নরওয়েজীয় পণ্যের জন্য চীনে সিআইআইই একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম: নরওয়ের মন্ত্রী - Mati News
Saturday, November 28

নরওয়েজীয় পণ্যের জন্য চীনে সিআইআইই একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম: নরওয়ের মন্ত্রী

নরওয়ের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সিসিলি মিরসেথ বলেছেন, চলমান নবম চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) নরওয়েজীয় কোম্পানিগুলোর জন্য চীনা গ্রাহকদের সামনে তাদের পণ্য তুলে ধরার একটি চমৎকার সুযোগ করে দিয়েছে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) সাথে এক সাক্ষাৎকারে মন্ত্রী মিরসেথ জানান, নরওয়ে ও চীনের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের মূল কারণ হলো পারস্পরিক জানাশোনা এবং ধারাবাহিক কূটনৈতিক আলোচনা।

এক্সপোর ভূমিকার বিষয়ে মিরসেথ বলেন, নতুন কোনো বাজারে প্রবেশ করতে হলে সেখানকার গ্রাহক ও শিল্পখাত সম্পর্কে ধারণা থাকা জরুরি। সিআইআইই নরওয়েজীয় কোম্পানিগুলোকে তাদের পণ্যের প্রচার চালানোর পাশাপাশি সেই বোঝাপড়া তৈরির একটি মূল্যবান প্ল্যাটফর্ম করে দিয়েছে।

এবারের সিআইআইই ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। ২০১৮ সালে বিশ্বের প্রথম জাতীয় পর্যায়ের আমদানি-কেন্দ্রিক প্রদর্শনী হিসেবে যাত্রা শুরু করা সিআইআইই, চীনের বিশাল ভোক্তা ও শিল্প বাজারে প্রবেশ করতে আগ্রহী বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হয়ে উঠেছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *