চীনে ইভি চার্জিং অবকাঠামো ২ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে - Mati News
Sunday, November 22

চীনে ইভি চার্জিং অবকাঠামো ২ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে

চীনে বৈদ্যুতিক যানবাহন (ইভি) চার্জিং অবকাঠামোর সংখ্যা ২ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে। দেশটির জাতীয় জ্বালানি প্রশাসনের (এনইএ) শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের শেষ নাগাদ চীনে ইভি চার্জিং সুবিধার মোট সংযোগ পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৩ লাখে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৩৬ শতাংশ বেশি।

এর মধ্যে সরকারি ও উন্মুক্ত ব্যবহারের জন্য স্থাপিত চার্জিং পয়েন্টের সংখ্যা ৫২ লাখের বেশি। অন্যদিকে, ব্যক্তিগত ব্যবহারের জন্য স্থাপিত চার্জিং পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১ লাখে।

সিএমজি

China's EV charging infrastructure expands rapidly in H1 - Chinadaily.com.cn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *