‘সাংস্কৃতিক আত্মবিশ্বাস জোরদারের মাধ্যমে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়ন বাস্তবায়ন’ শীর্ষক সি চিন পিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারার দ্বিতীয় আন্তর্জাতিক একাডেমিক সেমিনার চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল (রোববার) অনুষ্ঠিত এ সেমিনারে চীনের গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং বিদেশে সি চিন পিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারা ও চীনা সভ্যতা নিয়ে গবেষণারত বিশেষজ্ঞসহ ১৩০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন।
চীনের কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী হং তা ইয়ং সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, সাংস্কৃতিক আত্মবিশ্বাস জোরদার করা সি চিন পিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারার একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে সংস্কৃতির উত্তরাধিকার ও সভ্যতার বিকাশের গভীর নিয়মগুলো তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, আধুনিকায়নের প্রক্রিয়ায় কীভাবে সঠিকভাবে জাতীয় ইতিহাস ও সংস্কৃতিকে দেখা এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে সি চিন পিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারায়।
হং তা ইয়ং বলেন, চীনের এসব অনুশীলন বিশ্বের বিভিন্ন দেশকে নিজেদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য সংরক্ষণ এবং নিজস্ব সভ্যতার উন্নয়নের পথ খুঁজে নিতে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা জোগাচ্ছে।
উল্লেখ্য, সেমিনার চলাকালে ‘নব্য জনপ্রিয় সাহিত্য ও শিল্পের বিকাশ এবং বৈশ্বিক প্রভাব’ শীর্ষক একটি বুদ্ধিবৃত্তিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এ ছাড়া ‘নতুন যুগে মানব অর্থনীতি’, ‘ইন্টারনেট পরিস্থিতিতে নব্য জনপ্রিয় সাহিত্য ও শিল্পের বিকাশ’, ‘সভ্যতার বিনিময় ও পারস্পরিক শিক্ষা আরও গভীর করা’ এবং ‘দর্শন ও সমাজবিজ্ঞানে স্বায়ত্তশাসিত জ্ঞানব্যবস্থা নির্মাণ’—এই চারটি বিষয়ে পৃথক শাখা ফোরাম অনুষ্ঠিত হবে।
সিএমজি














