩ শতাংশ ও ৮২ শতাংশ বেড়েছে। চীন এখন মিশরের হিমায়িত স্ট্রবেরির সবচেয়ে বড় রপ্তানি-বাজার। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার পেকান বাদামের মোট রপ্তানির ৯০ শতাংশই যাচ্ছে চীনে। চীনের হুপেই প্রদেশের এ্য চৌ শহরের হুয়াহু আন্তর্জাতিক বিমানবন্দরে, ইথিওপিয়ার রাজধানী ...
‘সিপিসির কেন্দ্রীয় কমিটির সার্বিক ও কঠোরভাবে পার্টি-শাসন অব্যাহত রাখাসংশ্লিষ্ট কয়েকটি মূল বিষয়ে সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা’ প্রকাশিত

‘সিপিসির কেন্দ্রীয় কমিটির সার্বিক ও কঠোরভাবে পার্টি-শাসন অব্যাহত রাখাসংশ্লিষ্ট কয়েকটি মূল বিষয়ে সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা’ প্রকাশিত

China
কমরেড সি চিন পিং, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর পক্ষ থেকে, পার্টির বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে, ‘চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সার্বিক ও কঠোরভাবে পার্টি-শাসন অব্যাহত রাখাসংশ্লিষ্ট কয়েকটি মূল বিষয়ে সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা’ শীর্ষক বক্তব্য দেন। আজ (রোববার) এই বক্তব্য প্রকাশ করেছে চীনের গণমাধ্যম। ব্যাখ্যায় উক্ত সিদ্ধান্তের খসড়ার প্রস্তুতির পটভূমি, বিবেচনার বিষয়সমূহ, খসড়া প্রণয়ন-ক্রিয়া, এবং প্রধান বিষয়বস্তুর কাঠামো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। ব্যাখ্যায় বলা হয়, সিপিসি’র বিকাশ দলটির ভবিষ্যৎ এবং পার্টি ও রাষ্ট্রের উন্নয়নের সাথে সম্পর্কিত। চলতি বছর চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী। কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরো সিদ্ধান্ত নিয়েছে যে, পার্টির বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সার্বিক ও কঠোরভাবে পার্টি-শাসন অব্...
সিপিসি-র বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন নিয়ে আন্তর্জাতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া

সিপিসি-র বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন নিয়ে আন্তর্জাতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া

China
নভেম্বর ১: বিভিন্ন দেশের ব্যক্তিবর্গের মতে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন ইতিহাসে লিপিবদ্ধ থাকবে, যা সিপিসি-র সর্বাত্মক ও কঠোর দলীয় স্বশাসনের প্রতি আত্মবিশ্বাস ও সংকল্প প্রতিফলিত করে। পাশাপাশি, সিপিসি আত্মবিপ্লবে সাহসী এবং ক্রমাগত তার শাসনক্ষমতা উন্নত করছে, যা চীনা জনগণের আস্থা ও সমর্থন অর্জন করেছে এবং দেশের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করেছে। লাও পিপলস রেভোলিউশনারি পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য, কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিশনের সচিব এবং জাতীয় পরিদর্শক সংস্থার মহাপরিচালক ভেংসাই ​​ফলসাভান বলেন, অধিবেশনে ‘সিপিসি-র কেন্দ্রীয় কমিটি কর্তৃক সর্বাত্মক ও কঠোর দলীয় স্বশাসন অব্যাহতভাবে এগিয়ে নেওয়া সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ গৃহীত হয়, যা খুব তাত্পর্যপূর্ণ। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে, সিপিসি ক্রমাগত আর...
‘শাংহাই পুরস্কার’ পেল চীনের চিংত্যচেনসহ পাঁচ শহর

‘শাংহাই পুরস্কার’ পেল চীনের চিংত্যচেনসহ পাঁচ শহর

China
বিশ্ব নগর দিবস ২০২৬ উপলক্ষে চীনের পূর্বাঞ্চলীয় ফুচৌ শহরে আয়োজিত আন্তর্জাতিক এক অনুষ্ঠানে টেকসই নগর উন্নয়নে অবদানের জন্য চীনের ‘চীনামাটির রাজধানী’খ্যাত চিংত্যচেনসহ পাঁচটি শহরকে ‘শাংহাই পুরস্কার’-এ ভূষিত করা হয়েছে। শনিবার শুরু হওয়া তিন দিনের এ আয়োজন চলবে ২ নভেম্বর পর্যন্ত। জাতিসংঘের টেকসই নগর উন্নয়নবিষয়ক ‘গ্লোবাল অ্যাওয়ার্ড ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন সিটিজ’ বা শাংহাই পুরস্কারের চতুর্থ পর্বে চিংত্যচেনের পাশাপাশি সম্মাননা পেয়েছে ইথিওপিয়ার আদ্দিস আবাবা, কলম্বিয়ার সান্তিয়াগো দে কালি, তুরস্কের ইস্তাম্বুল এবং পোল্যান্ডের কাটোভিৎসে। অনুষ্ঠানে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন। নগরায়ণের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় এবং কার্যকর সমাধান নিয়ে আলোচনা করাই এ আয়োজনের লক্ষ্য। সূত্র: ...
চন্দ্রপৃষ্ঠে মানুষ পাঠানোর লক্ষ্যে দ্রুত এগোচ্ছে চীন

চন্দ্রপৃষ্ঠে মানুষ পাঠানোর লক্ষ্যে দ্রুত এগোচ্ছে চীন

China
চাঁদের বুকে মানুষের পা রাখার ঐতিহাসিক স্বপ্ন বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল চীন। চাঁদে মানুষ পাঠানোর এই মহাযজ্ঞের জন্য একটি বিশেষ প্রযুক্তিগত কাঠামো বেছে নিয়েছে দেশটি। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত সপ্তম মানববাহী মহাকাশ সিম্পোজিয়ামে চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির উপ-প্রধান ডিজাইনার এবং চন্দ্রাভিযান কর্মসূচির প্রধান ডিজাইনার ওয়াং সিয়াং এই পরিকল্পনা জনসমক্ষে তুলে ধরেন। পরিকল্পনা অনুযায়ী, দুটি পৃথক রকেটের সাহায্যে ‘লানইউ’ চন্দ্র ল্যান্ডার এবং ‘মেংচৌ’ মানববাহী মহাকাশযানকে আলাদাভাবে পৃথিবী থেকে চাঁদমুখী কক্ষপথে পাঠানো হবে। নভোচারীরা মেংচৌ মহাকাশযান থেকে লানইউ ল্যান্ডারে প্রবেশ করে চাঁদের মাটিতে অবতরণ করবেন এবং সেখানে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবেন। এখন পর্যন্ত এই কর্মসূচির সার্বিক অগ্রগতি বেশ সন্তোষজনক। একটি সমন্বিত কাঠামোর আওতায় পুরো প্রকল্পের সিস্টেম প্ল্যান, কারিগরি মান এবং গুণগত মান নিশ...