শেনচেন উপসাগরীয় বন্দর হংকং ও পার্ল রিভার ডেল্টা নগরগুচ্ছকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। ৬ নভেম্বর পর্যন্ত কুয়াংতংয়ের শেনচেন উপসাগরীয় বন্দর দিয়ে মোট পরীক্ষিত আগমন-প্রস্থানকারী যাত্রীর সংখ্যা ৫ কোটিরও বেশি হয়েছে; যা ঐতিহাসিক নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
কুয়াংতং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার পশ্চিমাঞ্চলের প্রধান প্রবেশদ্বার হিসেবে শেনচেন উপসাগরীয় বন্দর হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের সংলগ্ন এবং কুয়াংচৌ-শেনচেন নদীতীর মহাসড়ক ও শেনচেন-চংশান চ্যানেলের সঙ্গে সংযুক্ত।
উপসাগরীয় অঞ্চলের ‘এক ঘণ্টার জীবনবৃত্ত’ দ্রুত গঠনের সঙ্গে সঙ্গে হংকং ও ম্যাকাওয়ের বাসিন্দারা উত্তর দিকে আত্মীয়দের দেখতে ও ছুটি কাটাতে যাওয়া এবং মূল ভূখণ্ডের বাসিন্দারা দক্ষিণে ভ্রমণ ও কেনাকাটার চাহিদা ব্যাপকভাবে প্রকাশ পাচ্ছে। এ বছর এপেক চীন বর্ষের ধারাবাহিক কর্মসূচি ও ক্যান্টন ফেয়ারসহ আন্তর্জাতিক প্রদর্শনীগুলো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হওয়ায় আন্তঃসীমান্ত পর্যটন ক্রমাগত জমজমাট থাকছে, বিদেশি ব্যবসায়িক ও পর্যটকদের প্রবাহ স্থিতিশীলভাবে বাড়ছে এবং আন্তঃসীমান্ত যাতায়াতের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
এ বছরের প্রথম তিন প্রান্তিকে বন্দর দিয়ে যাতায়াতকারী যাত্রী ও যানবাহন সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ২১ ও ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শেনচেন উপসাগরীয় সীমান্ত পরিদর্শন কেন্দ্র স্মার্ট বন্দর নির্মাণকে কেন্দ্র করে প্রযুক্তিগত সহায়তা ও দায়িত্ব বণ্টন সমন্বিতভাবে কাজে লাগিয়ে যাত্রীদের দক্ষ ও সুষ্ঠু সীমান্ত পারাপার নিশ্চিত করছে।
সূত্র: সিএমজি














