বিজ্ঞানের বিস্ময়কর তথ্য : বিজ্ঞান সাধারণ জ্ঞান ১
পৃথিবীর অক্সিজেনের বড় সরবরাহটা কিন্তু কোনো গহিন অরণ্য থেকে আসে না। আসে সমুদ্র থেকে। ন্যাশানল ওশেনিক সার্ভিসের তথ্যমতে, মহাসাগরের জলজ গাছ, প্লাঙ্কটন, সি-উইড ও অন্যান্য ফটোসিনথেসাইজার থেকে পৃথিবীর অর্ধেকেরও বেশি অক্সিজেনের সাপ্লাই আসে।
বড় আকারের প্রোটিন ওষুধ মুখে খাওয়ার বড় সমস্যা হলো এ ধরনের ওষুধ মিউকাসের বাধা পেরোতে পারে না। তাই ইনসুলিনের মতো আরও অনেক বায়োলজিক ড্রাগ ইনজেকশনের মাধ্যমে দিতে হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এমআইটি এমন এক রোবটিক ক্যাপসুল আবিষ্কার করেছে, যা পরে এ সমস্যা কাটিয়ে উঠতে পারবে। ক্যাপসুলটি ঘুরতে ঘুরতে মিউকাসের বাধা অতিক্রম করতে সক্ষম। এমনকি এটা যখন ক্ষুদ্রান্ত্রে পৌঁছাবে, তখন এর সঙ্গে থাকা কোষগুলোতে ওই প্রোটিন-ওষুধ পৌঁছে যেতে পারবে। সায়েন্স রোবটিকস জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়েছে, এ পদ্ধতিতে শরীরে আরও কার্যকরভাবে ইনসুলিন পৌঁছানো যাবে।
মানুষের পাকস্থলীর হজম ...














