চলতি বছরের আগস্টে থাইল্যান্ডে চীন ও থাইল্যান্ডের যৌথ বিমান মহড়া ‘ফ্যালকন স্ট্রাইক-২০২৬’অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন।
তিনি জানান, মহড়ায় অংশ নিতে চীন বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, সংশ্লিষ্ট ইউনিট এবং স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা বাহিনী পাঠাবে।
চিয়াং বিন বলেন, এই যৌথ মহড়ায় দুই দেশের বিমানবাহিনী আকাশ প্রতিরক্ষা, মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ কার্যক্রমভিত্তিক বিভিন্ন অনুশীলন পরিচালনা করবে।
তিনি আরও বলেন, চীন ও থাইল্যান্ডের বিমানবাহিনীর মধ্যে এটি নবম যৌথ প্রশিক্ষণ কার্যক্রম। এর মাধ্যমে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে এবং প্রতিরক্ষা খাতে বাস্তবমুখী সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: সিএমজি বাংলা

















