খুনমিংয়ে চীন-ভিয়েতনাম কৌশলগত উন্নয়ন সংযোগবিষয়ক ফোরাম - Mati News
Sunday, November 22

খুনমিংয়ে চীন-ভিয়েতনাম কৌশলগত উন্নয়ন সংযোগবিষয়ক ফোরাম

চীন ও ভিয়েতনামের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার লক্ষ্যে চীনের ইয়ুননান প্রদেশের খুনমিংয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ভিয়েতনাম-দক্ষিণ-পশ্চিম চীন কৌশলগত উন্নয়ন সংযোগ ফোরাম’। শুক্রবার আয়োজিত এ ফোরামে দু’দেশের ৫৭০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়।

ফোরামের মূল লক্ষ্য ছিল চীন ও ভিয়েতনামের উন্নয়ন কৌশলগুলোর মধ্যে সমন্বয় এবং নীতিগত সহযোগিতা, অবকাঠামোগত সংযোগ, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণ করা। পাশাপাশি, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক বাড়ানো।

ফোরাম শুরুর আগে চীন ও ভিয়েতনামের ব্যবসায়ীরা এক মতবিনিময় সভায় অংশ নেন। এতে ভিয়েতনাম এবং চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন এলাকার সরকারি বিভাগ ও বাণিজ্য এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা ছিলেন।

চীনের ইয়ুননান, কুয়াংসি, ছোংছিং, সিছুয়ান ও কুইচৌ অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ব্যবসায়ীরা আলোচনা করেন। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ, বিনিয়োগ এবং বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

সিএমজি

C:\Users\USER\Desktop\গ.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *