চুছুয়ে-৩ রকেটের ৯টি ইঞ্জিনের সফল পরীক্ষা চালাল চীনের ল্যান্ডস্পেস - Mati News
Friday, November 20

চুছুয়ে-৩ রকেটের ৯টি ইঞ্জিনের সফল পরীক্ষা চালাল চীনের ল্যান্ডস্পেস

পুনর্ব্যবহারের লক্ষ্যে উদ্ধার করা ‘চুছুয়ে-৩ ওয়াই২’ রকেটের ৯টি ইঞ্জিনের সফল অগ্নি সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করেছে চীনের বাণিজ্যিক মহাকাশ সংস্থা ল্যান্ডস্পেস। পরীক্ষায় ইঞ্জিনগুলো স্বাভাবিকভাবে কাজ করছে এবং পুনরায় ব্যবহারের উপযোগী বলে নিশ্চিত হয়েছে সংস্থাটি।

শুক্রবার ল্যান্ডস্পেস জানায়, গত ১১ নভেম্বর পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হুচৌ শহরে অবস্থিত নিজস্ব কেন্দ্রে ইঞ্জিনগুলোর এই পরীক্ষা চালানো হয়। এর আগে রকেটটির প্রথম ধাপ সফলভাবে ভূমিতে পুনরুদ্ধার করা হয়েছিল।

পরীক্ষার অংশ হিসেবে একটি ইঞ্জিনের ওপর টানা ১৮৫ সেকেন্ড অগ্নিপরীক্ষা চালানো হয়। এসময় বিভিন্ন পরিচালন পরিস্থিতি তৈরি করে ইঞ্জিনটির কার্যক্ষমতা যাচাই করা হয়। এর মধ্যে ছিল ধাক্কা প্রদানের মাত্রা বা থ্রাস্ট পরিবর্তন এবং জ্বালানি উপাদানের মিশ্রণের অনুপাতের ভিন্নতা।

চলতি বছরের ১৯ আগস্ট বেইজিং সময় সকাল ৭টা ৩৫ মিনিটে উত্তর-পশ্চিম চীনের তোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষামূলক অঞ্চল থেকে চুছুয়ে-৩ ওয়াই২ রকেটটি উৎক্ষেপণ করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, রকেটটির প্রথম ধাপটি অবতরণ যন্ত্রের ব্যবহারে সফলভাবে ভূমিতে ফিরে আসে। একই সময়ে দ্বিতীয় ধাপটি বহনকারী ‘হংহু-০৩’ স্যাটেলাইটকে পূর্বনির্ধারিত কক্ষপথে স্থাপন করে। সামগ্রিকভাবে পুরো উৎক্ষেপণ অভিযান সফল হয়।

চীনের মহাকাশ গবেষণার ইতিহাসে এটি ছিল প্রথম ঘটনা, যেখানে কোনো রকেটের প্রথম ধাপ অবতরণ-পা ব্যবহার করে নিয়ন্ত্রিতভাবে ভূমিতে ফিরে আসতে সক্ষম হলো। পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির বিকাশে এই সাফল্যকে বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ল্যান্ডস্পেসের তৈরি চুছুয়ে-৩ রকেটটি চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের অনুমোদন পেয়েছে। এটি তরল অক্সিজেন ও মিথেনচালিত নতুন প্রজন্মের রকেট। স্বল্প ব্যয়ে অধিক পরিমাণে মালামাল বহন এবং ঘন ঘন উৎক্ষেপণের উপযোগী করে এটি তৈরি করা হয়েছে।

সিএমজি

C:\Users\USER\Desktop\১১.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *