ইতিহাসকে সঠিকভাবে দেখে অনুতপ্ত হওয়া উচিত জাপানের ক্ষমতাসীনদের: চীনা মুখপাত্র - Mati News
Friday, October 16

ইতিহাসকে সঠিকভাবে দেখে অনুতপ্ত হওয়া উচিত জাপানের ক্ষমতাসীনদের: চীনা মুখপাত্র

‘প্রথম শ্রেণির যুদ্ধাপরাধীদের মন্দিরে স্থান দেওয়া যে অত্যন্ত লজ্জাজনক ছিল, সেটা ভালো করেই জানতো তৎকালীন জাপান সরকার। তারা অপরাধবোধে ভুগছিল এবং সিদ্ধান্ত গ্রহণের সময় ইচ্ছাকৃতভাবে বিষয়টি গোপন রেখেছিল। জাপানি কর্তৃপক্ষ বারবার বিবেকহীনের মতো এমন একটি কার্যত যুদ্ধাপরাধী মন্দিরের পূজা করে।’ সম্প্রতি ইয়াসুকুনি মন্দিরের অভ্যন্তরীণ সভার কার্যবিবরণী জনসমক্ষে প্রকাশ করে জাপানি গণমাধ্যম। এর প্রতিক্রিয়ায় আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

মাও নিং আরও বলেন, ‘ইতিহাস পরিবর্তন করা যায় না। সত্য মুছে ফেলা যায় না। জাপানি সামরিক আগ্রাসনের প্রমাণ অকাট্য। জাপানি ক্ষমতাসীনদের উচিত ইতিহাসকে সঠিকভাবে দেখা এবং অনুতপ্ত হওয়া।’

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *