China Archives - Page 55 of 110 - Mati News
Friday, September 18

China

সেবা বাণিজ্য খাতে সহযোগিতা বাড়াচ্ছে চীন ও যুক্তরাজ্য

China
জুলাই ৪, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক বাণিজ্যে চলমান অনিশ্চয়তার মধ্যেও সেবা বাণিজ্য খাতে সহযোগিতা আরও গভীর করতে নতুন উদ্যোগ নিয়েছে চীন ও যুক্তরাজ্য। দুই দেশ একটি দ্বিপাক্ষিক সেবা বাণিজ্য চুক্তি-সংক্রান্ত যৌথ সম্ভাব্যতা যাচাই দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ ব্যাংকিং, আর্থিক সেবা, পেশাদার পরামর্শ, শিক্ষা এবং সৃজনশীল শিল্পসহ উচ্চমূল্য সংযোজিত বিভিন্ন সেবা খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত চীন-যুক্তরাজ্য অর্থনৈতিক ও বাণিজ্যিক যৌথ কমিশনের বৈঠকে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও এবং যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী পিটার কাইল যৌথভাবে সভাপতিত্ব করেন। বৈঠকে ওয়াং ওয়েনথাও যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলোকে চীনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি যুক্তরাজ্যে চীনা বিনিয়োগকারীদের জন্য ন্যায্য, স্বচ্ছ ও বৈষম্যহীন ব্যবস...
যুক্তরাষ্ট্রের অভিযোগ ‘রাজনৈতিক অপপ্রচার’: চীন

যুক্তরাষ্ট্রের অভিযোগ ‘রাজনৈতিক অপপ্রচার’: চীন

China
জুলাই ৪, সিএমজি বাংলা ডেস্ক: দূর সমুদ্রে চীনের মৎস্যশিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের নেতিবাচক মূল্যায়নকে ‘রাজনৈতিক অপপ্রচার’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করল চীন। শুক্রবার সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, ‘যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইনের ভিত্তিতে দেওয়া এই সার্টিফিকেশন কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি বলেন, ‘চীনের দূরসমুদ্র মৎস্যশিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নিয়েছে। এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করছে বেইজিং।’ কুও চিয়াখুন বলেন, ‘চীন একটি দায়িত্বশীল মৎস্যশিকারি দেশ। শক্তিশালী আইন, কঠোর নজরদারি ও কার্যকর বিচারিক ব্যবস্থার কারণে আঞ্চলিক মৎস্য ব্যবস্থাপনা সংস্থাগুলোর মূল্যায়নে চীন শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে রয়েছে।’ তিনি আরও জানান, ২০২৫ সালের এপ্রিলে অবৈধ, অনিবন্ধিত ও অনিয়ন্ত্রিত মৎস্যশিকার প্...
‘জাতিগত ইস্যু উসকে দেওয়া বন্ধ করুন’,যুক্তরাষ্ট্র-ইইউকে চীন

‘জাতিগত ইস্যু উসকে দেওয়া বন্ধ করুন’,যুক্তরাষ্ট্র-ইইউকে চীন

China
জুলাই ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নতুন `জাতিগত ঐক্য ও অগ্রগতি উন্নয়ন আইন’ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র উদ্বেগ প্রকাশকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে বেইজিং। একইসঙ্গে দেশ দুটিকে তথাকথিত জাতিগত ইস্যু উস্কে দেওয়া এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশটি। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, ‘চীনের জাতিগত নীতিকে পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে সংশ্লিষ্ট দেশগুলো বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব দেশ চীনের অভ্যন্তরীণ প্রকাশ্য হস্তক্ষেপ করছে এবং দেশের জাতিগত সম্প্রীতি ক্ষুণ্ন করার চেষ্টা করছে, যা তীব্র বিরোধিতা করে চীন।’ সম্প্রতি কার্যকর হওয়া ` জাতিগত ঐক্য ও অগ্রগতি উন্নয়ন আইন’ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইইউ উদ্বেগ প্রকাশের পর চীনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া আসে। কুও চিয়া...
মে মাসে ইউরোপে জাপানের চেয়ে চীনের যাত্রীবাহী গাড়ি বেশি বিক্রি হয়েছে

মে মাসে ইউরোপে জাপানের চেয়ে চীনের যাত্রীবাহী গাড়ি বেশি বিক্রি হয়েছে

China
জুলাই ৩: গত মে মাসে প্রথমবারের মতো, ইউরোপের বাজারে, জাপানের চেয়ে চীনা যাত্রীবাহী গাড়ি বেশি বিক্রি হয়েছে। সম্প্রতি ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (ইএডিএ)-এর সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। পরিসংখ্যান অনুসারে, মে মাসে পাঁচটি চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ৩১টি ইউরোপীয় দেশে ১৩.৮৪ লাখ ইউনিট গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ৬৫ শতাংশ বেশি। অন্যদিকে, ছয়টি জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এই ৩১টি দেশে, একই সময়পর্বে, ১৩.০৪ লাখ ইউনিট গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ৩ শতাংশ কম। সম্প্রতি নিক্কেই’র প্রকাশিত খবরে বলা হয়, হাইব্রিড যানবাহনের জ্বালানি দক্ষতার জন্য, জাপানি কোম্পানিগুলোর ব্যাপক সুনাম রয়েছে। তবে, বৈদ্যুতিক যানবাহনের সীমিত পণ্য সম্ভারের কারণে, বিভিন্ন ইউরোপীয় দেশের অগ্রাধিকারমূলক নীতিমালার সুবিধা ভোগ করতে পারে না। জার্মান অটোমোটিভ প্রযুক্তি ...
জাতিসংঘ মানবাধিকার পরিষদে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে চীনের বক্তব্য

জাতিসংঘ মানবাধিকার পরিষদে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে চীনের বক্তব্য

China
জুলাই ৩: জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬২তম অধিবেশনের প্রযুক্তিগত সহায়তা বিষয়ক দ্বিবার্ষিক সেমিনার গতকাল (বৃহস্পতিবার) সুইজাল্যান্ডের রাজধানী জেনিভায় আয়োজিত হয়। জাতিসংঘের জেনিভায় কার্যালয় ও সুইজারল্যান্ডে অবস্থিত অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনা প্রতিনিধি চিয়া কুই ত্য, ৬৫টি দেশের পক্ষে ভাষণ দেন। ভাষণে তিনি বিভিন্ন পক্ষকে, কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা সবার জন্য উন্মুক্ত করার আহ্বান জানান। ভাষণে চার দফা প্রস্তাবনা পেশ করা হয়: প্রথমত, একটি উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি মেনে চলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে নতুন প্রাণ সঞ্চার করা; দ্বিতীয়ত, জনকেন্দ্রিকতাকে ত্বরান্বিত করা। দুর্বল জনগোষ্ঠীকে সামাজিক জীবনে অংশগ্রহণের জন্য ক্ষমতায়ন করতে এবং যৌথভাবে সামাজিক উন্নয়নের সুফল ভাগ করে নিতে হবে; তৃতীয়ত, ন্যায্যতা ও ন্যায়বিচারের জন্য সচেষ্ট থাকা। বিভিন্ন গোষ্ঠী ও দেশকে সমান সুযোগ দিতে হবে; চতুর্থত, কৃত্...
ই উ কীভাবে পারল?

ই উ কীভাবে পারল?

China
সিয়ে নান আকাশ, সিএমজি, বেইজিং ফুটবল বিশ্বকাপ এলেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে উন্মাদনা। জার্সি, পতাকা থেকে শুরু করে নানা ধরনের খেলনার চাহিদাও বেড়ে যায়। অনেকেই হয়তো জানেন না, বিশ্বকাপ-সংশ্লিষ্ট পণ্যের ৭০ শতাংশেরও বেশি যোগান আসে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের চ্যচিয়াং প্রদেশের ই উ শহর থেকে। গত চার দশকে এক বিস্ময়কর অর্থনৈতিক রূপান্তরের সাক্ষী ই উ। এক সময়ের দারিদ্র্যপীড়িত একটি কাউন্টি আজ বিশ্বের ক্ষুদ্র পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার। মানুষের নিত্য প্রয়োজনীয় সব পণ্যই এখানে পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে ই উ যেন এক সুবিশাল ‘বিশ্ব সুপারমার্কেট’। ২০২৬ সালের শুরুতে ই উ’র ক্ষুদ্র পণ্যের বাজারে প্রতিদিন গড়ে প্রায় ৩ লাখ ক্রেতা আসেন। এখানকার ২১ লাখেরও বেশি ধরনের পণ্য বিশ্বের ২৩০টিরও বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি হয়। গড়ে প্রতি মিনিটে ২৬ হাজারেরও বেশি এক্সপ্রেস পার্সেল চলে যাচ্ছে বিশ্ব...
৭ জুলাই থেকে বর্তমান: ইতিহাসের পুনরাবৃত্তি নিয়ে চীন কেন সতর্ক?

৭ জুলাই থেকে বর্তমান: ইতিহাসের পুনরাবৃত্তি নিয়ে চীন কেন সতর্ক?

China, Op-ed
  ইয়াং ওয়েই মিন স্বর্ণা, সিএমজি, বেইজিং   ইয়াং ওয়েইমিন স্বর্ণা বাংলাদেশের বন্ধুরা, আপনারা যখন ‘মুক্তিযুদ্ধ’ শব্দটি বলেন, তখন ১৯৭১ সালের স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংগ্রামের কথাই স্মরণ করেন। চীনাদের কাছেও ৭ জুলাই তেমনি একটি বেদনা ও প্রতিরোধের স্মৃতিবহ দিন। ১৯৩৭ সালের এই দিনে, লুকৌছিয়াও (মার্কো পোলো সেতু)’র গুলির শব্দে চীনের জাতীয় প্রতিরোধ যুদ্ধের সূচনা হয়েছিল। এটি শুধু চীনের ইতিহাস নয়, বরং আগ্রাসন ও অত্যাচারের বিরুদ্ধে এশিয়ার জনগণের যৌথ প্রতিরোধ। আমরা আজ শান্তির যুগে বাস করছি। কিন্তু ইতিহাসের ধোঁয়া তো স্মৃতি থেকে মুছে যাবার নয়। যখনই চীনা জনগণ শোনে, জাপানের কিছু রাজনীতিক ইয়াসুকুনি মন্দিরে পূজা দিতে যাচ্ছেন, শান্তি-সংবিধান সংশোধন করতে চলেছেন, কিংবা দক্ষিণ চীন সাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর চেষ্টা করছেন, সেই গভীর ব্যথা ফের জাগ্রত হয়। এই অনুভূতি ‘জাপান-বিরোধী মনোভাব’...
মূল ভূখণ্ডের বাসিন্দাদের তাইওয়ান ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান চীনের

মূল ভূখণ্ডের বাসিন্দাদের তাইওয়ান ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান চীনের

China
জুলাই ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মূল ভূখণ্ডের বাসিন্দাদের চীনের তাইওয়ান ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়ার জন্য তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চু ফেংলিয়ান বলেন, শাংহাই পৌরসভা ও ফুচিয়ান প্রদেশের পর্যটন খাতের প্রতিনিধিদের তাইওয়ানে প্রস্তুতিমূলক সফরের আবেদন প্রত্যাখ্যান করে ডিপিপি কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, এই সিদ্ধান্ত তাইওয়ানের পর্যটন খাত ও সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীর সমালোচনার মুখে পড়েছে। চু বলেন, ‘শাংহাই ও ফুচিয়ানের বাসিন্দাদের তাইওয়ানে ভ্রমণ পুনরায় চালু হওয়া একটি ইতিবাচক পদক্ষেপ। এটি তাইওয়ানের মূলধারার জনমতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রণালীর দুই পাড়ের সম্পর্কের শান...
সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে শিল্প প্রদর্শনীর উদ্বোধন

সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে শিল্প প্রদর্শনীর উদ্বোধন

China
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শিল্প প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। বুধবার বেইজিংয়ের সিপিসি জাদুঘরে শুরু হওয়া এ প্রদর্শনীতে সাম্প্রতিক বছরগুলোতে চীনা শিল্পীদের সৃষ্ট ১৪০টিরও বেশি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে পার্টির ইতিহাস, নতুন যুগের গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং চীনের আধুনিকায়নের অগ্রযাত্রা শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে। এতে চীনা চিত্রকলা, তৈলচিত্র, ছাপচিত্র এবং ভাস্কর্য স্থান পায়। উজ্জ্বল রঙ ও অভিব্যক্তিপূর্ণ তুলির আঁচড়ে নির্মিত শিল্পকর্মগুলো গত ১০৫ বছরে সিপিসির পথচলার এক শৈল্পিক চিত্র তুলে ধরে। চায়না আর্টিস্টস অ্যাসোসিয়েশনের পার্টি নেতৃত্ব গ্রুপের সচিব এবং নির্বাহী সহ-সভাপতি ছু চিয়ান বলেন, ‘এই প্রদর্শনীটি শিল্পের মাধ্যমে বিপ্লব, নির্মাণ ও সংস্কার থেকে শুরু করে নতুন যুগ পর্যন্ত সিপিসির ১০৫ বছরের ইতিহাসকে সংযুক্ত করেছে। প্রকৃতপক্ষে, এটি শিল্...
স্বাভাবিক আন্তঃপ্রণালী অর্থনৈতিক বিনিময়ে বাধা না দেওয়ার আহ্বান মূল ভূখণ্ডের

স্বাভাবিক আন্তঃপ্রণালী অর্থনৈতিক বিনিময়ে বাধা না দেওয়ার আহ্বান মূল ভূখণ্ডের

China
জুলাই ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ানে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষকে রাজনৈতিক কারসাজি বন্ধ করে প্রণালীজুড়ে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদানে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান-বিষয়ক দপ্তরের মুখপাত্র চু ফেংলিয়ান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তাইওয়ানের নেতা লাই ছিং-তের মূল ভূখণ্ডের কৃষিপণ্য সংক্রান্ত নীতিমালা নিয়ে সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। চু ফেংলিয়ান বলেন, ‘তাইওয়ান প্রণালীর উভয় পারের মানুষ এক পরিবার—এই ধারণাকে সমুন্নত রেখে আমরা তাইওয়ানে বসবাসরত দেশবাসীর জন্য বাস্তবসম্মত ও কল্যাণকর কাজ করতে এবং তাদের সমস্যার সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। আমরা তাইওয়ানের কৃষক ও জেলেদের মূল ভূখণ্ডের বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ, কৃষি ও মৎস্যজাত পণ্যের বিক্রির পথ সুগম কর...
তাইওয়ানের দুই পারের সম্পর্ক জোরদারে সিনেমা ও টেলিভশন মাধ্যমে জোর দেবে বেইজিং: মুখপাত্র

তাইওয়ানের দুই পারের সম্পর্ক জোরদারে সিনেমা ও টেলিভশন মাধ্যমে জোর দেবে বেইজিং: মুখপাত্র

China, Entertainment
চীনের তাইওয়ান প্রণালীর দুই পারের মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও জোরদার করতে চলচ্চিত্র ও টেলিভিশন মাধ্যমে আদান-প্রদান বাড়ানোর পক্ষে বেইজিং সমর্থন অব্যাহত রাখবে। বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ এ কথা জানান চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র চু ফেংলিয়ান। চু বলেন, জুন মাসে তাইপেতে ১৭তম বার্ষিক প্রণালী-পার চলচ্চিত্র প্রদর্শনীর মূল ভূখণ্ড পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ঘরানার আটটি মূল ভূখণ্ডের সিনেমা প্রদর্শিত হয়, যা তাইওয়ানের দর্শকদের সামনে দুই পারের চলমান সাংস্কৃতিক বিনিময়ের প্রতিফলন ঘটায়। তিনি বলেন, ‘১৭তম বার্ষিক ক্রস-স্ট্রেইট আয়োজনে ২২ থেকে ২৭ জুন পর্যন্ত তাইপেতে মূল ভূখণ্ডের সিনেমা দেখানো হয়েছে। এতে ‘দ্য সান রাইজেস অন আস অল’, ‘তোংচি রেসকিউ’ এবং ‘দ্য লিচি রোড’-সহ বিভিন্ন ঘরানায় মূল ভূখণ্ডের মোট আটটি সিনেমা দেখানো হয়।‘ চু আরও বলেন, ‘আমরা তাইওয়...
বেইজিংয়ে শুরু হলো ২০২৬ বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি সম্মেলন

বেইজিংয়ে শুরু হলো ২০২৬ বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি সম্মেলন

China
চীনের রাজধানী বেইজিংয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে ২০২৬ বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি সম্মেলন। এ সম্মেলনে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী, ব্যবসায়িক পরিষদের প্রতিনিধি, গবেষক এবং কাজাখস্তান, কলম্বিয়া ও চাদের মন্ত্রী পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।     উদ্বোধনী অনুষ্ঠানে গ্লোবাল ডিজিটাল ইকোনমি সিটি অ্যালায়েন্স ‘২০২৬ গ্লোবাল ডিজিটাল ইকোনমি সিটিজ রিপোর্ট’ প্রকাশ করে। প্রতিবেদনে ডিজিটাল প্রযুক্তি ও নগর কীভাবে পরস্পরকে প্রভাবিত ও রূপান্তরিত করছে তা বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে, ডিজিটাল প্রযুক্তি এমন হতে হবে যা সাধারণ মানুষের কাছে বাস্তব ও কার্যকর, ব্যবসার জন্য উপযোগী এবং সমাজের সব স্তরের মানুষের জন্য সহজলভ্য। এ সময় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ), আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (আইটিসি) এবং গ্লোবাল ডিজিটাল ইকোনমি সিটি অ্যালায়েন্স যৌথভাবে প্রকাশ করে ‘২০২৬ গ...
উচ্চ পার্বত্য অঞ্চলে এআই-নির্ভর স্মার্ট কৃষি, জাদু দেখাচ্ছে সিচাং

উচ্চ পার্বত্য অঞ্চলে এআই-নির্ভর স্মার্ট কৃষি, জাদু দেখাচ্ছে সিচাং

China, Tech news
সাকিব সিকান্দার উচ্চ পার্বত্য অঞ্চলে সারা বছর তাজা সবজি উৎপাদন একসময় প্রায় অসম্ভব বলে মনে করা হতো। কিন্তু চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসার তাকজে জেলায় জাদু দেখিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিচালিত কনটেইনার। এই স্মার্ট চাষাবাদ পদ্ধতি ঋতুভিত্তিক কৃষির পুরনো সীমাবদ্ধতাকে ধীরে ধীরে অতিক্রম করছে। স্থানীয় কর্তৃপক্ষ চলতি বছরের শেষ নাগাদ এ ধরনের স্মার্ট কনটেইনারের সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ২০টিতে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম কঠিন কৃষি পরিবেশ হিসেবে পরিচিত এই উচ্চভূমিতে স্মার্ট কৃষির বিকাশে উদ্যোগ জোরদার করা হচ্ছে। বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু থাকা সাতটি কনটেইনারের প্রতিটির আকার প্রায় একটি শিপিং কনটেইনারের সমান। সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে এসব কনটেইনারে শাক-সবজি, মাশরুম এবং ঔষধি ফসল উৎপাদনের সক্ষমতা যাচাই করা হচ্ছে। পরীক্ষামূলক ফলাফলে দেখা গেছে, এ...
ইবোলা মোকাবিলায় ডিআর কঙ্গোয় দ্বিতীয় দফায় চিকিৎসক দল পাঠিয়েছে চীন

ইবোলা মোকাবিলায় ডিআর কঙ্গোয় দ্বিতীয় দফায় চিকিৎসক দল পাঠিয়েছে চীন

China, Health
চলমান ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তা দিতে চীন ডিআর কঙ্গোয় দ্বিতীয় দফার চিকিৎসা বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা জানান, ভাইরাস নিয়ন্ত্রণে সহযোগিতা জোরদার, স্থানীয় পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি এবং রোগ মোকাবিলার কার্যপ্রণালি উন্নত করাই এই দলের প্রধান লক্ষ্য। পরীক্ষাগার-ভিত্তিক রোগ নির্ণয়, ক্লিনিক্যাল চিকিৎসা এবং শুল্ক বিভাগের একজন কর্মকর্তাসহ পাঁচ সদস্যের এই বিশেষজ্ঞ দল শুক্রবার ভোরে বেইজিং থেকে রওনা দেয়। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের কর্মকর্তা ও দলের প্রধান কু চিছিয়াং বলেন, দ্বিতীয় দফার এই মিশনের লক্ষ্য স্থানীয় প্রতিষ্ঠান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা। তিনি বলেন, ‘ইবোলা প্রাদুর্ভাব কীভাবে বিস্তার লাভ করছে এবং এ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ডিআ...
সিজিটিএন জরিপ: যে-কারণে সিপিসি চমত্কার

সিজিটিএন জরিপ: যে-কারণে সিপিসি চমত্কার

China
চলতি বছর চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন), বিশ্বজুড়ে ৪১টি দেশের উত্তরদাতাদের মধ্যে একটি জনমত জরিপ পরিচালনা করেছে, যেখানে ১১ হাজার ৫২১ জন উত্তরদাতা তাদের মতামত দিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীরা সিপিসি-র ‘শক্তিশালী নেতৃত্ব’-কে সবচেয়ে বেশি মূল্যবান মনে করেন। এর পরেই রয়েছে ‘বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় একটি ইতিবাচক শক্তি’ এবং ‘উন্নয়নশীল দেশগুলোর স্বার্থের প্রতিনিধি’ হিসেবে দলটির ভূমিকা। সিপিসি-র বৈশিষ্ট্যগুলো মূল্যায়ন করার সময়, শক্তিশালী, দূরদর্শী এবং দক্ষ—এই তিনটি শব্দ জরিপে অংশগ্রহণকারীরা বেশি ব্যবহার করেছেন। শাসনব্যবস্থার কার্যকারিতার বিষয়ে গ্লোবাল সাউথ দেশগুলোর ৫৭.৪ শতাংশ উত্তরদাতা সিপিসি-র শাসনব্যবস্থার কার্যকারিতাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন, যা উন্নত দেশগুলোর তুলনায় ২২.৮ শতা...