বয়োজ্যেষ্ঠদের যত্নশীল হওয়া চীনা জাতির ঐতিহ্যগত গুণ: সি চিন পিং - Mati News
Thursday, November 12

বয়োজ্যেষ্ঠদের যত্নশীল হওয়া চীনা জাতির ঐতিহ্যগত গুণ: সি চিন পিং

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল হওয়া চীনা জাতির একটি ঐতিহ্যগত গুণ। প্রবীণদের যত্ন নেওয়া ও তাদের সাহায্য করা সমগ্র সমাজের একটি সম্মিলিত দায়িত্ব।

তিনি নিয়মিত বিরতিতে বিভিন্ন গ্রাম, আবাসিক এলাকা, বয়স্ক পরিচর্যা প্রতিষ্ঠান এবং বয়স্ক পরিচর্যা পরিষেবা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং কর্মীদের তাঁদের আরও যত্ন নেওয়ার নির্দেশ দেন।

গত বছর পর্যন্ত চীনে ৬০ বছর বা তারচেয়ে বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল ৩২ কোটি ৩৩ লক্ষ ৮০ হাজার, যা মোট জনসংখ্যার ২৩ শতাংশ। পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় জনসংখ্যার বার্ধক্য সমস্যা সক্রিয়ভাবে মোকাবিলার জন্য জাতীয় কৌশল বাস্তবায়ন এবং প্রবীণ সেবা ও শিল্পখাতের সমন্বিত উন্নয়নের জন্য নীতিগত ব্যবস্থার উন্নতির প্রয়োজনীয়তার রূপরেখা তুলে ধরা হয়। চীনের প্রবীণ সেবা ব্যবস্থা ক্রমাগত উন্নত হচ্ছে।

সূত্র: সিএমজি

E:\xwechat_files\caiyue253242_ab0a\temp\InputTemp\0c8ff3bc-8630-4816-a6c4-f6f051289aed.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *