চীনের সামুদ্রিক পরিবেশ পুনরুদ্ধার কর্মসূচি ‘ব্লু বে পুনরুদ্ধার উদ্যোগ’ জাতিসংঘের ২০২৬ সালের ‘বিশ্ব পুনরুদ্ধার ফ্ল্যাগশিপ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনের ১৭তম সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও খাদ্য ও কৃষি সংস্থার যৌথ উদ্যোগে দেওয়া এই স্বীকৃতি। চীনের জন্য এটি দ্বিতীয় জাতীয় পর্যায়ের স্বীকৃতি; এর আগে ২০২২ সালে দেশটির শান-শুই উদ্যোগ একই সম্মান পেয়েছিল।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত উপকূলীয় অঞ্চলে ১৯৪টি সামুদ্রিক পুনরুদ্ধার প্রকল্পে প্রায় ৩৬ দশমিক ৬৩ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হয়েছে। এর ফলে ১ দশমিক ৫ লাখ হেক্টরের বেশি উপকূলীয় জলাভূমি পুনরুদ্ধার, আক্রমণাত্মক প্রজাতির ঘাস অপসারণসহ ২ হাজার কিলোমিটারের বেশি উপকূল পুনর্বাসন করা হয়েছে।
কর্মসূচিটির মাধ্যমে ম্যানগ্রোভ, প্রবালপ্রাচীর, সামুদ্রিক ঘাসের ক্ষেত ও লবণাক্ত জলাভূমির সুরক্ষায় আরও জোর দেওয়ার কথা জানিয়েছে চীন। দেশটির ম্যানগ্রোভ আয়তন বেড়ে ৩১ হাজার ৭০০ হেক্টরে পৌঁছেছে বলেও দাবি করা হয়েছে।
এ বছর চীন ছাড়াও কলম্বিয়া, ইথিওপিয়া, ইতালি ও যুক্তরাষ্ট্রের উদ্যোগ সম্মানিত হয়েছে।
সূত্র: সিএমজি




















