মহাকাশের ‘পাখির ডাক’ রেকর্ড করলেন চীনা বিজ্ঞানীরা
মহাকাশেও শোনা যায় সুর-সংগীত। তবে সেটা শুনতে বিশেষ কিছু ফ্রিকোয়েন্সির পুনরাবৃত্তিকে নিয়ে আসতে হয় আমাদের শ্রবণসীমার ভেতর। বেইহাং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন চীনা বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক গবেষক দল পৃথিবী থেকে এক লাখ ৬০ হাজার কিলোমিটার দূরে এমনই এক মহাজাগতিক সুরলহরীর সন্ধান পেয়েছেন। সম্প্রতি নেচার জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই মহাকাশীয় ঘটনা আগে শুধু পৃথিবীর ডাইপোল চৌম্বক ক্ষেত্রের কাছাকাছি অঞ্চলেই শোনা যেত।
বিজ্ঞানীরা ১০০ হার্টজের নিচের ফ্রিকোয়েন্সির ওই কোরাস তরঙ্গ পর্যবেক্ষণ করেছেন। তরঙ্গগুলো ‘খালি কানে’ শোনা যায় না। সেটাকে পরিণত করতে হয় অডিও আউটপুটে। এরপরই ‘স্পেস কোরাস’ পেয়েছেন চীনা বিজ্ঞানীরা, যেটাকে অনেকটা ‘মহাজাগতিক পাখির ডাকের’ মতো বলে বর্ণনা করেছেন তারা।
বেইহাং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব স্পেস অ্যান্ড এনভায়রনমেন্টের ডিন ছাও চিনবিন বলেন, ‘স্প...











