আন্তর্জাতিক অপরাধ আদালত প্রসঙ্গে চীনের অবস্থান সুস্পষ্ট ও ধারাবাহিক: কুও চিয়াখুন - Mati News
Sunday, November 22

আন্তর্জাতিক অপরাধ আদালত প্রসঙ্গে চীনের অবস্থান সুস্পষ্ট ও ধারাবাহিক: কুও চিয়াখুন

আন্তর্জাতিক অপরাধ আদালত প্রসঙ্গে চীনের অবস্থান বরাবরই সুস্পষ্ট ও ধারাবাহিক বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। বৃহস্পতিবার প্রকাশিত ‘শান্তির লক্ষ্যে চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্র রাষ্ট্রপ্রধানদের ঘোষণাপত্র’র একটি অংশের সূত্র ধরে শুক্রবার তিনি এ মন্তব্য করেন।

ওই ঘোষণাপত্রে তিন রাষ্ট্রপ্রধান একমত হন, কোনো দেশের সম্মতির নীতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের বিশেষ সুরক্ষা বা দায়মুক্তির প্রতি সম্মান দেখানো খুব জরুরি। পাশাপাশি তারা আন্তর্জাতিক অপরাধ আদালত বা একই ধরনের সংস্থাগুলোর নিজেদের ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় বলে একমত পোষণ করেন।

বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কুও চিয়াখুন বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত সম্পর্কে চীনের অবস্থান সুস্পষ্ট ও সামঞ্জস্যপূর্ণ।

আন্তর্জাতিক আইনের শাসন আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলো ইতিবাচক ভূমিকা রাখুক—চীন সবসময় এটাই চায়। তবে চীনের মতে, এসব প্রতিষ্ঠানের উচিত নয় কোনো দেশের সম্মতির নীতি ভঙ্গ করা, নিজেদের ক্ষমতার অপব্যবহার করা কিংবা রাজনীতি ও পক্ষপাতমূলক আচরণে জড়ানো।

সিএমজি

China committed to not interfering in other countries' internal affairs: FM  spokesman​ - Chinadaily.com.cn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *