২০২৫ সালে চীনের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের ইকুইটি স্টক দাঁড়িয়েছে ২৬. ৮ ট্রিলিয়ন ইউয়ানে। এদিক দিয়ে চীন এখন বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। টানা ছয় বছর ধরে প্রবৃদ্ধি ধরে রেখেছে এই ইকুয়িটি স্টক। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে জানা গেছে, ২০২৫ সালে চীনে মোট ৪ লাখ ৬১ হাজার বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান তাদের বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫.৭ শতাংশ বেশি।
সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যৌথভাবে ২০২৫ সালের বিদেশি বিনিয়োগ তথ্য প্রতিবেদনের বার্ষিক প্রতিবেদনের তথ্য সংকলন সম্পন্ন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
সূত্র: সিএমজি

















