আইসি লেআউট-ডিজাইনের সুরক্ষায় সংশোধিত প্রবিধান জারি করল চীন - Mati News
Thursday, August 27

আইসি লেআউট-ডিজাইনের সুরক্ষায় সংশোধিত প্রবিধান জারি করল চীন

ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) লেআউট-ডিজাইনের সুরক্ষা জোরদারে সংশোধিত প্রবিধান জারি করেছে চীন। দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং এ-সংক্রান্ত স্টেট কাউন্সিলের ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

নতুন প্রবিধান আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। এর লক্ষ্য আইসি লেআউট-ডিজাইনের সুরক্ষা ও প্রয়োগ আরও শক্তিশালী করা, নিবন্ধন ও ব্যবস্থাপনা ব্যবস্থা উন্নত করা এবং সংশ্লিষ্ট আইন ও আন্তর্জাতিক চুক্তির সঙ্গে বিধানগুলোকে সামঞ্জস্যপূর্ণ করা।

চীনের বিচার মন্ত্রণালয় এবং ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা জানান, ইন্টিগ্রেটেড সার্কিট প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং বাস্তব চাহিদার পরিপ্রেক্ষিতে ২০০১ সালে প্রণীত মূল প্রবিধান হালনাগাদের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় এ সংশোধন আনা হয়েছে।

সংশোধিত প্রবিধানে আবেদন ও পরীক্ষার প্রক্রিয়া আরও সুস্পষ্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, নিবন্ধনের জন্য আবেদন অবশ্যই প্রকৃত সৃজনশীল কর্মকাণ্ডের ভিত্তিতে হতে হবে এবং কোনো ধরনের প্রতারণামূলক কার্যক্রম গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি আবেদনকারীদের মৌলিকত্বের ঘোষণা দিতে হবে এবং জমা দেওয়া নকশা বা অঙ্কনে কোন অংশটি মৌলিক, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

সূত্র: সিএমজি

China issues revised regulation on protection of IC layout-designs-Xinhua

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *